ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই ভাঙা রাস্তায় পড়ছে নতুন পিচ!


প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই ভাঙা রাস্তায় পড়ছে নতুন পিচ!

প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলা সফরের প্রেক্ষাপটে মোংলা-বাগেরহাট ও খুলনা অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থায় এসেছে অভূতপূর্ব পরিবর্তন। দীর্ঘদিন ধরে অবহেলিত, মারাত্মক খানাখন্দে ভরা ও ঝুঁকিপূর্ণ সড়কগুলোকে দ্রুত সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়েছে।

প্রশাসনিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর যাতায়াত এবং সার্বিক নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে খুলনা-মোংলা ও বাগেরহাট মহাসড়ক এবং সংলগ্ন এলাকার প্রায় ৭০ কিলোমিটার সড়ক জরুরি ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বড় বড় গর্ত ভরাট, পিচ ঢালাই এবং মসৃণকরণের কাজে কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ড্রেন পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের কাজও দ্রুত সম্পন্ন করা হয়েছে।

মোংলা সফরের সময় প্রধানমন্ত্রী ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে মোংলা বন্দরের নতুন দুটি কনটেইনার জেটি ও অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বাংলাদেশ সরকার ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত হতে যাওয়া এই প্রকল্প চালু হলে মোংলা বন্দরের পণ্য খালাস ও বাণিজ্য বৃদ্ধিতে নতুন গতির সঞ্চার হবে।

আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ

স্থানীয়রা জানান, রাতারাতি ৭০ কিলোমিটার সড়ক সংস্কার দেখে স্বস্তি প্রকাশ করেছেন গাড়ি চালক ও স্থানীয় যাত্রী-চলাচলকারীরা। তবে অনেকেই বলছেন, শুধুমাত্র ভিভিআইপি সফরের সময় জরুরি সংস্কার না করে, সাধারণ মানুষের কষ্টের কথা ভেবে সবসময় যেন এই সড়কগুলোর টেকসই মান বজায় রাখা হয়। তা হলেই দেশের ও এলাকার সঠিক উন্নয়ন সাধিত হবে।

মোংলা বন্দরের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সড়কপথে বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে খুলনার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ

রাজধানী ঢাকায় চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বুধবার দুপুরে ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, মোবারক হোসাইন, নুরুল ইসলাম বুলবুল এমপি এবং মোহাম্মদ সেলিম উদ্দিন; ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, মীর আহমাদ বিন কাসেম এমপি, নাজিবুর রহমান মোমেন এমপি, নুরুন্নিসা সিদ্দিকা এমপি, সাবিকুন্নাহার এমপি এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং, ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তা, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে দলের সঙ্গে দলের মতবিনিময়ের ভূমিকা’ শীর্ষক বক্তব্য প্রদান করেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর প্রয়োজন রয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ১৯৭৫ সাল থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। গত বছর দুই দেশ এই সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। জামায়াতে ইসলামী ও চীনের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ ও সম্পর্ক বিদ্যমান। ২০০৬ সালে তৎকালীন শিল্পমন্ত্রী এবং জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী চীন সফর করেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এমপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল চীন সফর করবে। পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে চীনের আমন্ত্রণে জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল চীন সফর করবে।

তিনি বলেন, এসব সফর থেকে একটি বিষয় স্পষ্ট হয়েছে, সরকার পরিবর্তন হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক ও যোগাযোগ অব্যাহত থাকে। তাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জামায়াত সেক্রেটারি জেনারেল চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের আগ্রহ প্রকাশ করে বলেন, বাংলাদেশ চীনের উন্নয়ন অভিজ্ঞতা গভীর আগ্রহের সঙ্গে অনুসরণ করছে। বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনের কার্যক্রম আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছি। সেখানে শৃঙ্খলা, সততা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দারিদ্র্য বিমোচন, তৃণমূল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা এবং পরিবেশ সংরক্ষণে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে শিক্ষণীয়। পারস্পরিক শ্রদ্ধা ও নিজ নিজ আদর্শিক মূল্যবোধ অক্ষুণ্ন রেখে আমরা একে অপরের কাছ থেকে শিক্ষা নিতে চাই।

ভবিষ্যৎ সহযোগিতা জোরদারে তিনটি প্রস্তাব তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রথমত, বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজের কার্যক্রমকে আরও কার্যকর করতে হবে। এ কেন্দ্রটি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে শাসনব্যবস্থা ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের নিয়মিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা যেতে পারে। দ্বিতীয়ত, দুই দেশের তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ, সফর, যৌথ অধ্যয়ন ও প্রশিক্ষণ কর্মসূচি বাড়াতে হবে। কারণ আজকের তরুণ নেতৃত্বই আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেবে। তৃতীয়ত, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়কে সভাকক্ষের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও ক্ষুদ্র উদ্যোক্তাসহ সাধারণ মানুষের কাছে এ বন্ধুত্বের সুফল পৌঁছে দিতে হবে।

রোহিঙ্গাদের দুরবস্থা ও সংকটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় বিশ লাখ রোহিঙ্গার কারণে শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলই নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা মনে করি, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ মাতৃভূমিতে প্রত্যাবাসন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব এক দিনে গড়ে ওঠে না। নিয়মিত যোগাযোগ, আন্তরিক সম্পৃক্ততা ও পারস্পরিক আস্থার মধ্য দিয়েই তা বিকশিত হয়। এ সম্পর্ক জোরদারে জামায়াত নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।

বক্তব্যের শুরুতে মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে স্বাগত জানান। একই সঙ্গে এ আয়োজনের জন্য চীনা দূতাবাসকে ধন্যবাদ জানান। তিনি অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়বেন কাতারের আমির শেখ তামিম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়বেন কাতারের আমির শেখ তামিম

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দেশের জনগণের প্রতি বিশেষ নামাজ ‘সালাতুল ইস্তিসকা’ আদায়ের জন্য আহ্বান জানিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) এক ঘোষণার মাধ্যমে তিনি জানান, বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দেশের বিভিন্ন স্থানে এই বিশেষ নামাজ আদায়ের জন্য সকলকে উৎসাহিত করা হচ্ছে।

আমিরের আহ্বানে সাড়া দিয়ে হিজরি ১৪৪৮ সালের ২৫ জমাদিউল আউয়াল বৃহস্পতিবার সকালে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের বিভিন্ন স্থানে সমবেত হয়ে মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করবেন।

অন্যদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি নিজেও লুসাইলের নামাজের মাঠে বিপুলসংখ্যক মুসল্লির সঙ্গে সালাতুল ইস্তিসকার নামাজে অংশগ্রহণ করবেন।

এটি উল্লেখযোগ্য যে, অনাবৃষ্টি বা খরার সময় মহান আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করার জন্য যে বিশেষ নামাজ আদায় করা হয়, তাকে সালাতুল ইস্তিসকা বলা হয়। ইসলামে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনার অংশ হিসেবে এই নামাজ আদায় করা হয়।

সূত্র: গালফ টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাড়তি সার দেব, তবে পার্শ্ববর্তী দেশে পাচার করতে নয়: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


বাড়তি সার দেব, তবে পার্শ্ববর্তী দেশে পাচার করতে নয়: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, যেসব সারের দাম পার্শ্ববর্তী দেশে বেশি, সেসব সারের সংকট সীমান্তবর্তী জেলাগুলোতে বেশি দেখা যাচ্ছে। সরকার চাহিদার বিপরীতে বাড়তি সার সরবরাহ করবে, কিন্তু এই সার সীমান্ত পার করার উদ্দেশ্যে নয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে বিভাগের সার, সেচ এবং মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী আরও বলেন, ভারতে নন-ইউরিয়া এবং মিয়ানমারে ইউরিয়া সারের দাম বেশি। এই কারণে মিয়ানমার-সংলগ্ন সীমান্ত এলাকায় ইউরিয়া এবং ভারত-সংলগ্ন এলাকায় নন-ইউরিয়া সারের সংকট দেখা যাচ্ছে। তিনি প্রশাসনকে সার পাচার বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানান।

ডিলারদের বিষয়ে কৃষিমন্ত্রী উল্লেখ করেন, ডিলারশিপ নিয়ে ভাড়া দিলে ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বরাদ্দ করা সার সঠিক সময়ে না তুললে ডিলারকে খেলাপি হিসেবে চিহ্নিত করা হবে। যদি তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, নির্দিষ্ট সময় অনুযায়ী সকাল ৬টায় সারের ডিলারের দোকান খুলতে হবে এবং সন্ধ্যা ৬টার আগে বন্ধ না করার বিষয়টি নিশ্চিত করতে হবে।

মন্ত্রী বলেন, উৎপাদন বাড়াতে সরকার সব ধরনের সার সরবরাহ করবে। তবে নতুন শস্য উৎপাদনে সারের ব্যবহার নিয়ে মাঠ কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে হবে। নিয়ম ভঙ্গ করলে প্রশাসন বা ব্যবসায়ী যেই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

শ্রমিক তৌফিককে হত্যার অভিযোগে সাদিক কায়েমের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও তিনি যে অভিযোগ করেছেন, সেই জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

বুধবার (৪ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে উল্লেখ করেন, নিষিদ্ধ ছাত্রলীগের গুপ্ত সাদিক কায়েমের কাছে কি কোনো প্রমাণ আছে যে, বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে? যদি প্রমাণ থাকে, তবে সেগুলো তিনি প্রকাশ করছেন না কেন?

রাশেদ খান আরও লেখেন, বর্তমান জামায়াত নেতা সাদিক কায়েম লিখেছেন যে, বিএনপি সরকার শ্রমিক তৌফিককে হত্যা করেছে। তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত করা এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা প্রয়োজন। সরকারকে শ্রমিক হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। শ্রমিক হত্যার সরকার, আর নয় দরকার। নাকি ছাত্রলীগের প্রতি তার প্রথম প্রেম আজও রয়ে গেছে? তিনি কি অন্ধ, যা দেখছেন না? প্রত্যক্ষদর্শীদের বরাতে সমস্ত গণমাধ্যমে খবর এসেছে যে, হামলা-ভাঙচুরের ভিডিও করায় বিক্ষুব্ধ শ্রমিক নামধারী দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবুও তিনি শ্রমিক হত্যার দায়ে বিএনপি সরকারের পদত্যাগ দাবি করছেন!

তিনি আরো উল্লেখ করেন, আওয়ামী লীগ ফিরে এলে এই গুপ্ত সাদিক কায়েমরা আবারও ছাত্রলীগ হয়ে যাবে। যখন ঢাবি ক্যাম্পাসে শহীদ আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আন্দোলন হচ্ছিল, তখন এই গুপ্ত সাদিক কায়েম ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে সাদ্দামের নেতৃত্বে মিছিল করেছে। তাহলে বোঝা যায়, তারা কেমন বিপ্লবী! তারা সুসময়ের কৌশলী বিপ্লবী।

রাশেদ খান আরও লেখেন, এ বিষয়ে তিনি লিখেছেন কারণ, তারা হত্যার দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে শ্রমিক নামধারী আওয়ামী লীগের তাণ্ডবকে আরও বেগবান করতে চাচ্ছে। তাই বাংলাদেশপন্থী সবাইকে তাদের ভুয়া ন্যারেটিভের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সরকার সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরাতে সক্ষম হওয়ায় তারা খুব কষ্ট পেয়েছে! তারা ভাবছিল যে, এই ইস্যু দিয়ে সরকারকে ফেলে দেবেন! কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হওয়ায় তারা সব পাগল হয়ে গেছে!

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%