ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা


লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে লক্ষ্মীপুরে প্রায় ১৫০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে এবং মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এবিএম জিলানী, এবং রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু প্রমুখ।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বক্তব্যে বলেন, "আগামীর বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান বর্তমান সরকার অনুধাবন করতে পেরেছে। সবার জন্য শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে। গত বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট দেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "সরকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তন কাজ করছে। বর্তমান প্রজন্ম যেন শিক্ষার সুযোগ পায়, সেজন্য আমরা জেলা পর্যায়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপন করছি।"

এছাড়া তিনি উল্লেখ করেন, "উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। আমাদের সন্তান-সন্ততিরা যেন ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে অবদান রাখতে পারে, সেজন্য আমরা কাজ করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থাইল্যান্ডে সাময়িক বিরতি দিচ্ছে ‌‘ক্লান্ত’ মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


থাইল্যান্ডে সাময়িক বিরতি দিচ্ছে ‌‘ক্লান্ত’ মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন

মধ্যপ্রাচ্যের ক্লান্তিকর মিশনের পর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের একটি বন্দরে সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছে। থাই সরকারি কর্মকর্তা ও রয়্যাল থাই নেভির প্রদত্ত তথ্যানুসারে, প্রায় আড়াইশ দিনেরও বেশি সময় ধরে সাগরে অবস্থানরত এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারটির ক্রু এবং মার্কিন মেরিন সেনাদের মানসিক ও শারীরিক পুনরুদ্ধারের উদ্দেশ্যে এই স্বল্পকালীন বিরতি নেওয়া হচ্ছে।

২৫০ দিনেরও বেশি সময় ধরে বিরতিহীনভাবে মোতায়েন থাকার ফলে রণতরীটি মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম নিরবচ্ছিন্ন অবস্থানের একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। তবে, এই দীর্ঘ সময় ধরে ভূখণ্ডের সঙ্গে সংযোগহীন থাকার কারণে যুদ্ধজাহাজে কর্মরত সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতির খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি, জাহাজটিতে খাদ্যসামগ্রী ও জরুরি পরিচ্ছন্নতা পণ্যের মতো মৌলিক রসদের ব্যাপক সংকটের তথ্যও পাওয়া গেছে।

রয়্যাল থাই নেভি সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপের তিনটি জাহাজ থাইল্যান্ডের পূর্ব উপকূলে স্বল্প সময়ের জন্য নোঙর করবে। থাই কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এই সফরের উদ্দেশ্য শুধুমাত্র সেনাদের বিশ্রাম এবং জাহাজের রসদ পূরণ করা। এই সময়ের মধ্যে থাই ও মার্কিন বাহিনীর কোনো যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে না। নিরাপত্তার কঠোর বিধিনিষেধের কারণে থাই নৌবাহিনী নির্দিষ্ট বন্দর বা জাহাজগুলোর আগমনের সময়সূচি প্রকাশ করেনি। এই বিষয়ে মন্তব্য জানতে চাইলে ব্যাংককের মার্কিন দূতাবাস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি।

সূত্র: এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকস্মিক বন্যায় নেপালে ৮ জনের মৃত্যু, ২৯১ বিদেশি পর্যটক নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


আকস্মিক বন্যায় নেপালে ৮ জনের মৃত্যু, ২৯১ বিদেশি পর্যটক নিখোঁজ

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যার ফলে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ২৯১ জন বিদেশি পর্যটকসহ কয়েক শত মানুষ নিখোঁজ রয়েছে। বন্যার কারণে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি সাধিত হয়েছে।

নেপালি গণমাধ্যমের তথ্য অনুযায়ী

এনডিটিভি

জানা গেছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির প্রবল স্রোতে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র উপ-মহাপরিদর্শক অবি নারায়ণ কাফলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিকসহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশি নাগরিকদের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়া রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছে। সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্যও নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়ন নিয়ে প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) শহরের শহীদ সাটু হলে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, এমপি। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে সাজানো হবে। একটি দক্ষ, জ্ঞাননির্ভর ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) মোহাম্মদ শহিদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুশিক্ষিত প্রজন্ম গড়ে তোলাই প্রাথমিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব শিশুকে বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি বৃদ্ধি, নির্ধারিত সময়ে পাঠ্যক্রম সম্পন্ন এবং ঝরে পড়ার হার কমানোর ওপর গুরুত্ব দিতে হবে। তারা আরও বলেন, শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বিদ্যালয়ে তাদের প্রাণবন্ত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির গুরুত্ব অপরিসীম। প্রতিটি শিশুর মধ্যেই অফুরন্ত সম্ভাবনা ও সুপ্ত প্রতিভা রয়েছে। যথাযথ শিক্ষা ও পুষ্টির সমন্বয়ের মাধ্যমে এসব সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব। সভায় জানানো হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় প্রাথমিক শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং স্কুল ফিডিং কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাপুনিয়ায় বর্ণাঢ্য জশনে জুলুশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাপুনিয়ায় বর্ণাঢ্য জশনে জুলুশ অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের খোকড়া হাকিমিয়া আফসারিয়া খানকা শরীফের উদ্যোগে এক বর্ণাঢ্য জশনে জুলুশ (র‍্যালি) অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক শত মোটরসাইকেলসহ হাজার হাজার ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসল্লি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম (পীর কেবলা সাহেব)-এর নেতৃত্বে র‍্যালিটি খানকা শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মাধপুর, দাপুনিয়া, জতাদম, সিটগোডাউন, আটমাইল হয়ে দাশুড়িয়া পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়। পুরো পথজুড়ে নবীপ্রেমীদের কণ্ঠে দরুদ শরীফ ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা।
র‍্যালি শেষে খানকা শরীফ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পীর কেবলা সাহেব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পরে মিলাদ মাহফিল ও দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এই জশনে জুলুশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%