শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০১:০৮ পি.এম
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘ ২৭ বছর দায়িত্ব পালনের পর এলাকাবাসী মসজিদের ইমামকে বিদায় জানায়। বিদায়কালে এক লাখ টাকা উপহারের পাশাপাশি ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শেখেরতালুক জামে মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী দীর্ঘ ২৭ বছর ধরে এই মসজিদে দায়িত্ব পালন করে আসছেন।
জুমার নামাজ শেষে মসজিদ কমিটি ও শেখেরতালুক এলাকার বাসিন্দাদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ২৭ বছর ধরে শেখেরতালুক জামে মসজিদে সুনামের সাথে ইমামতি করেছেন। অসুস্থতার কারণে শুক্রবার মসজিদ প্রাঙ্গণে এক আবেগঘন বিদায় আয়োজনের মাধ্যমে তিনি শেষ কর্মদিবস পালন করেন।
প্রিয় ইমামকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানায় মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসী।
এসময় ইমামতি জীবনের অবসান উপলক্ষে মুসল্লী ও গ্রামবাসীর চোখে জল এসে যায় এবং তারা প্রিয় ইমামকে বিদায় জানাতে মসজিদের চত্বরে ভিড় জমায়।
আবেগজড়িত কণ্ঠে ইমাম মাওলানা হুমায়ুন কবির চৌধুরী বলেন, "জীবনের বড় একটি অংশ এ মসজিদে আর গ্রামের মানুষের সঙ্গে কেটেছে। আমি সারা জীবন দিনের খেদমতে নিয়োজিত ছিলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন।"
বিদায় অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক এস.এম সুমন বলেন, "এমন বিদায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনিও আমাদের এলাকার বাসিন্দা। অসুস্থতাজনিত কারণে উনাকে বিদায় দিতে হয়েছে। তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। ইমামের পরবর্তী জীবন ভালো কাটুক এই দোয়া করছি।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, মিরপুরের ক্লিনিক রাড্ডা রাতের আঁধারে ভেঙে দেওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। জমি নিয়ে বিরোধের ঘটনা ঘটতেই পারে, তবে এর মানে এই নয় যে, রাতের অন্ধকারে ক্লিনিকটি ভেঙে ফেলতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।
আজ শনিবার সকালে রাজধানীর কড়াইল বস্তিতে দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম জানিয়েছেন, মিরপুরের ক্লিনিক ভেঙে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে এবং দায়ীদের বিচার করা হবে।
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে বৃহস্পতিবার মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিষ্ঠানটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, মুখোশ পরা ২৫০ জনের বেশি দুর্বৃত্ত বৃহস্পতিবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায় এবং দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে। পরে তারা ক্লিনিকের মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, ফ্রিজ, এসি, নগদ টাকাসহ বিভিন্ন মালপত্র লুট করে এবং স্থাপনা ভেঙে ফেলে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ভিএআরের ভুলের কারণে লাল কার্ড দেখা সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো আবারও সমস্যায় পড়েছেন। করোনার সনদ জালিয়াতির পুরনো একটি ঘটনার কারণে নেশন্স লিগের স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, যা সম্প্রতি সংবাদমাধ্যমে উঠে এসেছে।
শুক্রবার সুইস ফুটবল ফেডারেশন একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এমবোলো দলে যোগ দিচ্ছেন না। এই সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ পরিবেশকে শান্ত রাখার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, "আসন্ন ম্যাচগুলোতে দল যেন পুরোপুরি মনোযোগ ধরে রাখতে পারে, সেই লক্ষ্যেই তাকে এই মুহূর্তে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
এর আগে, মহামারীর সময় ভুয়া টিকাদানের সনদ জালিয়াতির ঘটনায় অধিনায়ক গ্রানিত জাকা দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সুইজারল্যান্ডের হয়ে রেকর্ড ১৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলা জাকা পরে জালিয়াতির সনদ নেওয়ার বিষয়টি স্বীকার করে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন।
চলতি নেশন্স লিগে সুইজারল্যান্ডের দ্বিতীয় স্তরের গ্রুপ পর্বের ম্যাচে শনিবার উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি হবে তারা। এরপর মঙ্গলবার স্কটল্যান্ডের মাঠে খেলার পর লুজার্নে নিজেদের মাঠে উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে সুইসরা।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে বিতর্কিত লাল কার্ড দেখানোর কারণে ২৯ বছর বয়সী এমবোলোর নিষেধাজ্ঞা ছিল এবং তিনি খেলতে পারতেন না। পরবর্তীতে ফুটবলের নিয়মকানুন নির্ধারণী সংস্থা ‘আইএফএবি’ স্বীকার করে নেয় যে, ভিডিও ভিএআর প্রোটোকল ভুলের কারণে এমবোলোকে ভুলবশত মাঠ ছাড়তে হয়েছিল।
শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম ‘সুইজারল্যান্ড টুডে’ এমবোলোর পুরনো ভুয়া টেস্ট সনদের শাস্তির বিস্তারিত তথ্য প্রকাশ করলে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে সুইজারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছিলেন এমবোলো। যুক্তরাষ্ট্রের ভিসাসংক্রান্ত জটিলতায় সতীর্থদের চেয়ে কয়েক দিন পরে পৌঁছালেও টুর্নামেন্টে দারুণ পারফর্ম করেন তিনি। পরবর্তীতে শেষ বত্রিশের লড়াইয়ে আলজেরিয়ার বিপক্ষে জয়েও তার অবদান ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অসুস্থ স্বামীকে জিম্মি করে জোরপূর্বক জমির দলিল লিখে নেওয়া, বসতবাড়ি দখল, প্রাণনাশের হুমকি ও হয়রানির অভিযোগ করেছেন মোছা. আনোয়ারা বেগম। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনোয়ারা বেগম বলেন, তাঁর স্বামী ডা. মো. আবুর রহমান মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ও চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার সুযোগ নিয়ে তাঁকে জিম্মি করে পরিবারের সম্পত্তি জোরপূর্বক লিখে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে তাঁদের বসতবাড়িও দখল করা হয়েছে বলে দাবি করেন আনোয়ারা।
তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আনোয়ারা বেগম তাঁর জামাতা কামাল শিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এসব অভিযোগ করেন। তিনি জানান, ঘটনার প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আদালতে মামলাও দায়ের করেছেন। তবে এখনো সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তিনি।
আনোয়ারা বেগম জোরপূর্বক নেওয়া হয়েছে বলে দাবি করা দলিল বাতিল, বসতবাড়ির দখল ফিরে পাওয়া, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স তাদের টানা দ্বিতীয় জয় নিশ্চিত করেছে।
বাংলাদেশ দল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা প্রদর্শন করে এবং দারুণ আধিপত্য বিস্তার করে। দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ১১ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৩১ মিনিটে দ্বিতীয় গোল করে আমিরুল ব্যবধান ২-০ করেন। ৩৭ মিনিটে রাসেল মাহমুদ একটি চমৎকার ফিল্ড গোল করে বাংলাদেশের জয়কে প্রায় নিশ্চিত করে ফেলে (৩-০)।
৪৮ মিনিটে ইন্দোনেশিয়ার আল আরধ আউলিয়া পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল করে ব্যবধান ৩-১ করেন, কিন্তু এটি বাংলাদেশের জয়ে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি।
এটি চলমান এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছিল।
তবে আসরের শুরুটা বাংলাদেশের জন্য সুখকর ছিল না। প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে পরাজিত হয়েছিল বাংলাদেশ দল।
২৮ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ