০২:২০ পি.এম
চট্টগ্রামের ইস্পাহানি এলাকায় ছিনতাইকারী গ্রেপ্তারের চেষ্টা করার সময় একটি বাসের ধাক্কায় চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল আল আমিন সরদার নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত পুলিশ সদস্য চট্টগ্রাম মহানগর পুলিশের পুলিশ লাইন্স এস এ এফ শাখায় কর্মরত ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন। তার বাড়ি মাদারীপুরে এবং তিনি এক সন্তানের জনক। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।
চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘সিএমপি পুলিশ লাইনসের এসএএফ শাখায় কর্মরত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার রবিবার (৪ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ছয়টার দিকে ইস্পাহানি চেকপোস্টে কর্মরত ছিলেন। এ সময় একজন ছিনতাইকারীকে গ্রেপ্তারের চেষ্টাকালে একটি বাস এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।’
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
তিনি আরও উল্লেখ করেন, ‘পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন