০৯:৪৮ পি.এম
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দুই সেনা নিহত হওয়ার ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি বড় ধরনের চমক অপেক্ষা করছে বলে সতর্কতা উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এই হামলার প্রতিক্রিয়ায় সেখানে ব্যাপকভাবে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার রাতে স্থানীয় সময় এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এই হুঁশিয়ারি প্রদান করেন। আলজাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত বা ভেঙে দেওয়া হবে কি না—এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে তিনি জানান, তিনি কৌশল ও আকস্মিক চমক পছন্দ করেন।
আরও পড়ুন: পাকিস্তানে ভারত সমর্থিত গোষ্ঠীর ৯ সন্ত্রাসী নিহত
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পরিবর্তনের দাবি করে তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্যও সামনে একটি অত্যন্ত বড় ধরনের চমক অপেক্ষা করছে।
এর আগে শুক্রবার, অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের নিকট ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় দুই ইসরাইলি সেনা নিহত হন। এই ঘটনার পর নেতানিয়াহু তীব্র সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন।
হামলার পরপরই নেতানিয়াহুর কট্টর ডানপন্থী রাজনৈতিক মিত্ররা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমূলে উচ্ছেদ করার দাবি তোলেন।
আরও পড়ুন: ইসরাইলি আরব কারা, নির্বাচনে তারা কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন