ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, ৫৮ মামলা দায়ের


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, ৫৮ মামলা দায়ের

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ৪৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৬৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৭০ জন, মিরপুর বিভাগ থেকে ১০১ জন, গুলশান বিভাগ থেকে ২৯ জন, উত্তরা বিভাগ থেকে ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চলাকালীন ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেন্সিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: কমলনগরে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে চারজনকে কারাদণ্ড ও জরিমানা

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩: নগরজুড়ে আইনশৃঙ্খলা জোরদার

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ এম


বরিশালে বিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩: নগরজুড়ে আইনশৃঙ্খলা জোরদার

বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও সব ধরনের অপরাধ দমনের লক্ষ্যে ২৪ ঘণ্টার বিশেষ আভিযানিক কার্যক্রম পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার (০৫ অক্টোবর ২০২৬) বিএমপির আওতাধীন ০৪টি থানা এবং গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন পয়েন্টে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বিএমপি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফল অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।

 

বিশেষ আভিযানিক দলের হাতে গ্রেপ্তারকৃতদের বিবরণ নিচে উল্লেখ করা হলো:

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি: ০১ জন

নিয়মিত মামলার গ্রেপ্তারকৃত আসামি: ০১ জন

অন্যান্য আইনি ধারায় গ্রেপ্তার: ১১ জন

বিএমপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা বিধান এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার এলাকায় মাদকের বেচাকেনা বা যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। জরুরি যোগাযোগ: ☎️ 01320-064000, ☎️ 01320-064044

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোহাটে রাত কাটিয়ে পেশোয়ারের পথে পিটিআইয়ের লংমার্চ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৮ এম


কোহাটে রাত কাটিয়ে পেশোয়ারের পথে পিটিআইয়ের লংমার্চ

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) লংমার্চের বহর কোহাটে রাত কাটিয়েছে, যা ইমরান খানের মুক্তির দাবিতে অনুষ্ঠিত হচ্ছে। খাইবার পাখতুনখোয়া (কেপি) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে থাকা এই বহরটি মঙ্গলবার পেশোয়ারের দিকে রওনা দেওয়ার পরিকল্পনা করেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ডনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রোববার লাক্কি মারওয়াত থেকে যাত্রা শুরু করার পর, লংমার্চের বহরটি সোমবার কোহাটের লাচি তহসিলে পৌঁছায়। সেখানে রাত কাটানোর পর, মঙ্গলবার পেশোয়ারের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সোহেল আফ্রিদি জানিয়েছেন, এই আন্দোলন দীর্ঘমেয়াদি এবং এতে ধৈর্য ধরে এগোতে হবে। তিনি আরও জানান, আগামী ৮ অক্টোবর থেকে কর্মসূচি আরও জোরদার হবে।

পিটিআইয়ের প্রধান দাবি হল ইমরান খানের মুক্তি। একই সঙ্গে, খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের বিরোধিতা করছে দলটি। অন্যদিকে, পাকিস্তান সরকার জানিয়েছে, ইসলামাবাদে কোনো ধরনের বড় জমায়েত ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আফ্রিদির পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৩টার দিকে কোহাটের ইউনিভার্সিটি চত্বর থেকে বহরটি পেশোয়ারের উদ্দেশে রওনা হবে। এরপর মাত্তানিতে রাত কাটানোর কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার, ৭ অক্টোবর বুধ বের থেকে চড়সাদ্দা ইন্টারচেঞ্জ পর্যন্ত যাবে লংমার্চ। সেখানে রাত কাটিয়ে বৃহস্পতিবার, ৮ অক্টোবর খাইরাবাদে পৌঁছানোর কথা রয়েছে। সেখানেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ইসলামাবাদে যাওয়ার পরবর্তী ধাপের বিস্তারিত পরিকল্পনা এখনো জানানো হয়নি।

রোববার লাক্কি মারওয়াত থেকে লংমার্চ শুরু হয়। একই সময়ে সাবেক কেপি মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপারের নেতৃত্বে পৃথক একটি বহর ইসলামাবাদের দিকে রওনা হয়েছিল। তবে বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ে সেটি ইয়ারিক থেকে ফিরে যায়।

পিটিআই ও সরকারের মধ্যে আলোচনায় ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ, তার চিকিৎসা এবং কেপির সন্ত্রাসবিরোধী নীতি নিয়ে মতবিরোধ দেখা দেয়। শেষ পর্যন্ত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এদিকে, লংমার্চকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার ও প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। সরকার নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে ইসলামাবাদে বড় ধরনের জমায়েতের বিরোধিতা করছে। তথ্যসূত্র: দ্য ডন, রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ এয়ারওয়েজের বিমান জরুরি অবতরণ, যাত্রীরা নিরাপদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ এম


ব্রিটিশ এয়ারওয়েজের বিমান জরুরি অবতরণ, যাত্রীরা নিরাপদ

লন্ডন থেকে যুক্তরাষ্ট্রের শিকাগোর উদ্দেশ্যে যাত্রা করা ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়ে জরুরি অবতরণ করেছে। আয়ারল্যান্ডের আকাশসীমা অতিক্রম করার সময় বোয়িং ৭৭৭ বিমানটি ৩৭ হাজার ফুট থেকে ৯-১০ হাজার ফুটের নিচে নেমে আসে। এই কারণে পাইলটরা বাধ্য হয়ে আকাশপথে ইউ-টার্ন নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে ফিরে আসেন।

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট (বিএ-২৯৫) দুপুর ১২টা ১৪ মিনিটে হিথ্রো থেকে শিকাগোর ও'হেয়ার বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। দ্য গার্ডিয়ান সূত্রে জানা যায়, আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার আগে ৩৭ হাজার ফুট উচ্চতায় বিমানটিতে তীব্র যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যাত্রীরা জানান, বিমানটিতে হঠাৎ করে তীব্র ঝাঁকুনি শুরু হয় এবং ছাদ থেকে জরুরি অক্সিজেন মাস্ক ঝুলতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাইলটরা দ্রুত বিমানটির উচ্চতা কমিয়ে ১০ হাজার ফুটের নিচে নিয়ে আসেন এবং আন্তর্জাতিক আপৎকালীন সংকেত ‘৭৭০০’ জারি করেন।

অবতরণের ওজন কমানোর জন্য ব্রিস্টল চ্যানেলের ওপর চক্রাকারে ঘুরে অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে ফেলে বিমানটি। বিকেল ৫টার দিকে এটি নিরাপদে হিথ্রোতে অবতরণ করে। বিমানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং যাত্রীরা স্বাভাবিকভাবেই নেমে আসেন।

বিএ-২৯৫ ফ্লাইট পরিচালনা করা বোয়িং ৭৭৭-২০০ইআর মডেলের উড়োজাহাজটি ১৯৯৭ সালের, যা বিমান সংস্থার অন্যতম পুরোনো উড়োজাহাজ। ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বিমানটি ফেরত আনা হয়েছিল এবং মঙ্গলবারের (৬ অক্টোবর) ফ্লাইটে সবার ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৯ এম


ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যাঞ্চলে একটি মারাত্মক সড়ক দুর্ঘটনায় স্কুলবাস উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দশম শ্রেণির ছাত্রী রয়েছে। এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

এই দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (৫ অক্টোবর) সকালে উইন্টার হ্যাভেন শহরে। বাসটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৩৭ জন হাই স্কুলের শিক্ষার্থী, বাসচালক এবং চালকের মেয়ে অন্তর্ভুক্ত ছিলেন। বাসটি শিক্ষার্থীদের উইন্টার হ্যাভেন উচ্চবিদ্যালয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ছিল।

পোল্ক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাড জানিয়েছেন, সকাল ৬টার কিছু পর বাসটি একটি সড়ক দিয়ে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সড়কের মাঝের লাইন অতিক্রম করে বাসটির পেছনের চাকার কাছে ধাক্কা দেয়।

ধাক্কাটির ফলে বাসটির একটি চাকা খুলে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর জিপটিতে আগুন ধরে যায় এবং পরে স্কুলবাসটি উল্টে ছাদে গিয়ে পড়ে।

জিপ গাড়িতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত পাঁচ থেকে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

শেরিফ গ্র্যাডি জাড এই ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "কয়েক দশকের মধ্যে পোল্ক কাউন্টিতে এমন ভয়াবহ স্কুলবাস দুর্ঘটনা তিনি মনে করতে পারছেন না।"

তিনি আরও বলেন, "দশম শ্রেণির এক সুন্দর মেয়েটিকে আমরা হারিয়েছি।"

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আহতদের হাসপাতালে পাঠানো, শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করেন।

পোল্ক কাউন্টির সরকারি স্কুল ব্যবস্থার প্রধান ফ্রেডেরিক হেইড জানিয়েছেন, দুর্ঘটনায় বাস থেকে বের হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত মহড়া দেওয়া হয়। তিনি বলেন, "বাসটির বর্তমান অবস্থা ও অবস্থান দেখলে বোঝা যায়, দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত।"

এর মাত্র এক মাস আগে, ৩ সেপ্টেম্বর পোল্ক কাউন্টির লেকল্যান্ডে আরেকটি স্কুলবাস দুর্ঘটনা ঘটেছিল। তবে সে সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না। একজন আহত হলেও তার আঘাত প্রাণঘাতী ছিল না।

সোমবারের (৫ অক্টোবর) দুর্ঘটনার পর ঘটনাস্থলে উল্টে থাকা বাসটির সামনে সংবাদ সম্মেলন করেন শেরিফ ও স্কুল কর্তৃপক্ষ। সড়কের পাশে একটি নালায় বাসটি ছাদে ভর করে পড়ে ছিল। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পেছনের চারটি চাকার মধ্যে একটি চাকা খুলে পড়ে থাকতে দেখা যায়।

পোল্ক কাউন্টির স্কুল বোর্ডের চেয়ারম্যান জাস্টিন শার্পলেস নিহত ছাত্রীর পরিবার, স্কুল ও শিক্ষকদের পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "একজন তরুণকে হারানোর যে কষ্ট, তা দূর করার মতো কোনো শব্দ নেই।"

সূত্র: সিবিএস নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%