০৯:৫৯ পি.এম
বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র ৭ মিনিটের ঝড়ের মাধ্যমে আর্জেন্টিনা একটি দারুণ প্রত্যাবর্তনের গল্প রচনা করে। ম্যাচের ৮৫ মিনিটে ডি-বক্সের বাই থেকে একটি দুর্দান্ত শটে গোল করে এনজো ফার্নান্দেজ দলকে সমতায় ফিরিয়েছিলেন। তবে বিশেষভাবে উল্লেখ্য যে, তার পায়ে যে বুটজোড়া ছিল, সেটি ছিল ২০২২ সালের পুরোনো একটি বুট। একই মডেলের বুট পরে তিনি কাতার বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেন।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নেওয়া এক ব্যতিক্রমী সিদ্ধান্তের ফলস্বরূপ এবারে এনজো ফার্নান্দেজ আলোচনায় আসেন। ম্যাচ চলাকালীন বিষয়টি প্রায় সকলের চোখ এড়িয়ে গেলেও পরে জানা যায়, ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে সে পুরো টুর্নামেন্টে ব্যবহৃত গোলাপি নাইকি বুটটি তিনি সরিয়ে রেখেছিলেন। সেই দিন তিনি ২০২২ সালের কাতার বিশ্বকাপে ব্যবহৃত পুরোনো বুট জোড়াই পরিধান করেন।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএন-এর এক প্রতিবেদনে জানা যায়, রাউন্ড অব সিক্সটিনের মিশরের বিপক্ষে ম্যাচের পর সে পুরোনো বুটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে বিষয়টি এত সহজ ছিল না, কারণ তিনি যে মডেলের বুট চেয়েছিলেন, সেটি প্রায় চার বছর আগের হওয়ায় সংশ্লিষ্ট ব্র্যান্ড ইতোমধ্যেই এর উৎপাদন ও বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে সেটি সংগ্রহ করতে একজন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে নিতে হয়।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড
এই বিশেষ দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার কর্ডোবার বাসিন্দা এবং ফুটবল বুট ব্যবসার সঙ্গে যুক্ত নিকানোর ইগলেসিয়াস। তিনি জানান, এনজো তার কাছে তিন জোড়া বিশেষ বুট চেয়েছিলেন, যার একটি ছিল ঠিক সেই মডেল; যা তিনি ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ব্যবহার করেন। ইগলেসিয়াস বলেন, ‘এটি প্রায় চার বছর আগে তৈরি হওয়া একটি মডেল। স্বাভাবিকভাবেই ব্র্যান্ডটি এখন আর এটি তৈরি বা বিক্রি করে না। তাই এই বুটটি সংগ্রহ করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে।’
এনজো হঠাৎ কেন পুরোনো বুটে ফিরে এলেন, সে বিষয়ে তিনি নিজে কখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে ইগলেসিয়াসের ধারণা, এর পেছনে আরামদায়ক অনুভূতির সঙ্গে আবেগের টানও কাজ করেছে। কারণ এই বুট পরিধান করে এনজো ২০২২ সালে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিলেন এবং টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।
সাধারণত বড় টুর্নামেন্টে স্পন্সরড ফুটবলাররা সংশ্লিষ্ট ব্র্যান্ডের সর্বশেষ মডেলের বুট ব্যবহার করেন। কিন্তু এনজোর পুরোনো মডেলে ফিরে যাওয়া ছিল বাণিজ্যিক রীতির জন্য একটি ব্যতিক্রম। ইগলেসিয়াস এটি ‘নিয়ম কিছুটা ভাঙার’ মতো একটি সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন।
আরও পড়ুন: জাতীয়তাবাদী শক্তিকে নস্যাৎ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন