ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত কেউ চায় না: তুরস্ক


ক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত কেউ চায় না: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মন্তব্য করেছেন যে, আন্তর্জাতিক সম্প্রদায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত চায় না। তিনি এই মন্তব্যটি যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করেছেন।

ফিদান বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বিরোধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেছে। এই গুরুত্বপূর্ণ প্রণালির সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন।’

এই শীর্ষ কূটনীতিক আরও উল্লেখ করেছেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা কোন দিকে মোড় নেয় এবং নতুন সংঘাতের সৃষ্টি হয় কি না, তা নিয়ে সবার মধ্যে উদ্বেগ ও কৌতূহল রয়েছে।’

আরও পড়ুন: ২৮ বছর পর ৫০ হাজার কিলোমিটার হেঁটে বাড়িতে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রী কার্ল বুশবি

তিনি শেষ পর্যন্ত বলেন, ‘বৈঠকে উপস্থিত প্রায় সব দেশ একমত যে, নতুন কোনো সংঘাত এড়ানো উচিত এবং কূটনীতিকে সব সময় সুযোগ দেওয়া প্রয়োজন।’

সূত্র: আলজাজিরা

আরএ

আরও পড়ুন: মালয়েশিয়ায় ট্রাকের ধাক্কায় বাংলাদেশি মোটরসাইকেল আরোহী নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাত্র ৩৫ কিলোমিটার রেললাইন হলেই পূরণ হতো ২৭ লাখ সুনামগঞ্জবাসীর স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


মাত্র ৩৫ কিলোমিটার রেললাইন হলেই পূরণ হতো ২৭ লাখ সুনামগঞ্জবাসীর স্বপ্ন

মাত্র ৩৫ কিলোমিটার রেললাইন নির্মাণ হলেই সুনামগঞ্জ জেলা শহর রেল যোগাযোগের আওতায় আসতে পারে। দীর্ঘদিনের এই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। ছাতক রেলস্টেশন থেকে আমবাড়ী হয়ে মাত্র ৩৫ কিলোমিটার রেল লাইন রাস্তা নির্মাণ করলেই সুনামগঞ্জের ২৭ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতো।
বিভিন্ন সময়ে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবে তা আলোর মুখ দেখেনি।
সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি, ছাতক পর্যন্ত বিদ্যমান রেলপথকে আমবাড়ী হয়ে ৩৫ কিলোমিটার সম্প্রসারণ করে জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে যুক্ত করা হোক। এতে জেলার লাখ লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে এবং ব্যবসা-বাণিজ্য ও পর্যটনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
রেলওয়ের পরিকল্পনায় বিভিন্ন সময়ে ছাতক থেকে সুরমা নদী পেরিয়ে দোয়ারাবাজার-আমবাড়ী হয়ে সুনামগঞ্জ শহর পর্যন্ত রেললাইন নেওয়ার বিষয়টি উঠে এসেছিল। এ নিয়ে সম্ভাবনা যাচাইয়ের উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে নানা প্রতিকূলতার কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
অন্যদিকে সিলেট-ছাতক রেলপথটি ১৯৫৪ সালে নির্মিত হয়। প্রায় ৩৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথটি সুনামগঞ্জের ছাতককে সিলেটের সঙ্গে যুক্ত করেছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় রেলপথটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রেলপথটি পুনর্বাসনে ২১৭ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নেওয়া হলেও এখনো প্রকল্পের কাজ শেষ হয়নি। ২০২৭ সালের আগস্ট মাস পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।
সুনামগঞ্জবাসীর দাবী শুধু ছাতক পর্যন্ত রেল যোগাযোগ পুনরুদ্ধার নয়, এই রেলপথকে আমবাড়ী হয়ে সুনামগঞ্জ শহর পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হউক। এতে জেলা সদর সরাসরি জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে এবং সরকারের অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভবনা। সুনামগঞ্জের বিশিষ্টজনেরা
জানান সুনামগঞ্জবাসীর জন্য এই ৩৫ কিলোমিটার রেললাইন শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়; এটি জেলার অর্থনৈতিক, সামাজিক ও পর্যটনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবকাঠামো হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্যামনগরে ১০ গুণীজন ও ৫ সাংবাদিককে সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


শ্যামনগরে ১০ গুণীজন ও ৫ সাংবাদিককে সম্মাননা

একজন শিক্ষক ১৯৫৫ সাল থেকে শিক্ষকতা করে আসছেন এবং তিনি নিজের এলাকার ইতিহাস লিখেছেন। একজন মুক্তিযোদ্ধা সম্মুখযুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর চাকরি না পেয়ে গ্রামে গ্রামে শাঁখা বিক্রি করা এক ব্যক্তি পরবর্তীতে সবজি চাষে সাফল্য অর্জন করে অন্য কৃষকদের জন্য পথপ্রদর্শক হয়েছেন। এমন কীর্তিমান ব্যক্তিদের সম্মাননা জানাতে সাতক্ষীরার শ্যামনগরে ‘নক্ষত্রের অভিবাদন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণী এবং পাঁচ সাংবাদিককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত পাঁচ সাংবাদিকের মধ্যে বছরের সেরা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জন্য সম্মাননা পেয়েছেন আমার দেশের শ্যামনগর উপজেলা প্রতিনিধি জি এম মনিরুজ্জামান (মিশুক)।

গত শনিবার বিকেলে শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলে ‘গুণীজনের আলোয় আলোকিত হোক সমাজ’ প্রতিপাদ্যে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে। সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, জনসেবা, কৃষি, ক্রীড়া, সংগীত ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে মেধা ও মননের স্বাক্ষর রাখা কয়েকজন ব্যক্তি ও শিক্ষার্থীকেও বিশেষ সম্মাননা দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি এবং শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু।

অনুষ্ঠানে যাদের সম্মাননা প্রদান করা হয়: সাহিত্যে অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক কেরামত উল্লাহ, শিক্ষায় অবদানের জন্য অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার মুখার্জি, মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা এস এম মিজানুর রহমান, কৃষিতে অবদানের জন্য মনোতোষ মণ্ডল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখার জন্য আলহাজ আরশাদ আলী মোড়ল, সমাজসেবায় আলহাজ আবুল কালাম বাবলা এবং ক্রীড়ায় অবদানের জন্য এস এম ফিরোজ হোসেন।

এছাড়াও মরণোত্তর সম্মাননা পান সাংবাদিকতায় আনোয়ার হোসেন মল্লিক, জনসেবায় বাবু বিশ্বনাথ দাস এবং সংগীতে গীতিকার ও সুরকার অনিমেষ ব্যানার্জি। ঐতিহাসিক শাহী মসজিদ আশরাফিয়া দাওরা হাদিস মাদ্রাসায় অর্ধশতাব্দী ধরে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পান হাফেজ আব্দুল আলী। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ও মুক্তিযোদ্ধা চিকিৎসক জিহাদ আলীকেও সম্মাননা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিএনপির প্রতিশ্রুতি: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিএনপির প্রতিশ্রুতি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গঠন করবে যেখানে উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করা হবে না।

তিনি রোববার (১ নভেম্বর) ব্লাক কার্বন-জলবায়ু দূষণ বিষয়ক সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন।

মাহদী আমিন উল্লেখ করেন, সরকার এমন কিছু প্রকল্প গ্রহণ করতে চায় যা পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে।

আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকার জলবায়ু বিষয়ে নীতিমালা প্রণয়ন করবে। পরিবেশ নিয়ে ভালো গবেষণা আইডিয়া বা স্টার্টআপ থাকলে সরকার তাতে অর্থায়ন করতে আগ্রহী।

এ সময় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় পোড়া ইটের ব্যবহার কমাতে কংক্রিটের ইটের দাম কমানোর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


কাউখালীর ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন আর নেই

 

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাসেরকাঠি গ্রামের ইউপি সদস্য জাকির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দাসেরকাঠি গ্রামের মৃত সৈজদিনের ছেলে।
রবিবার (১ নভেম্বর) আনুমানিক সকাল ১১টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশুতোষ বড়াল। মরহুমের ভাগিনা রাকিব উদ্দিন পাভেল জানান, তাঁর মামা কিছুদিন ধরে অসুস্থ বোধ করায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।
জনপ্রতিনিধি জাকির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%