০৩:৩৬ পি.এম
ইসলামী ব্যাংক ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে।
ব্যাংক কর্তৃপক্ষের দাবি, সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং এই সময়কালে জালিয়াতির ঘটনাটি ঘটে। ব্যাংকটির পক্ষ থেকে আরো জানানো হয়েছে বিষয়টির অনুসন্ধানের জন্য তারা দুদককে অনুরোধ করেছেন।
আরও পড়ুন: যে কণ্ঠের সুরে চলত সংসার, আজ সে কণ্ঠ একেবারেই নীরব
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সম্প্রতি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী ব্যাংকের পক্ষে এই অভিযোগটি জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ যখন ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়, তখন 'সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড' নামে একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণসীমা জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ রয়েছে, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের জন্য অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলমের ভূমিকা ছিল। এবং তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ব্যাংকের পুরনো তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আভ্যন্তরীণভাবে লাভবান হয়েছেন।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানায়, তারা চারটি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করেছে এবং এসব অসঙ্গতি খুঁজে পেয়েছে বলেও দুদকে পাঠানো অভিযোগে বলা হয়েছে।
আরও পড়ুন: আনসার-ভিডিপির ২২ সদস্যের কাফেলার ওমরাহ যাত্রা শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন