০৩:৩৫ এম
দক্ষিণ কোরিয়ার পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক দুই চীনা সামরিক কর্মকর্তাকে গ্রেফতার করেছে।
তাদের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার তথ্য সংগ্রহ এবং সামরিক যোগাযোগে আড়িপাতা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে সংশ্লিষ্টদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
দক্ষিণ কোরিয়ার পুলিশের তথ্য অনুযায়ী, ৬০ বছরের কোঠায় থাকা এক চীনা নাগরিক এবং সাবেক পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) সদস্য ২০২৪ সালের জানুয়ারি থেকে একাধিকবার দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন পর্যটন ভিসায়।
তিনি দক্ষিণাঞ্চলীয় গুনসানের একটি বিমানবন্দরের কাছে একটি হোটেলে অবস্থান করে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে যুদ্ধবিমান এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের মধ্যে যোগাযোগে আড়ি পাততেন।
পুলিশের দাবি, তার অবস্থান এবং কার্যক্রমের সময় দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের নিয়মিত বিমান মহড়ার সময়ের সঙ্গে মেলে।
জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন, বিমান যোগাযোগ শুনে তিনি শখ পালন করতেন। তবুও পুলিশ তদন্ত করছে, এসব তথ্য চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে কিনা।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
অন্য সন্দেহভাজন ব্যক্তি ৪৫ বছর বয়সী চীনা নাগরিক এবং সাবেক পিএলএ কর্মকর্তা।
তিনি দক্ষিণ কোরিয়ার পিয়ংটেকে অবস্থিত ক্যাম্প হামফ্রিসের কাছে একটি মার্কিন সামরিক সরঞ্জামের দোকান পরিচালনা করতেন।
অভিযোগ রয়েছে, তিনি ঘাঁটিতে কর্মরত একজন দক্ষিণ কোরীয় নারীকে কাজে লাগিয়ে যৌথ সামরিক মহড়া, সেনা চলাচল এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা করেন।
দুই সন্দেহভাজনের বিরুদ্ধে শত্রুকে সহায়তা, সামরিক তথ্য সুরক্ষা এবং যোগাযোগের গোপনীয়তা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও আদালতে প্রমাণিত হয়নি।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়ায় চীনা সেনাবাহিনীর সাবেক সদস্যদের বিরুদ্ধে এমন অভিযোগে গ্রেফতার হওয়া অস্বাভাবিক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন