প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লিবিয়ার উপকূলে একটি রুশ নৌযানে ইউক্রেনের হামলা এবং বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজগুলোতে কিয়েভের ধারাবাহিক আক্রমণকে মস্কো ‘অত্যন্ত বিপজ্জনক প্রবণতা’ হিসেবে চিহ্নিত করেছে। এ হামলার জন্য ইউক্রেনকে ‘বেদনাদায়ক পরিণতি’র হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) মস্কোয় রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হুঁশিয়ারি প্রদান করেন। সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ক্রেমলিন এ বিষয়ে অবগত রয়েছে।
জেলেনস্কি আজ এক বিবৃতিতে দাবি করেন, ইউক্রেনের নৌ-ড্রোন হামলায় লিবিয়ার উপকূলে রাশিয়ার করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবে গেছে। একই হামলায় একটি পণ্যবাহী জাহাজে আঘাত হানা হয়েছে এবং একটি সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পেসকভ জানান, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তথ্য প্রদান করা হবে।’ তিনি আরও জানান, হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
পেসকভের ভাষায়, ‘আমাদের সেনারা প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ও সর্বাত্মক হামলা চালাচ্ছে। এর ফলে কিয়েভ সরকারের ওপর অত্যন্ত কঠিন প্রভাব পড়ছে।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক মন্তব্য অনুযায়ী, মস্কো এ অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
গত রোববার (২২ নভেম্বর) লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে অবস্থানকালে সমুদ্রপথে চালানো সন্দেহভাজন ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশিত হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলার পর জাহাজটিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এতে জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ১০ জন রুশ ও লিবীয় নাবিক আহত হন।
লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক প্রশাসন জানায়, জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি সেখানে থেমেছিল। এরপর রাশিয়ায় ফেরার পরিকল্পনা ছিল। এ ঘটনায় মস্কোর সঙ্গে যৌথ তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। সে সময় কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন