০৩:২৩ এম
চাঁদপুরের যমজ বোন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এই সাফল্য পৃথক দুটি বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে এসেছে।
যমজ দুই বোনের একজনের নাম নাহিয়ান এবং অপর বোন তাসনুবা। তাদের ফলাফলে পরিবারে আনন্দ বিরাজ করছে।
তাদের বাবা আবুল বারাকাত লিজন পাটোয়ারী একজন ব্যবসায়ী এবং মা নিগার পিংকি গৃহিণী। নাহিয়ান তাসনিম চাঁদপুর শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে, আর তাসনুবা নুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
নাহিয়ান তাসনিম বলেন, "আমরা দুই বোন সবসময় মা-বাবার কথামত আচরণ করেছি। পড়ালেখার প্রয়োজন ছাড়া আমরা তেমন বাইরে যেতাম না।"
অপরদিকে, তাসনুবা নুর এ সাফল্যের পেছনে পরিবারের সদস্যদের অবদানের কথা উল্লেখ করে জানান, "বাবা-মা যেভাবে আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছে, এজন্যই আমরা ভালো ফল করতে পেরেছি। বিশেষ করে মা এখনো আমাদের মোবাইল কিনে দেননি। ফুফু একটি ট্যাব দিয়েছিলেন, সেটিও আম্মু আলমারিতে রেখেছেন। এর ফলে আমরা পড়াশোনায় মনোযোগ দিতে পেরেছি।"
দুই বোনের ভবিষ্যৎ স্বপ্ন প্রকৌশলী হওয়ার। তাদের মা, নিগার পিংকি, বলেন, "আমি সবসময় মেয়েদের পাশে থেকে সাহস ও উৎসাহ জুগিয়েছি। দুজনের বিষয়ে সবসময় চিন্তায় থাকতাম যেন তারা ভালো ফল করে। তাই কখনো তাদের মোবাইল ফোন দেননি।"
তাদের সাফল্যের পেছনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বড় বলে মন্তব্য করেন বাবা আবুল বারাকাত। এরপর আসে তাদের মায়ের অবদান। দুজনকে পৃথক স্কুলে নিয়ে যাওয়ার এবং পড়াশোনায় কিছুটা কষ্ট হয়েছে। তবে ভালো ফলাফলে সেই কষ্ট সার্থক প্রমাণিত হয়েছে। দুই বোন শহরের খ্যাতনামা রাজনীতিবিদ মরহুম লুৎফর রহমান পাটওয়ারীর নাতনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন