মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ ইং
০৯:২৩ এম
যখন কোনো ব্যক্তি চরম হঠকারিতা, অহংকার এবং বারবার সত্য প্রত্যাখ্যান করে, তখন তার হৃদয়ে এমন এক অবস্থা তৈরি হয় যেখানে কোনো ভালো কথা, উপদেশ বা হেদায়েত আর কাজ করে না। কোরআনের ভাষায় বলা হয়েছে, ‘এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে।’ কোনো পাত্রের মুখ বন্ধ করে সিল বা মোহর মেরে দিলে যেমন তাতে আর নতুন কিছু ঢোকানো যায় না, তেমনি অন্তরে মোহর পড়ার পর সেখানে আর কোনো ঈমান, অনুশোচনা বা সত্যের আলো প্রবেশ করতে পারে না। ব্যক্তি তখন ভালো ও মন্দের পার্থক্য করার অনুভূতি হারিয়ে ফেলে।
পবিত্র কোরআনের আয়াতের আলোকে যেসব কাজ ও বৈশিষ্ট্যের কারণে মানুষের অন্তরে মোহর পড়ে, সেগুলো জানা ঈমান রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে এমন ৯ শ্রেণি ও বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলোর সঙ্গে অন্তরে মোহর পড়ার বিষয়টি সম্পর্কিত।
১. কুফর বা অবিশ্বাস : আল্লাহ তাআলা বলেন, এসব জনপদের কিছু সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি। নিশ্চয়ই তাদের কাছে তাদের রাসুলরা সুস্পষ্ট নিদর্শনাবলি নিয়ে এসেছিলেন। কিন্তু তারা আগে থেকেই যা অস্বীকার করেছিল, তার প্রতি ঈমান আনতে প্রস্তুত ছিল না। এভাবেই আল্লাহ কাফিরদের অন্তরে মোহর মেরে দেন।’ (সুরা আল-আরাফ, আয়াত : ১০১)
২. মুনাফিকি বা কপটতা : মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ‘তারা পেছনে থেকে যাওয়া লোকদের সঙ্গে থাকতে সন্তুষ্ট হয়েছে। আর তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে; ফলে তারা বুঝতে পারে না।’ (সুরা আত-তাওবা, আয়াত : ৮৭)
৩. পাপাচারে ডুবে থাকা : আল্লাহ তাআলা বলেন, ‘যারা পৃথিবীর পূর্ববর্তী অধিবাসীদের পর তাদের উত্তরাধিকারী হয়, তাদের কি এ বিষয়টি স্পষ্ট হয়নি যে আমি ইচ্ছা করলে তাদের পাপের কারণে তাদেরও বিপদে আক্রান্ত করতে পারি এবং তাদের অন্তরে মোহর মেরে দিতে পারি? ফলে তারা শুনতে পায় না।’ (সুরা আল-আরাফ, আয়াত : ১০০)
৪. অজ্ঞতা : আল্লাহ তাআলা বলেন, ‘এভাবেই আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন, যারা জানে না।’ (সুরা আর-রুম, আয়াত : ৫৯)
অজ্ঞতা দুই ধরনের হতে পারে—সত্য সম্পর্কে জ্ঞান না থাকা। সত্য জানার পরও সে অনুযায়ী আমল না করা।
৫. আখিরাতের তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দেওয়া : আল্লাহ তাআলা বলেন, ‘এটি এ কারণে যে তারা আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বেশি পছন্দ করেছে। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হেদায়েত দেন না। তারাই সেই লোক, যাদের অন্তর, কান ও চোখের ওপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন; আর তারাই উদাসীন।’ (সুরা আন-নাহল, আয়াত : ১০৭-১০৮)
৬. প্রবৃত্তির অনুসরণ করা : আল্লাহ তাআলা বলেন, ‘তারাই হলো সেসব লোক, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে।’ (সুরা মুহাম্মাদ, আয়াত : ১৬)
অর্থাৎ যারা সত্যকে গ্রহণ করার পরিবর্তে নিজেদের কুপ্রবৃত্তি ও খেয়ালখুশির অনুসরণ করে, তাদের অন্তর সত্য উপলব্ধি করা থেকে বঞ্চিত হতে পারে।
৭. অহংকার ও ঔদ্ধত্য : আল্লাহ তাআলা বলেন, ‘যারা নিজেদের কাছে আগত কোনো দলিল-প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াতসমূহ সম্পর্কে বিতর্ক করে, তাদের এ কাজ আল্লাহর কাছে এবং মুমিনদের কাছে অত্যন্ত ঘৃণিত। এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও উদ্ধত ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন।’ (সুরা গাফির, আয়াত : ৩৫)
অহংকারের একটি বড় লক্ষণ হলো সত্য স্পষ্ট হওয়ার পরও অহংকারবশত তা প্রত্যাখ্যান করা এবং অন্যদের তুচ্ছজ্ঞান করা।
৮. আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের শিক্ষাকে অস্বীকার করা : আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর তাদের পরে আমি বহু রাসুলকে তাঁদের জাতির কাছে পাঠিয়েছিলাম। তাঁরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। কিন্তু তারা আগে থেকেই যা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, তাতে বিশ্বাস করার ছিল না। এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর মেরে দিই।’ (সুরা ইউনুস, আয়াত : ৭৪)
৯. ঈমান আনার পর কুফরি করা : আল্লাহ তাআলা বলেন, ‘এটি এ কারণে যে তারা ঈমান এনেছিল, তারপর কুফরি করেছিল। ফলে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে; তাই তারা বুঝতে পারে না।’ (সুরা আল-মুনাফিকুন, আয়াত : ৩)
অর্থাৎ ঈমান গ্রহণের পর তা প্রত্যাখ্যান করার কারণে তাদের অন্তরে মোহর পড়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরের গেবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি অফিস সরকারি কর্মঘণ্টার মধ্যে বন্ধ থাকার কারণে সেবাপ্রার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে অফিসের সামনে জমির পর্চা ও নামজারির জন্য অপেক্ষা করতে দেখা যায় ১০-১২ জন সেবাপ্রার্থীকে।
সরেজমিনে দেখা যায়, অফিসের প্রধান ফটক ও মূল দরজা দুটিই তালাবদ্ধ। প্রয়োজনীয় সেবা নিতে আসা লোকজন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও কাউকে খুঁজে পাচ্ছিলেন না।
লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মাসুদ মিয়া জানান, তিনি জমির মাঠ পর্চা নিতে এসে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। কিন্তু অফিসে কাউকে না পেয়ে তিনি সেবা পাওয়ার বিষয়ে অনিশ্চয়তায় পড়েছেন। একই ধরনের ভোগান্তির কথা জানান রেখা, আছমা এবং ৬৫ বছর বয়সী আসাদ মিয়াসহ অন্যান্য সেবাপ্রার্থীরা।
অফিস বন্ধ রাখার বিষয়ে অফিস সহায়ক মো. রুকন উদ্দিন বলেন, সহকারী কমিশনার (ভূমি) তাকে উপজেলা ভূমি অফিসে ডেকে নেওয়ায় তিনি অফিসে তালা দিয়ে সেখানে গেছেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মনির উদ্দিন আহমাদও একই বক্তব্য দেন।
কিন্তু কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ইজাজুল হক জানিয়েছেন, সরকারি কর্মঘণ্টায় ইউনিয়ন ভূমি অফিস তালাবদ্ধ রাখার কোনো বিধান নেই। তিনি বলেন, ওই সময় রুকন উদ্দিনকে উপজেলা ভূমি অফিসে দেখা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদ জানান, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে বর্তমানে নিয়মিত নায়েব নেই। অতিরিক্ত দায়িত্বে একজন কর্মকর্তা রয়েছেন। তিনি দায়িত্ব পালন করলে অফিস খোলা থাকে। তবে অফিসে অফিস সহায়কও থাকার কথা। তিনি বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বলে জানান।
সরকারি ভূমি অফিসে সেবা নিতে এসে তালাবদ্ধ দরজার সামনে অপেক্ষা করতে হওয়ায় সেবাপ্রার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, একজন কর্মচারীকে অন্য দপ্তরে ডাকা হলে সরকারি সেবাকেন্দ্র এভাবে বন্ধ থাকবে কেন? আর এতে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে, তার দায়ভার কে নেবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির চাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আরিফুল ইসলাম যুগান্তরকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, লরির চাপায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, রাতে শাপলা পরিবহণের একটি বাসে যাত্রীরা চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিলেন। বাসে ত্রুটি দেখা দেওয়ার কারণে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময় দ্রুতগতির একটি লরি এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
এছাড়া, আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ক্রিকেট লিগের অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুরের সময় নিউজিল্যান্ড এবং ভারত এর মধ্যে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে। ত্রিদেশীয় সিরিজের আওতায় পাকিস্তান শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজের শেষ টেস্টটি কেপটাউনে শুরু হতে যাচ্ছে।
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–খুলনা
সকাল ৯.৩০ মি., ইউটিউব/বিসিবি
ময়মনসিংহ–চট্টগ্রাম
সকাল ৯.৩০ মি., ইউটিউব/বিসিবি
ঢাকা–রাজশাহী
সকাল ৯.৩০ মি., ইউটিউব/বিসিবি
রংপুর–বরিশাল
সকাল ৯.৩০ মি., ইউটিউব/বিসিবি
৩য় টি–টুয়েন্টি
নিউজিল্যান্ড–ভারত
দুপুর ১টা, সনি স্পোর্টস ১ ও ট্যাপম্যাড
ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তান–শ্রীলঙ্কা
দুপুর ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড
কেপটাউন টেস্ট: ১ম দিন
দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া
দুপুর ২.৩০ মি., ট্যাপম্যাড
কারাবাও কাপ
ফ্লিটউড টাউন–আর্সেনাল
রাত ২টা, ফ্যানকোড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের উপর দ্রুতগতির একটি লরি চাপা দিয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন পাঁচজন, যার মধ্যে রয়েছে একটি শিশু। আহত হয়েছেন অন্তত ৬ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। যাত্রা চলাকালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি থামানো হয়। সেই সময় বাসের যাত্রীরা মহাসড়কের পাশে অবস্থান করছিলেন। হঠাৎ করেই দ্রুতগতির একটি লরি তাদের উপর দিয়ে চলে যায়।
এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
নিহতদের মধ্যে ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম এবং স্বপ্না নামের এক নারীর পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ