মামুন বিল্লাহ (কালিগঞ্জ সাতক্ষীরা
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:১৫ পি.এম
বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কালিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে আমীর - মাওঃ আব্দুল ওহাব সিদ্দিকী, সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী ২১শে নভেম্বর (সোমবার)বাদ আসর কালিগঞ্জ উপজেলা জামাতের কার্যালয়ে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, ২০২৬-২৭ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদ সদস্যদের মধ্য হতে কমিটির দায়িত্বশীলদের মধ্যে রয়েছে নায়েবে আমীর -মাওলানা লিয়াকাত আলী,, সহ: সেক্রেটারী আবু ইসলাম, সহ: সেক্রেটারী মাওলানা আনোয়ারুল ইসলাম, সহ:সেক্রেটারী মাওলানা মোমেনদের সাথে সূরা সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ১৯ জন দায়িত্বশীল এবং কর্মপরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন১৬ জন দায়িত্বশীল কালিগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত সেক্রেটারী অধ্যক্ষ আবু রাসেল আসকারী সহ নির্বাচিত সুরা ও কর্মপরিষদ সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন ও শপথ পাঠ করান কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা জামাতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
১৯৬৬ সালের পর প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলস যৌথভাবে ২০৩৫ সালের নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব গ্রহণ করেছে। এই তথ্যটি বিবিসি থেকে জানা গেছে।
সোমবার (২৩ নভেম্বর) ফিফা কংগ্রেসের ভোটাভুটির মাধ্যমে এই আয়োজনের অনুমোদন লাভ করেছে।
এটি যুক্তরাজ্যের জন্য প্রথম নারী ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ। ১৯৬৬ সালের পর ফুটবলের কোনো বিশ্বকাপ দেশটিতে ফিরে আসছে। সেবার ইংল্যান্ড পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেছিল এবং তারা সেই আসরে শিরোপা জিতেছিল।
২০৩৫ সালের এই আসরে ৪৮টি দল অংশগ্রহণ করবে। ১০৪ ম্যাচের এই প্রতিযোগিতা ৩৯ দিন ধরে চলবে। যুক্তরাজ্যের যৌথ ‘অল টুগেদার’ বিডে ১৯টি ভেন্যুর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে ১৪টি, স্কটল্যান্ডে দুটি, ওয়েলসে দুটি এবং উত্তর আয়ারল্যান্ডে একটি ভেন্যু অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত ভেন্যুর সংখ্যা পরে ফিফা নির্ধারণ করবে।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারম্যান ডেবি হিউইট আয়োজক হওয়ার স্বীকৃতি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, "নারী ফুটবলের উন্নতিতে অবদান, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা এবং বিশ্বের সমর্থকদের একত্র করার সুযোগ পেয়ে আমরা সম্মানিত।"
এদিন ২০৩১ সালের নারী বিশ্বকাপের আয়োজক হিসেবেও চার দেশের যৌথ প্রস্তাব ফিফা অনুমোদন করেছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও জ্যামাইকা মিলে সেই আসর আয়োজন করবে। ২০৩১ ও ২০৩৫—দুই বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিবিয়ার উপকূলে একটি রুশ নৌযানে ইউক্রেনের হামলা এবং বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজগুলোতে কিয়েভের ধারাবাহিক আক্রমণকে মস্কো ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ হিসেবে চিহ্নিত করেছে। এ হামলার জন্য ইউক্রেনকে ‘বেদনাদায়ক পরিণতি’র হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) মস্কোয় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি প্রদান করেন। সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ক্রেমলিন এ বিষয়ে অবগত রয়েছে।
জেলেনস্কি আজ এক বিবৃতিতে দাবি করেন, ইউক্রেনের নৌ-ড্রোন হামলায় লিবিয়ার উপকূলে রাশিয়ার করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবে গেছে। একই হামলায় একটি পণ্যবাহী জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পেসকভ জানান, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য প্রদান করা হবে।’ তিনি আরও জানান, হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
পেসকভের ভাষায়, ‘আমাদের সেনারা প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ও সর্বাত্মক হামলা চালাচ্ছে। এর ফলে কিয়েভ সরকারের ওপর অত্যন্ত কঠিন প্রভাব পড়ছে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মন্তব্য অনুযায়ী, মস্কো এ অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
গত রোববার (২২ নভেম্বর) লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে অবস্থানকালে সমুদ্রপথে চালানো সন্দেহভাজন ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশিত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলার পর জাহাজটিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১০ জন রুশ ও লিবীয় নাবিক আহত হন।
লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রশাসন জানায়, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি সেখানে থেমেছিল। এরপর রাশিয়ায় ফেরার পরিকল্পনা ছিল। এ ঘটনায় মস্কোর সঙ্গে যৌথ তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। সে সময় কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
"জীবনে ব্যর্থ হলেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাছে আত্মসমর্পণ করব না"—এই ঘোষণাটি ভারতের কেরালার শ্রীশঙ্করাচার্য সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। কেরালা হাইকোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বহিষ্কারাদেশ বাতিল করে শিক্ষার্থীদের পক্ষে রায় প্রদান করেছে। আদালত বলেছে, শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থায় ন্যায়বিচারের মৌলিক নীতি লঙ্ঘিত হয়েছে।
সোমবার বিচারপতি পি.ভি. কুন্হিকৃষ্ণনের দেওয়া রায়কে আন্দোলনরত শিক্ষার্থীরা "আরএসএস-এর আদর্শিক আক্রমণের বিরুদ্ধে বড় জয়" হিসেবে অভিহিত করেছেন। রায় ঘোষণার পর ক্যাম্পাসে বিজয় মিছিল বের করে বামপন্থী ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই)-এর নেতাকর্মীরা মন্তব্য করেন, "জীবনে ব্যর্থ হলেও আমরা আরএসএস-এর কাছে হার মানব না।"
সোমবার বিচারপতি পি ভি কৃষ্ণনের নেতৃত্বে আদালত ১৬ শিক্ষার্থীর করা একটি রিট আবেদন গ্রহণ করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, অবিলম্বে তাদের ক্যাম্পাসে প্রবেশ এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, আন্দোলনের শুরু থেকে তারা যে "ক্ষমা নয়, আপস নয়" অবস্থান নিয়েছিলেন, আদালতের রায় তাতে ন্যায্যতা দিয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উচ্চশিক্ষামন্ত্রী রোজি এম জন তাদের লক্ষ্যবস্তু বানিয়ে হয়রানি করেছেন। অন্যদিকে, উচ্চশিক্ষামন্ত্রী জানিয়েছেন, আদালতের রায় নিয়ে পরে তিনি প্রতিক্রিয়া জানাবেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানকে সমর্থন করে বলেছিলেন, ক্ষমা চাইলেই কেবল শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা যেতে পারে।
আদালত নির্দেশ দিয়েছে, বহিষ্কারের কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা ১০ শিক্ষার্থীর জন্য ছয় সপ্তাহের মধ্যে পৃথক পরীক্ষার ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে সুপ্রিম কোর্টে নিঃশর্তভাবে এমন ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছিল। আবেদনকারী বাকি ছয়জন পিএইচডি গবেষক, যাদের বহিষ্কারের কারণে কোনো পরীক্ষা বাদ পড়েনি।
গত ১৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা। এসব সমস্যার মধ্যে ছিল ২৭টি প্রভাষক পদ শূন্য থাকা, ছাপানো সনদপত্র দিতে বিলম্ব, অবকাঠামোগত ঘাটতি এবং গবেষণা বৃত্তি পেতে দীর্ঘসূত্রতা।
এ সময় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কালাডি থানায় দুটি মামলা করে পুলিশ। এর ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তবে শাস্তিমূলক তদন্তের প্রক্রিয়া পর্যালোচনা করে হাইকোর্ট এতে বেশ কয়েকটি গুরুতর অনিয়ম খুঁজে পেয়েছে। আদালত বলেছে, বহিষ্কারের আদেশ কিংবা শুনানির নোটিশ—কোনোটিতেই শিক্ষার্থীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি। ফলে তাদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা জানার যথেষ্ট সুযোগ পাননি তারা।
আদালত আরো বলেন, উপাচার্যের অনলাইন সাক্ষ্যসহ বিভিন্ন সাক্ষীর বক্তব্য শিক্ষার্থীদের অনুপস্থিতিতে রেকর্ড করা হয়েছে। তাদের অভিযোগের অনুলিপিও দেওয়া হয়নি। এমনকি সাক্ষীদের জেরা করার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।
১৩ আগস্টের ঘটনা তদন্তে সিন্ডিকেট সদস্যদের নিয়ে গঠিত কমিটি নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে আগের কিছু অসংশ্লিষ্ট অভিযোগ এবং শিক্ষার্থীদের অতীত কর্মকাণ্ডও বিবেচনায় নিয়েছে বলে আদালত পর্যবেক্ষণ করেছে।
বিচারপতি কৃষ্ণন তদন্ত প্রতিবেদনেরও সমালোচনা করেন। তিনি বলেন, কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে কমিটি প্রমাণগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেনি। ফলে প্রতিবেদনটি যুক্তিনির্ভর বা যথাযথ কারণসংবলিত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হতে পারে না।
শিক্ষার্থীরা চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিযোগ নিষ্পত্তি কমিটি কিংবা ন্যায়পালের কাছে যেতে পারতেন—কর্তৃপক্ষের এমন যুক্তিও আদালত প্রত্যাখ্যান করেছে। তিনি প্রশ্ন তোলেন, এসব সংস্থার সদস্যদের নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় নিজেই, অথচ উপাচার্যও এই বিরোধের একটি পক্ষ। ফলে এসব প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছে।
এ ধরনের প্রতিকার চাওয়াকে তিনি "সিজারের কাছ থেকে সিজারের স্ত্রীর কাছে বিচার চাওয়ার" সঙ্গে তুলনা করেন।
তবে আইন অনুযায়ী নতুন করে তদন্ত শুরু করার সুযোগ বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন আদালত। কিন্তু তদন্ত চলাকালে ওই ১৬ শিক্ষার্থীকে আবার বহিষ্কার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন। আদালত উল্লেখ করেছে, শিক্ষার্থীরা ইতোমধ্যে ৮৪ দিন বহিষ্কৃত অবস্থায় কাটিয়েছেন।
ফরাসি দার্শনিক ভলতেয়ারের বিখ্যাত উক্তি—"তোমার বক্তব্যের সঙ্গে আমি একমত নই, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষায় মৃত্যুর আগ পর্যন্ত লড়ব"—উদ্ধৃত করে বিচারপতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপন্ন না করার বিষয়েও তিনি সতর্ক করেছেন।
২০২৬ সালের মার্চে কেরালার রাজ্যপাল ড. সিজা থমাসকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এসএফআই-এর দীর্ঘদিনের অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির নিযুক্ত রাজ্যপাল কেরালার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে "আরএসএস-ঘনিষ্ঠ" ব্যক্তিদের উপাচার্য পদে বসিয়ে ক্যাম্পাসের গেরুয়াকরণ এবং বামপন্থী ছাত্র রাজনীতি নির্মূলের চেষ্টা করছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বসন্তপুর গ্রাম যেন এখনো আদিযুগের নিয়মেই চলছে। সরকারি রাস্তা দখল করে গরুর ঘর, রান্নাঘর ও বাথরুমের ট্যাংকি নির্মাণ, কবরস্থান বেদখল এবং সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বর্ষা মৌসুমে গ্রামবাসীর দুর্ভোগ চরমে ওঠে।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিটিশ আমলে হাওরের ঢেউ থেকে গ্রামটিকে রক্ষার জন্য একটি বাঁধ ও রাস্তা নির্মাণ করা হয়েছিল। গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া একমাত্র সেই রাস্তাটিই এখন যে যার সুবিধামতো দখল করে নিচ্ছেন। অভিযোগ রয়েছে, অনেকেই রাস্তার স্ল্যাব উল্টিয়ে নিজেদের খুশিমতো বাড়ির সীমানা (বাউন্ডারি) দিয়েছেন। এমনকি মূল রাস্তার ওপর গরুর ঘর, রান্নাঘর ও বাথরুমের ট্যাংকিও তৈরি করা হয়েছে। পাশাপাশি কবরস্থানও বেদখল হয়ে গেছে এবং এর ওপর দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাবশালীদের এমন কর্মকাণ্ডে পুরো গ্রামবাসী অসহায় হয়ে পড়েছেন। আধুনিক উন্নয়নের ছোঁয়া যেন আজও পৌঁছায়নি এই গ্রামে।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে লুৎফুর রহমান চেয়ারম্যানের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণের জন্য সরকারি বাজেট বরাদ্দ দেওয়া হয়। তবে অভিযোগ উঠেছে, কাজটি পুরোপুরি শেষ না করে প্রায় ১০০ ফুট জায়গা ফাঁকা রেখেই দায় সেরেছেন সংশ্লিষ্ট ঠিকাদার। স্থানীয়দের ভাষ্য, এতে বড় ধরনের অনিয়ম ও গাফিলতি হয়েছে।
অন্যদিকে, রাস্তার দুই পাশের কিছু পরিবার অবৈধভাবে বাথরুমের ট্যাংকি নির্মাণ করায় সামান্য বৃষ্টিতেই সেই ট্যাংকি উপচে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি রাস্তায় ছড়িয়ে পড়ছে। ফলে এলাকার মুসল্লিদের নিয়মিত নোংরা ও দুর্গন্ধযুক্ত পথ মাড়িয়ে মসজিদে যাতায়াত করতে হচ্ছে।
এমন পরিস্থিতিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি রাস্তা ও কবরস্থান দখলমুক্ত করা, হাওরের ঢেউ থেকে গ্রামটিকে বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ইউনিয়নের নতুন বাজারের সাথে সংযোগ সড়কটি সচল করার দাবিতে বিষ্ণুপুর উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গ্রামবাসী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ