ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি গ্রহণে রূপালী ব্যাংকের সঙ্গে চুক্তি


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি গ্রহণে রূপালী ব্যাংকের সঙ্গে চুক্তি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রূপালী ব্যাংক পিএলসি-এর সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছে, যা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এবং পেমেন্ট প্রক্রিয়াকে সহজ, দ্রুত ও নিরাপদ করবে। এই চুক্তির ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই রূপালী ব্যাংকের নিজস্ব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে ভর্তি ফি পরিশোধ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই চুক্তির স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সাবিনা শারমীন উভয় প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ৩১ অক্টোবর (শনিবার) প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রেক্ষাপটে, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি কার্যক্রম ও পেমেন্ট সুবিধা আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে রূপালী ব্যাংক পিএলসি-এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশের আহ্বান ইউট্যাবের

চুক্তি বিষয়ে রূপালী ব্যাংক পিএলসি-এর চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার মন্তব্য করেন, "এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই খুব সহজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে রূপালীক্যাশের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন।" তিনি আরও বলেন, "এর ফলে ডিজিটাল লেনদেনের পরিধি সম্প্রসারিত হবে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।"

রূপালীক্যাশের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি পরিশোধ করা সহজ হবে। শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করে পেমেন্টের মাধ্যম হিসেবে রূপালীক্যাশ নির্বাচন করে ফি পরিশোধ করতে পারবেন।

এদিকে, রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা ইতোমধ্যে শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য, বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধ করতে সক্ষম হয়েছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ শেখ গিয়াসুদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মাদ আলী নূর ও পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) প্রফেসর মোস্তাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এইচএসসি সম্পূরক পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাস্তুল ফাউন্ডেশন আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ এম


মাস্তুল ফাউন্ডেশন আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ চায়

মাস্তুল ফাউন্ডেশন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব রেখেছে। ১৪ বছর পূর্তি এবং ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এই আহ্বান জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিন শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। তাছাড়া, তুরস্ক, গাজা, সুদান ও নেপালে সংস্থাটির আন্তর্জাতিক মানবিক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশি প্রতিষ্ঠানের কাজের সুযোগ আরও প্রসারিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি হিসেবে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, "দেশের যে কোনো দুর্যোগ ও বন্যা সংকটে মাস্তুল ফাউন্ডেশন সর্বদা এগিয়ে এসেছে।"

বিশেষ অতিথি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সংস্থাটির কাজের প্রশংসা করেন। রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব একে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার প্রকাশ হিসেবে উল্লেখ করেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মাস্তুল মেহমানখানাসহ সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম এবং চিফ পাবলিক রিলেশনস অফিসার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান।

মাস্তুল ফাউন্ডেশন ২০১২ সাল থেকে পথশিশুদের শিক্ষা দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এটি খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, জরুরি ত্রাণ বিতরণ, যাকাত স্বাবলম্বী প্রকল্প এবং হাজারীবাগে এতিম ও বৃদ্ধদের জন্য ইসলামিক শেল্টারহোমসহ নানা বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে।

মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম, দাতব্য উদ্যোগ, আর্থিক স্বচ্ছতা ও অডিট রিপোর্টসহ বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট https://www.mastul.net/ -এ পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝু-ল-ন্ত লা-শ উ-দ্ধা-র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫০ এম


মগবাজারে পলিটেকনিক শিক্ষার্থীর ঝু-ল-ন্ত লা-শ উ-দ্ধা-র

ঢাকার মগবাজার এলাকা থেকে এক তরুণ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত রিফাত আব্দুল্লাহ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিফাত নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার গন্দকপুর গ্রামের নুরুন্নবী সোহেলের ছেলে এবং তিনি পরিবারের সঙ্গে মগবাজার আমবাগান এলাকায় বসবাস করতেন।

নিহতের বড় বোন সুমাইয়া রিয়া জানান, তার বাবা নেই এবং মা কাপড়ের ব্যবসা করেন। তিনি সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর মায়ের মাধ্যমে ভাইয়ের অবস্থা জানতে পেরে বাড়ি ফিরে যান। গত রাতেও ভাইয়ের সঙ্গে তার কথা হয়েছিল। তিনি জানান, "ও স্বাভাবিক ছিল। কখনো ভাবিনি এভাবে শেষ হবে।"

নিহতের মা পারভিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমি আমার মেয়ে এবং তাদের সহায়তায় কাঁচি দিয়ে বেল্ট কেটে আমার ছেলেকে অচেতন অবস্থায় নামিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই।"

তিনি আরও বলেন, "সেখানে অবস্থার অবনতি হলে আমার ছেলেকে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে বেলা ৩টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, আমার ছেলে আর বেঁচে নেই।"

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মানুষের জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতায়’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ এম


‘মানুষের জীবনের বিনিময়ে আপনারা ক্ষমতায়’

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ উঠেছে।

নুসরাতের গ্রামের বাড়িতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সাবেক যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।

তিনি উল্লেখ করেছেন, "জুলাই এর উপর যেকোনো আঘাত জুলাইকেই শক্তিশালী করে এবং সামনেও করবে।" নুসরাতের বাড়িতে হামলা ও আগুনের ঘটনা আবারও প্রমাণ করে যে, আওয়ামী লীগের পতন ঘটেছে জুলাই এর হাতেই। এই ইতিহাস স্থায়ীভাবে রচিত হয়েছে।

জুলাই এর পরের পাওয়া না পাওয়া, সেটি একটি ভিন্ন অধ্যায়। সেই হিসাব, হিস্যা চলছে এবং চলবে, কিন্তু যারা জুলাই সফল করে ১৭ বছর ধরে চলা স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে, তাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর, যে দিনে সংসদে আইনশৃঙ্খলার অবনতি হয়নি বলে দাবি করা হয়েছিল, পরের দিন একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। সরকার যদি সন্ত্রাসের গুরুত্ব বুঝতে চায়, তাহলে এর জন্য একটি থ্রেসল্ড থাকা উচিত।

আমরা জানি এবং আপনারাও জানেন, কোন সংবিধান না, মানুষের জীবনের বিনিময়ে আপনারা আজকে ক্ষমতায়। জুলাই এর বিনিময়ে আপনারা ক্ষমতায়। নিজেদের সুরক্ষিত রাখতে হলে জুলাইকে সুরক্ষা দিতেই হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরাগে পুলিশ গ্রেফতার করলো যুবলীগ নেতা মাসুদুর রহমান শিমুলকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫১ এম


তুরাগে পুলিশ গ্রেফতার করলো যুবলীগ নেতা মাসুদুর রহমান শিমুলকে

রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান শিমুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে দিয়াবাড়ীর বোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরাগ থানার ওসির নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দিয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় মাসুদুর রহমান শিমুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া শিমুল নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল এলাকায় অবস্থিত। বর্তমানে তিনি রাজধানীর শাহআলী থানা এলাকায় বসবাস করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শিমুলের বিরুদ্ধে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং একই বছরের ১৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাসহ তার বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বিশেষ অভিযানের মাধ্যমে মাসুদুর রহমান শিমুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%