প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর তুরাগের দিয়াবাড়ী এলাকা থেকে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মাসুদুর রহমান শিমুলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে দিয়াবাড়ীর বোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তুরাগ থানার ওসির নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হক সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে দিয়াবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় মাসুদুর রহমান শিমুলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শিমুল নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল এলাকায় অবস্থিত। বর্তমানে তিনি রাজধানীর শাহআলী থানা এলাকায় বসবাস করছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শিমুলের বিরুদ্ধে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি নোয়াখালীর চাটখিল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং একই বছরের ১৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাসহ তার বিরুদ্ধে আরও কিছু মামলা রয়েছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, বিশেষ অভিযানের মাধ্যমে মাসুদুর রহমান শিমুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন