০৯:৫৩ এম
লক্ষ্মীপুরে খেলার সময় মেঘনা নদী থেকে ফুটবল তুলতে গিয়ে মিলন (৪০) নামে এক যুবক তীব্র স্রোতে তলিয়ে যান। ওই যুবকের খোঁজ ২২ ঘণ্টায়ও মেলেনি।
নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে যায়।
এ দুর্ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের মেঘার চরের কাটাখালী চরের মুখে।
আরও পড়ুন: তারাকান্দায় কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল ২ বোনের
মিলন উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড চর আলী হাসান গ্রামের দুলাল হোসেনের ছেলে।
নৌ পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, মিলনসহ তার বন্ধুরা মজুচৌধুরীর হাটের পশ্চিমে মেঘনা নদীর মেঘার চরে ঘুরতে যায়। চরে তারা ফুটবল খেলছিল। এক পর্যায়ে তাদের ফুটবলটি নদীতে পড়ে যায়। ফুটবলটি উদ্ধারের জন্য মিলনসহ চারজন নদীতে নামে। নদীতে জোয়ার থাকায় তীব্র স্রোত ছিল।
এই পরিস্থিতিতে নদীতে নেমে মিলন স্রোতে তলিয়ে যান। এ সময় তার সঙ্গে থাকা অন্য তিনজন চরে উঠে আসতে সক্ষম হন। নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ পুলিশ চেষ্টা চালিয়েও গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ওই যুবকের খোঁজ মেলেনি।
আরও পড়ুন: সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসকের হামলায় ২ সাংবাদিক আহত
মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ক্যাম্পের পরিদর্শক (ইনচার্জ) আজিজুল হক বলেন, ‘জোয়ারের তীব্র স্রোতে মিলন নামে একজন তলিয়ে গিয়েছে। চেষ্টা চালিয়েও তাকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং নৌ পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন