ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

লাকসামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার


লাকসামে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

কুমিল্লার লাকসাম থানা পুলিশ একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. শাহ আলম (২৮) নামে এক যুবককে দীর্ঘ বছর পর গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত ওই যুবক পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কাদ্রা গ্রামের ডিম বেপারী বাড়ির আবদুস ছোবহানের ছেলে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ৩ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ, গ্রেপ্তার ২

শনিবার (১৩ জুন) দুপুরে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ওই আসামিকে গ্রেপ্তার এবং কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শাহ আলম ২০২০ সালের একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। দীর্ঘ বছর ধরে ওই যুবক পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) গভীর রাতে পৌর শহরের কাদ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ওই যুবককে কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানোর বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এক্ষেত্রে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২০২৬ ফিফা বিশ্বকাপ

ব্রাজিলের জালে মরক্কোর গোল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪১ এম


ব্রাজিলের জালে মরক্কোর গোল

ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচে শুরুতেই অভিনবভাবে চমক সৃষ্টি করেছে মরক্কো। ২১তম মিনিটে একটি দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারী।

ম্যাচের ওই সময় ব্রাজিল কিছুটা গোছানো আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দ্রুত গতির থ্রু পাসে রক্ষণভাগ ফাঁকি দিয়ে সামনে এগিয়ে যান সাইবারী। ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস পেয়ে তিনি ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েলকে টপকে যান।

এরপর গোলরক্ষক আলিসন বেকার এগিয়ে এসে চাপ সৃষ্টি করার চেষ্টা করেন, তবে ঠান্ডা মাথায় চিপ শটে বলটি তার মাথার ওপর দিয়ে জালে পাঠান মরক্কো ফরোয়ার্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২০২৬ ফিফা বিশ্বকাপ

ভিনিসিয়ুসের গোলে সমতা ফিরে এল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৯ এম


ভিনিসিয়ুসের গোলে সমতা ফিরে এল ব্রাজিল

মরক্কোর গোলে পিছিয়ে পড়ার পর কিছুটা অগোছালো হয়ে যায় ব্রাজিল। তবে দলের পক্ষে ম্যাচে ফেরার ক্রেডিট দেন ভিনিসিয়ুস জুনিয়র। ৩২তম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে মরক্কোর বক্সে ঢুকে পড়েন তিনি। তিনি একটি ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত ফিনিশিংয়ে জালে বল পাঠান ব্রাজিলের এই তারকা। তার এই গোলের মাধ্যমে সেলেসাওরা ম্যাচে সমতায় ফিরল।

ম্যাচের শুরুতেই মরক্কো সুযোগ তৈরি করেছিল। ৬ মিনিটে ডান প্রান্ত দিয়ে দ্রুত আক্রমণে উঠে ব্রাজিলের বক্সে শট নেন তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই, কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত ব্লকে দলকে রক্ষা করেন গ্যাব্রিয়েল মাগালহায়েস। ২১তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করে মরক্কো এগিয়ে যায়, স্কোরলাইন হয়ে যায় ১-০। তবে সেই লিড বেশি সময় স্থায়ী হয়নি।

৩২তম মিনিটে ব্রাজিল আবারও ফিরে আসে। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে ভিনিসিয়ুস জুনিয়র এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ গতির শটে গোল করেন। এটি ছিল তার ব্রাজিলের জার্সিতে ৫০তম আন্তর্জাতিক ম্যাচ এবং গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আসে সমতা ফেরানোর গোলটি। এই গোলের পর ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ১-১ এবং মেটলাইফ স্টেডিয়ামে আবারও উত্তেজনা ফিরে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:১০ এম


সকাল ৯টার মধ্যে ৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের ৩ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রবিবার (১৪ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, সংস্থাটির অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৫:২৩ এম


ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশ বাহিনীর মধ্যে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন ৮ জন, যার মধ্যে ৫ জন পুলিশ সদস্য রয়েছেন।

এই গোলাগুলির সময় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে শীর্ষ মাদক কারবারি ফাইটার মনিরসহ ৩ জন। তাদের সঙ্গে বিপুল পরিমাণ মাদকও জব্দ করা হয়েছে।

১৩ জুন শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক রয়েছেন। এছাড়া পথচারী হেলালউদ্দিম, ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিনও আহত হয়েছেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন, পুলিশ গোপন খবরের ভিত্তিতে মাসদাইর পতেঙ্গার মোড়ে অভিযান চালায়। এই অভিযানের সময় ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) এবং মাসুমকে (২৪) গ্রেপ্তার করে। পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে, তখন তাদের সহযোগীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

এরপর মাদক কারবারিরা পুলিশের দিকে প্রায় ৫/৬ রাউন্ড গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্ট গানের গুলি করে। যদিও এই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি, তবে পাচারে থাকা মাদক কারবারি, পুলিশ এবং পথচারীদের মধ্যে ইটের আঘাতে বাঁধা প্রাপ্ত হন। ঐ এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালীন মাদক কারবারিদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%