ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

লাচ্ছি পানকে ঘিরে সমালোচনার মুখে অভিনেত্রী ভাগ্যশ্রী


লাচ্ছি পানকে ঘিরে সমালোচনার মুখে অভিনেত্রী ভাগ্যশ্রী

বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী একটি লাচ্ছির দোকানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশের পর তার প্রতি সমালোচনা শুরু হয়।

অভিযোগ উঠেছে যে, তিনি ক্যামেরার সামনে স্থানীয় লাচ্ছির প্রশংসা করলেও বাস্তবে তিনি সেটি পান করেননি। তবে, এই দাবিকে তিনি ভিত্তিহীন দাবি করে উড়িয়ে দিয়েছেন ‘ম্যায়নে পেয়ার কিয়া’খ্যাত এই অভিনেত্রী।

ভারতের বারাণসীর একটি জনপ্রিয় লস্যির দোকানে ভাগ্যশ্রীর সফরকে কেন্দ্র করে বিতর্কের সূচনা হয়। সেখানে তিনি একটি ভিডিওতে দোকানের লস্যির প্রশংসা করেছেন।

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সাক্ষাৎ

পরে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ওই ক্লিপে বলা হয়, অভিনেত্রী লাচ্ছি পান করার জন্য বিরত ছিলেন কারণ সেখানে বেশি চিনি ও ফ্যাট রয়েছে। এরপর থেকে তার বিষয়ে ট্রলিং শুরু হয়।

এ বিষয়ে ভাগ্যশ্রী নিজের অবস্থান পরিষ্কার করে জানিয়ে দেন, “আপনারা কি সেখানে উপস্থিত ছিলেন? কেউ কি শুনেছেন আমি বলেছি যে লাচ্ছি খুব মিষ্টি, তাই আমি খাব না?”

তিনি ভাইরাল ভিডিও সম্পর্কে ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, “ভুয়া জিনিস আসলে সেই ভিডিও, যেখানে অর্ধেক তথ্য দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”

আরও পড়ুন: হাসপাতালে সাংবাদিক এনাম সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রিজভী

ভাগ্যশ্রী এও বলেন, একটি ঘটনার আংশিক ভিডিও দেখে কোন সিদ্ধান্তে আসা সঠিক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

এরপরও ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে। কেউ তার বক্তব্যকে সমর্থন জানালেও, অনেকে পুরো ভিডিও প্রকাশের দাবি তুলেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের টানে ঘরছাড়া পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী, পুলিশের সন্দেহে আটক

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


প্রেমের টানে ঘরছাড়া পঞ্চম ও দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী, পুলিশের সন্দেহে আটক

আমাদের দুজনকে যদি বিয়ে না দেয়, তাহলে আমরা আত্মহত্যা করব” এভাবেই বলছে মাত্র পঞ্চম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া প্রেমিক-প্রেমিকা। যাদের প্রেমের ঘটনা লাইলি-মজনু কিংবা শিরি-ফরহাদের গল্পকেও হার মানায়। এটি কোনো সিনেমার কাহিনী নয়, বরং রাজধানী ঢাকার মিরপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ঘটে যাওয়া একটি ঘটনা। ভালোবাসার কারণে তারা পরিবারকে জানিয়ে না, ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজবাড়ীর পাংশায় চলে এসেছে। কিন্তু শেষ রক্ষা হয়নি, পাংশা মডেল থানার পুলিশের সন্দেহের কারণে বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরের একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে মোহাম্মদ রাহুল, যিনি পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি হোটেলে কাজ করে। একদিন ওই হোটেলেই খেতে এসেছিলো একই এলাকার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মাহি। সেখান থেকেই মাহির প্রতি ভালো লাগার সৃষ্টি হয় রাহুলের। পরে এক বন্ধুর মাধ্যমে মাহিকে প্রেমের প্রস্তাব দেয় রাহুল। প্রথম তিনবার মাহি প্রত্যাখ্যান করলেও, চতুর্থবারের চেষ্টা সফল হয়। এরপর থেকে চলতে থাকে তাদের প্রেমের সম্পর্ক, যা গত এক বছর ধরে ছিল।

রাহুলের বয়স মাত্র ১১ বছর এবং মাহির বয়স ১০ বছর। তাদের বয়স কম হওয়ার কারণে দুই পরিবারের পক্ষ থেকে এ সম্পর্ক মেনে নেয়া হয়নি। এর ফলে গত শুক্রবার রাহুল ও মাহি, তাদের বন্ধু প্রথম শ্রেণীর পড়ুয়া রোজানের সহযোগিতায় বাড়ি থেকে পালিয়ে যায় বিয়ে করার উদ্দেশ্যে। তাদের পরিবার বিভিন্ন স্থানে সন্তানদের খোঁজার জন্য মেশিনে অনুরোধ করে কিন্তু কোনো সন্ধান পায়নি।

রাহুল ও মাহি তাদের সম্পর্ক বজায় রাখতে, তাদের বন্ধুকে নিয়ে গত সোমবার রাতে ঢাকা থেকে একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার ভোর চারটার দিকে অ্যাম্বুলেন্সটি পাংশা সরদার বাসস্ট্যান্ডে পৌঁছালে গভীর রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে ছোট শিশুদের দেখে টহল পুলিশের সন্দেহ হয়। পরে পাংশা মডেল থানার পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে প্রেমিক প্রেমিকা পুলিশের কাছে তাদের প্রেমের কথা স্বীকার করে। তারা জানায়, "আমরা দুজনকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। পরিবার রাজি না হওয়ার কারণে আমরা বাড়ি থেকে পালিয়ে এসেছি। যদি আমাদের বিয়ে না দেয়, আমরা আত্মহত্যা করব।"

তবে তাদের সহায়ক বন্ধু রোজান জানায়, সে এ পালিয়ে আসার মূল কারণ জানত না। ঢাকা থেকে রওনা হওয়ার পর সে বিষয়টি বুঝতে পারে। পরে পুলিশ ওই শিশুদের কাছে থাকা মোবাইল ফোনের সাহায্যে তাদের পরিবারের সাথে যোগাযোগ করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভোররাতে সন্দেহজনক অবস্থায় একটি অ্যাম্বুলেন্স থেকে আমরা এ তিন শিশুকে উদ্ধার করি। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, তাদের মধ্যে দুজন প্রেমিক-প্রেমিকা এবং তারা ঘর ছেড়ে পালিয়েছে। আমরা তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং অভিভাবকরা থানায় আসার পর আইনি প্রক্রিয়া শেষে তাদের হস্তান্তর করা হয়।

তিনি বলেন, মূলত অপ্রাপ্তবয়সী শিশুরা আজ এ বয়সে বিপথগামী অপ্রত্যাশিত পদক্ষেপের দিকে প্রবাহিত হচ্ছে বাবা-মার অসচেতনতা ও সঠিক নজরদারির অভাবে। সন্তানদের প্রতি অভিভাবকদের আরো বেশি যত্নশীল ও সতর্ক থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে সরকারের পক্ষ থেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আজ মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া, প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে সম্পূর্ণ প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে যিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত।

তিনি এই পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি এবং আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়া, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ট্রাফিক বিভাগের ৩১ সদস্য পেলেন ভালো কাজের পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


খুলনায় ট্রাফিক বিভাগের ৩১ সদস্য পেলেন ভালো কাজের পুরস্কার

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র ট্রাফিক বিভাগের ৩১ জন কর্মকর্তা ও সদস্যদের (ফোর্স) সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের কর্মক্ষেত্রে গত এক মাসে প্রদর্শিত প্রশংসনীয় কর্মদক্ষতার ভিত্তিতে আজ বুধবার বেলা ১১ টায় আনুষ্ঠানিকভাবে সম্মাননার পুরস্কার তাদের হাতে তুলে দেয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেএমপি সদর দপ্তরের সম্মেলন পক্ষে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

অনুষ্ঠানে ১ জন পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ৫ জন সার্জেন্ট/টিএসআই, ৫ জন এটিএসআই এবং ২০ জন কনস্টেবল আর্থিক পুরস্কার গ্রহণ করেন।

পুলিশ কমিশনার ট্রাফিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি নির্দেশ দেন যে, যদি কোনো সন্দেহজনক মিছিল, মোটরসাইকেল মহড়া, অপরাধমূলক কার্যক্রম বা যেকোনো জরুরি ঘটনা চোখে পড়ে তাহলে দ্রুত কন্ট্রোল রুমে বা বেতার যোগাযোগের মাধ্যমে জানাতে হবে।

এর পাশাপাশি, পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে ১২ হাজারেরও বেশি গাছের চারা সংগ্রহ করা হয়েছে। এই গাছগুলো শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও উপযুক্ত স্থানে রোপণ করা হবে। তিনি সকল পুলিশ সদস্যকে নিজ নিজ বাড়ি, অফিস ও কর্মস্থলে গাছ লাগানোর আহ্বান জানান এবং একে পরিবেশ সংরক্ষণ ও সদকায়ে জারিয়ার একটি উত্তম মাধ্যম হিসেবে স্মরণ করিয়ে দেন।

তিনি আরও জানান, ভালো কাজের স্বীকৃতি ও পুরস্কার প্রদান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

এই সময়ে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেতুর উঁচু টাওয়ারে গ্রাফিতি আঁকার অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


সেতুর উঁচু টাওয়ারে গ্রাফিতি আঁকার অভিযোগে অস্ট্রেলিয়ায় যুবক আটক

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের ১৪০ মিটার উঁচু একটি সেতুর টাওয়ারে উঠে ছবি আঁকার অভিযোগে পুলিশ ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে। দীর্ঘ সময় ধরে যুবকটি টাওয়ারের চূড়ায় অবস্থান করায় পুলিশের সঙ্গে অচলাবস্থা তৈরি হয়েছিল।

এই সময় সেতুর একটি লেন বন্ধ হয়ে যাওয়ার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। মঙ্গলবার মেলবোর্নের বোল্টে ব্রিজে এই ঘটনা ঘটে। শহরের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকার কাছে অবস্থিত ক্যান্টিলিভার সেতুর টাওয়ারে উঠে ওই যুবক স্প্রে পেইন্ট দিয়ে একটি বড় কার্টুন পাখির ছবি আঁকেন বলেও অভিযোগ করেছে পুলিশ। ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, যুবকটি টাওয়ারের একেবারে চূড়ায় বসে আছেন।

তার দুটি পা নিচের দিকে ঝুলছিল। পরে, একই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া কয়েকটি পোস্টে তিনি অস্ট্রেলিয়ায় কর কমানোর দাবি করেন। পাশাপাশি তিনি বলেন, নিচে নামার আগে তার কাছে ড্রোনের মাধ্যমে একটি চিনাবাদামের মাখনের স্যান্ডউইচ পৌঁছে দিতে হবে।

তার এই দাবির পর পুলিশ এবং যুবকের মধ্যে দীর্ঘ সময় আলোচনা চলে। নিরাপত্তার কারণে সেতুর একটি লেন বন্ধ করে দেওয়া হয়, যে কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত সার্জেন্ট পল হোগান জানান, কয়েক ঘণ্টা পর যুবকটি টাওয়ারে থেকে নিচে নামলে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আর জানান, যুবকের বিরুদ্ধে সেতুর বাইরের দেয়ালে স্প্রে দিয়ে ছবি আঁকার অভিযোগ আনা হয়েছে। পুলিশ বারবার নিচে নামতে বললেও, তিনি দীর্ঘ সময় সেই নির্দেশ মানেননি বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, পুরো ঘটনায় বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে ইউনিফর্মধারী পুলিশ, মহাসড়ক টহল পুলিশ, সংকটকালীন পরিস্থিতি মোকাবেলা দল, অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং জল পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এছাড়া, সেতুর গায়ে আঁকা ছবিটি ‘প্যাম দ্য বার্ড’ নামে পরিচিত একটি কার্টুন পাখির ছবির সঙ্গে মিল রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মাঝে মেলবোর্নের বিভিন্ন ভবনের দেয়ালে এই প্রতীক দেখা গেছে। শহরের ঐতিহাসিক ফ্লিন্ডার্স স্ট্রিট রেলওয়ে স্টেশনে একই ধরনের ছবি আঁকা হয়েছিল। তবে কী কারণে শেষ পর্যন্ত ওই যুবক নিচে নামতে রাজি হন, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি। ঘটনার পরে যুবকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে লেখা হয়, 'স্যান্ডউইচ ছাড়াই এখানে ড্রোন উড়িয়ে পাঠানোর সাহস দেখাল!' পোস্টটি থেকে ধারণা করা যাচ্ছে যে, শেষ পর্যন্ত তার দাবি অনুযায়ী চিনাবাদামের মাখনের স্যান্ডউইচ পাঠানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%