ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জনের মৃত্যু, আহত ২৫


লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জনের মৃত্যু, আহত ২৫

লক্ষ্মীপুর, ৯ নভেম্বর, ২০২৬ : জেলায় একটি যাত্রীবাহী বাস উল্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে আজ সোমবার দুপুর ১২ টার দিকে।

নিহতদের মধ্যে রয়েছেন, লক্ষ্মীপুরের রামগতির চরসীতা এলাকার আরশাদ উদ্দিনের ছেলে এবং বাসের হেলপার আশিক হোসেন (২৫), চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল হোসেন (৬০) এবং চাঁদপুরের ফরিদগঞ্জের রুপসা এলাকার সিদ্দিক রহমানের স্ত্রী মুনসুরা বেগম (৫০)। তিনজনই বাসের যাত্রী ছিলেন।

আরও পড়ুন: কোটালীপাড়ায় মায়ের কোল থেকে পড়ে ইজিবাইকচাপায় শিশু রিফাত নিহত

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আজ সোমবার বেলা ১১টার দিকে আনন্দ পরিবহন নামের একটি বাস ৩০/৩৫ জন যাত্রী নিয়ে চৌমুহনী বাস টার্মিনাল থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেয়। চন্দ্রগঞ্জের চরমচামিতা বাজার এলাকায় পৌঁছানোর পর বাসটি হঠাৎ গর্তে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে বাবুল মিয়া, স্ত্রী মুনসুরা বেগম এবং বাসের হেলপার আশিক হোসেন নিহত হন।

এই সময় আবদুর রহমান, রিয়াজ উদ্দিন ও সুমন হোসেনসহ অন্তত আরও ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর এবং সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল ৩ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন: সাংবাদিকতা ছাড়তে হুমকি, সাত দিনের মধ্যে হত্যার হুঁশিয়ারি ফরিদপুরে থানায় অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


কুষ্টিয়ার ঐতিহাসিক লাল তেঁতুল গাছ বিলুপ্তির পথে

// আব্দুর রাজ্জাক //

কুষ্টিয়া, ৯ নভেম্বর, ২০২৬ : তেঁতুলের নাম উচ্চারণ করলেই অনেকের জিভে জল চলে আসে। আর যদি সেই তেঁতুল হয় ধূসর-সবুজের বাইরের আবরণ এবং ভেতরে টকটকে সিঁদুর লাল, তাহলে বিস্ময় ও কৌতূহল আরও বেড়ে যায়। কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের হিজলাবট গ্রামে, গড়াই নদীর তীরে, এমন একটি বিরল লাল তেঁতুলগাছের দেখা মিলেছে।

এই কাঁচা তেঁতুল ভাঙলে দেখা যায় টকটকে লাল শাঁস। ভেঙে হাতে নিলে মনে হয় যেন হাতে রক্তের দাগ লেগে আছে। কিন্তু পাকলে এর রং হয়ে যায় সাধারণ তেঁতুলের মতো।

প্রায় ৩০০ বছরের পুরোনো এই বিরল প্রজাতির লাল তেঁতুল গাছসহ তিনটি তেঁতুল গাছ দেখতে এবং এর ব্যতিক্রমী রূপ ও স্বাদ উপভোগ করতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন। গাছটিকে ঘিরে এলাকাটি বর্তমানে ছোটখাটো পর্যটনস্থলে পরিণত হয়েছে।

তবে, দীর্ঘদিনের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সংরক্ষণ ও বংশবিস্তারের উদ্যোগ না থাকায় স্থানীয়দের মনে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীরা দাবি করেছেন, গাছগুলো সংরক্ষণে সরকারি উদ্যোগ নেওয়ার পাশাপাশি দর্শনার্থীদের জন্য বিনোদন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হোক।

বিরল এই গাছটির সম্পর্কে স্মৃতি রোমন্থন করে ৮৮ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হেকমত আলী শেখ বলেন, "যখন থেকে জ্ঞান হয়েছে, তখন থেকেই গাছগুলোকে দেখছি। আমার বাবা আমাকে গল্প শোনাতেন, তিনি নিজেও তা শুনেছেন তার দাদার কাছ থেকে। ব্রিটিশ শাসনের সময় ইংরেজ সাহেবরা গাছগুলো লাগিয়েছিলেন। পরে ‘হিরাম্বর বাবু’ নামে এক হিন্দু ব্যবসায়ী ইংরেজদের কাছ থেকে গাছগুলো কিনে নেন।"

তিনি আরও বলেন, "আমাদের জানা মতে, খোকসার হিজলাবট ছাড়া বাংলাদেশের আর কোথাও এমন লাল তেঁতুলগাছ নেই।"

এলাকার আরেক বাসিন্দা শাহনাজ বেগমের মতে, লাল তেঁতুলের গাছটি শুধুমাত্র বিরল প্রজাতির একটি বৃক্ষ নয়, বরং স্মৃতিমাখা এক ভালোবাসার নিদর্শনও। তিনি বলেন, "আমার সবচেয়ে প্রিয় গাছগুলোর একটি এই লাল তেঁতুলগাছ। এর ছায়ায় বান্ধবীদের নিয়ে অনেকবার বনভোজন করেছি। শুধু আমরাই নই, কুষ্টিয়া শহর, এমনকি ঢাকা থেকেও অনেকে এখানে বেড়াতে আসেন।"

অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, "আগে এখানে এত বাড়িঘর ছিল না। সামনে ছিল শুধু নীলকুঠি আর একটি সেগুনবাগান। নদীভাঙনে সেগুনবাগান বিলীন হয়ে গেছে। এখন নীলকুঠির একটি ভবনের অবশিষ্টাংশ আর তিনশ বছর পুরানো এ তিনটি তেঁতুলগাছ টিকে আছে।"

কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, "তিনটি গাছই অনেক প্রাচীন। আমাদের জানা মতে, এ ধরনের তেঁতুল বাংলাদেশের আর কোথাও নেই।"

তিনি জানান, "সবচেয়ে বড় তেঁতুলগাছটির একটি অংশ ঝড়ে ভেঙে যাওয়ায় গাছটি আগের তুলনায় কিছুটা ছোট হয়ে গেছে, তবুও এর সৌন্দর্য কমেনি। গাছগুলো দেখতে দূরদূরান্ত থেকে মানুষ আসেন। এগুলোকে ঘিরে এলাকাটি ছোটখাটো পর্যটনস্থলে রূপ নিয়েছে।"

ব্লগার ও ইউটিউব কনটেন্ট নির্মাতা মো. আতাউর রহমান খান বলেন, "আমি বিভিন্ন জায়গায় গিয়ে নানা বিষয়ের ভিডিও ধারণ করি। বিরল লাল তেঁতুলগাছের কথা শুনে এটি দেখতে এসেছি। এতো বছরের পুরনো গাছ, দেখতে সত্যিই অসাধারণ।"

তিনি আরও বলেন, "এখানে এসে দেখলাম, বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ গাছগুলো দেখতে আসছেন। প্রতিদিনই অনেক দর্শনার্থীর সমাগম হয়। গাছগুলোর একটু পরিচর্যা করা হলে এবং জায়গাটির উন্নয়ন করা গেলে একে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব।"

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্রিটিশ শাসনামলে নীলকররা এ অঞ্চলে নীলকুঠি ও বসতবাড়ি স্থাপন করে বসবাস শুরু করলে তাদের উদ্যোগেই তেঁতুল গাছগুলো রোপণ করা হয়। পাশাপাশি দাঁড়িয়ে থাকা তিনটি গাছের মধ্যে একটিতে ধরে ব্যতিক্রমী লাল তেঁতুল, অন্য দুটিতে ধরে সাধারণ রঙের তেঁতুল। বাইরে থেকে দেখে কোন গাছে কী রঙের তেঁতুল ধরেছে, তা বোঝার উপায় নেই।

এরমধ্যে লাল তেঁতুলগাছটি বিরল প্রজাতির ও দেশে একমাত্র বলে শুধু গাছটি টিকিয়ে রাখাই নয়, এর বংশবিস্তারের উদ্যোগ নেওয়াও জরুরি। সরকারি-বেসরকারি উদ্যোগে উপযুক্ত পদ্ধতিতে চারা উৎপাদন ও দেশের বিভিন্ন স্থানে রোপণের ব্যবস্থা করা গেলে এ বিরল তেঁতুলের বিস্তার ঘটানো সম্ভব।

বিজ্ঞানীদের মতে, প্রজননের সময় ক্রোমোজোমের বিন্যাসে ক্রসিং ওভারের কারণে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হতে পারে। এ গাছের ক্ষেত্রেও তেমনটি ঘটে থাকতে পারে। তাদের মতে, এ ধরনের লাল তেঁতুল মানবদেহের জন্যও অত্যন্ত উপকারীও।

প্রায় তিন শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা গাছগুলো আজ সংরক্ষণের অপেক্ষায়। সময়মতো পরিচর্যা ও বংশবিস্তারের উদ্যোগ নেওয়া না হলে হারিয়ে যেতে পারে প্রকৃতির এই বিরল নিদর্শন। তাই লাল তেঁতুলের স্বাতন্ত্র্য ও ঐতিহাসিক স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশনের জন্য সভাপতিমণ্ডলীর মনোনয়ন

সংসদ ভবন, ৯ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আজ কার্যপ্রণালী বিধির ১২-এর ১ বিধি অনুযায়ী এ মনোনয়ন দেন।

সভাপতিমণ্ডলীর সদস্যগণ হলেন- নোয়াখালী-৪ আসনের মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৩ আসনের সারোয়ার জামাল নিজাম, পঞ্চগড়-১ আসনের মোহাম্মদ নওশাদ জমির, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী ও মহিলা আসন-৩ রাশেদা বেগম হীরা।

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে তালিকায় যার নাম অগ্রবর্তিতায় শীর্ষে থাকবে, তিনি স্পিকারের আসন গ্রহণ করে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‎ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

‎ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


‎ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি

‎‎মাদকমুক্ত ত্রিশাল আমাদের অঙ্গীকার’—স্লোগানে ময়মনসিংহের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি করেছে ত্রিশাল উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের আহসান হাবীব কাঞ্চন সরকারের নেতৃত্বে র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।
‎
‎ময়মনসিংহ-৭ ত্রিশালে আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন নির্দেশে
‎মাদক বিরোধী র‍্যালীটি স্থানীয় মডেল মসজিদ চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে শেষ হয়।
‎
‎এসময় উপস্থিত ছিলেন আহসান হাবীব কাঞ্চন সরকার,মোঃ হিজবুল ইসলাম বাশার, মোঃ আবু সাইদ, শহিদুল কাউসার, আশরাফুল আলম, জুয়েল মিয়া,মামুনুর রশিদ,এনামুল মাষ্টার,
‎মসিউর রহমান কামাল প্রমুখ নেতৃবৃন্দ।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাব্বি অ্যামিয়েল হার্শের বক্তব্য, মার্কিন ইহুদিদের স্বর্ণযুগ শেষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:১২ পি.এম


রাব্বি অ্যামিয়েল হার্শের বক্তব্য, মার্কিন ইহুদিদের স্বর্ণযুগ শেষ

যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রাব্বি অ্যামিয়েল হার্শ মন্তব্য করেছেন যে, মার্কিন ইহুদিদের দীর্ঘকালীন ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের একটি ধর্মীয় ভাষণে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের জন্য নতুন একটি বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইহুদিবিদ্বেষ এবং ইসরাইলবিরোধী মনোভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

হার্শ, যিনি উত্তর আমেরিকার ‘রিফর্ম’ ইহুদি আন্দোলনের একজন নেতা, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে তার বক্তব্যে বলেন, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরাইলে হামলা মার্কিন ইহুদিদের স্বর্ণযুগের অবসানের একটি প্রতীকী সূচনা। তার মতে, দেশের রাজনৈতিক ডান ও বাম—উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক হয়ে উঠছে।

তিনি বলেন, ‘একসময় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি প্রত্যাশার চেয়েও বেশি ছিল। ইসরাইলের প্রতি উভয় দলের (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) ব্যাপক সমর্থন ছিল। সেই সোনালি দিনগুলো যেন শেষ হয়ে গেছে। আমরা আবার ইতিহাসের সেই পুরোনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’

হার্শ অভিযোগ করেন যে, নতুন করে নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুধুমাত্র ইসরাইল সরকারের সমালোচক নন, বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বের বিরোধী। তিনি ইসরাইলবিরোধী আন্দোলনের সাথে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির সম্পর্কের কথাও উল্লেখ করেন।

হার্শ ইসরাইলের সমালোচনা করার অধিকারকে সমর্থন করলেও বলেন যে, ‘কংগ্রেসের নতুন সদস্যদের কেউ কেউ কেবল ইসরাইলের সমালোচনাই করছেন না, বরং তারা ইসরাইল রাষ্ট্রটির ধারণার বিরুদ্ধেই তীব্র ও আদর্শগতভাবে অবস্থান নিয়েছেন। তারা ইহুদি রাষ্ট্রটিকে ‘খারাপের চূড়ান্ত রূপ’ হিসেবে দেখেন।’

ইসরাইল-ফিলিস্তিন সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি মসিয়াবাদী আদর্শ এবং পশ্চিম তীরে আইনহীনতা ইসরাইলবিরোধী শত্রুতা বৃদ্ধি করতে ভূমিকা রেখেছে।

হার্শ মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইহুদি সম্প্রদায়কে আরো বাস্তববাদী হতে হবে, বিভিন্ন গোষ্ঠীর সাথে জোট গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রভাব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক বছর মার্কিন ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ হতে যাচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%