১১:২০ এম
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ কর্তৃক রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুল তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারির ঘটনা ঘটে সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানা এলাকায়।
ডিবি সূত্রে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা বিভাগের একটি দল কাফরুল এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল তালুকদারকে আটক করে। তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তজুমদ্দিন উপজেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে ১৮টি ভারতীয় কম্বলসহ যুবক গ্রেপ্তার
ডিবি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উল্লেখ করেছেন, ফরিদুল তালুকদার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ছাড়াও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
গ্রেপ্তার হওয়া ফরিদুল তালুকদারের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলার হাটশশিগঞ্জ এলাকায়। বর্তমানে তিনি কাফরুল থানার এসপি পাড়ায় বসবাস করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন