ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়


মাহমুদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়

দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় উচ্চ আদালত কর্তৃক স্থগিতকৃত একটি পুরোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ পাঠানোর ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক। তিনি মন্তব্য করেছেন, এই ঘটনার সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর উপর বর্তায়।

বৃহস্পতিবার আমার দেশকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্নেল (অব.) হাসিনুর রহমান এসব কথা বলেন।

মাহমুদুর রহমানের ব্যক্তিত্ব ও অবদানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, "মাহমুদুর রহমান আমাদের দেশের একজন অনুকরণীয় ব্যক্তি। তার সততা, নির্ভীকতা, সাহসিকতা ও বলিষ্ঠ কণ্ঠ সবার জন্য অনুকরণীয়।" তিনি আরও বলেন, "এমন একজন মানুষের বিরুদ্ধে থাকা একটি পুরোনো মামলায় হাইকোর্ট কর্তৃক স্থগিতাদেশ (স্টে অর্ডার) থাকা সত্ত্বেও একজন পুলিশ কর্মকর্তা কীভাবে তাকে গ্রেপ্তার করতে যান, তা আমার বিবেকে আসে না।"

আরও পড়ুন: মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঘটনাটিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে কর্নেল হাসিনুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, "আমি এটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলব এবং এর দায়দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি সব জায়গায় খোঁচাচ্ছেন এবং এর মাধ্যমে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।"

সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, "অন্য কোনো সভ্য দেশে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট মন্ত্রী পদত্যাগ করতেন অথবা সরাসরি দেখা করে দুঃখ প্রকাশ করতেন।" তিনি উল্লেখ করেন, "আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি এতটাই খারাপ যে ক্ষমতা পেলেই মনে হয় আমি অনেক কিছু হয়ে গেছি।" তিনি জানান, "আমার জানামতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে সরি বলা।"

সবশেষে মাহমুদুর রহমানের প্রতি সংহতি জানিয়ে কর্নেল (অব.) হাসিনুর রহমান বলেন, "মাহমুদ ভাই, ভয় পাওয়ার কিছু নেই। আমরা সব সময় আপনার সাথে আছি।

#ডব্লিউএ

আরও পড়ুন: জিয়াউল আহসানকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের দাবি অ্যাটর্নি জেনারেলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, বাঁচানো গেল না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


চুয়াডাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে উত্তরপত্র পাওয়ার পরই ঢলে পড়েন শিক্ষার্থী, বাঁচানো গেল না

চুয়াডাঙ্গায় অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে মারা যান ২০ বছর বয়সী শিক্ষার্থী বিপ্লব হোসেন সাগর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

পরীক্ষা শুরু হওয়ার প্রায় ১০ মিনিট আগে সাগর হলে প্রবেশ করেন। উত্তরপত্রে রোল নম্বর লেখার পর প্রশ্নপত্র বিতরণের আগেই তিনি বুকে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়েন।

এরপর কলেজের একটি ভ্যানে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকরা তার অভিভাবকের ফোন নম্বরেও যোগাযোগ করেন।

সাগর জীবননগর উপজেলার সুভলপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে ছিলেন। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিভাগের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম শাহীন জানান, শিক্ষার্থী অসুস্থ হওয়ার খবর পেয়ে তারা দ্রুত পরীক্ষা কেন্দ্রে যান এবং কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

তবে শিক্ষার্থীর মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল পুড়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


টংগিবাড়ীতে গ্রামীণ ব্যাংকের গেটে আগুন, মোটরসাইকেল পুড়ে গেছে

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশলং শাখার বাউন্ডারি গেটে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ব্যাংকের এক কর্মকর্তার মোটরসাইকেল এবং একটি কাঠের বেঞ্চের অংশ পুড়ে গেছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে, উপজেলার যশলং ইউনিয়নের পুরা বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নৈশপ্রহরী আব্দুল মোতালেব (৫০) রাত আনুমানিক ২টার দিকে ব্যাংকের বাইরে গিয়ে আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেন। পরে তিনি ব্যাংকের ভেতরে প্রবেশ করে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হলে বাউন্ডারি গেটের কাছে কেরোসিনের গন্ধ পান। এই সময় তিনি দেখতে পান ঢাকা মেট্রো-হ-৫৮-৫০২৬ নম্বরের মোটরসাইকেলের পেছনের অংশ এবং গেটের পাশে থাকা কাঠের বেঞ্চের কিছু অংশ পুড়ে গেছে।

মোটরসাইকেলটি গ্রামীণ ব্যাংকের যশলং শাখার কর্মকর্তা মিজানুর রহমানের বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেছে।

টংগিবাড়ী দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, রাতে কে বা কারা গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করেছে। তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বাংলাদেশের মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের পক্ষ থেকে মিশরের সঙ্গে একটি যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়িক প্রতিনিধি দল বিনিময়ের প্রস্তাব করা হয়েছে, যা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উদ্দেশ্যে। এ ছাড়া, ঢাকা কায়রোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে যে, বাংলাদেশ থেকে আরও বেশি ওষুধ ও পাটজাত পণ্য আমদানির প্রয়োজন রয়েছে।

মিশরের রাষ্ট্রদূত ওমর মোহি এলদিন আহমেদ ফাহমি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই প্রস্তাবগুলো তুলে ধরেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করার জন্য নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক আলোচনা এবং উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন।

এ সময়, তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মিশরের সাবেক রাষ্ট্রপতি আনোয়ার আল-সাদাতের মধ্যে বন্ধুত্বের স্মৃতি উল্লেখ করে বলেন, তাঁদের বন্ধুত্ব দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

সাক্ষাৎকালে উভয় পক্ষ কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা করেন। তাছাড়া, ফিলিস্তিন ইস্যু এবং রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টার বিষয়েও তারা আলোচনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানি উন্নয়ন বোর্ড ৮৭৯ জনকে নিয়োগ দেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


পানি উন্নয়ন বোর্ড ৮৭৯ জনকে নিয়োগ দেবে

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৮৭৯ জনকে ৪টি পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আবেদন প্রক্রিয়া আগামী ডিসেম্বর মাস থেকে শুরু হবে এবং চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক (প্রশাসন) ৩০ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের জন্য প্রয়োজনীয় শর্ত হলো, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। এছাড়া, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ৪৬৮ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা হলো, স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। তাছাড়া, নির্মাণকাজে কমপক্ষে ১ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: হিসাব করণিক, ৯৭ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের জন্য প্রয়োজন, স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এছাড়া, এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক, ২৮৪ জন।

আবেদনের যোগ্যতা: প্রার্থীদের জন্য প্রয়োজন, স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

আবেদনকারীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন ফি: সহকারী পরিচালক (প্রশাসন) পদের জন্য ২০০ টাকা, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ও হিসাব করণিক পদের জন্য ১০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা। আবেদন করার সময় নির্ধারিত ফি অনলাইনে জমা দিতে হবে। আবেদন ফি অফেরতযোগ্য।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বাপাউবোর অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে প্রবেশ করে নিবন্ধন, আবেদন ফরম পূরণ এবং ফি জমা দিতে হবে। আবেদনপত্রের হার্ডকপি সরাসরি বা ডাকযোগে গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিটির বিস্তারিত দেখুন এই ওয়েবসাইটে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%