ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু করেছে পুলিশ


ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্ত শুরু করেছে পুলিশ

রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এসেছে একটি ই-মেইল বার্তার মাধ্যমে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ (TypicalChineseman) নামক একটি মেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকি প্রদান করা হয়।

ওই মেইলে উল্লেখ করা হয়েছে, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা ঘটানো হবে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তাটি ফরোয়ার্ড করে আইনগত সহযোগিতা চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মেইলে এই হুমকি পাওয়ার পরপরই ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করে এবং মেইলটি ফরোয়ার্ড করে পাঠায়। খবর পেয়ে একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্তে নেমেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভয়নগরে সরকারি ইউরিয়া সার পাচারের দায়ে আ. মজিদকে পাঁচ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


অভয়নগরে সরকারি ইউরিয়া সার পাচারের দায়ে আ. মজিদকে পাঁচ লাখ টাকা জরিমানা

যশোরের অভয়নগরে সরকারি ইউরিয়া সার পরিবহন, বিক্রয়, পাচার এবং অন্যত্র গোপন মজুদ করার অপরাধে আ: মজিদ (৩৩) নামের একজন ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী এই জরিমানা করেন।

মামলার প্রসিকিউটিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টার দিকে ভৈরব নদী তীরবর্তী শংকরপাশা খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিসিআইসির সঙ্গে সম্পাদিত সরকারি ইউরিয়া সার পরিবহন ঠিকাদার মেসার্স টোটাল শিপিং এজেন্সির দুই স্তুপে ৪২০.২ মেট্রিক টন সার না থাকার প্রমাণ পাওয়া যায়। সার না থাকার বিষয়ে উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের খুলনা শাখা অফিসের ইনচার্জ আ: মজিদ ভ্রাম্যমাণ আদালতের নিকট কোনো সদুত্তর দিতে পারেননি। সারের লাইসেন্স, নিবন্ধন, বিজ্ঞ আদালতের আদেশ বা অনুমতি ব্যতিরকে সার পরিবহন, বিক্রয়, পাচার এবং অন্যত্র গোপন মজুদ করার দায়ে মেসার্স টোটাল শিপিং এজেন্সির খুলনা শাখা অফিসের ইনচার্জ আ: মজিদকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী মন্তব্য করেন, ‘সার ব্যবস্থাপনা আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) এর ৮ (১) ধারা মোতাবেক অভিযোগ স্বীকার করায় ‘মোবাইল কোর্ট আইন’ ২০০৯ এর বিধান অনুযায়ী এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : এফবিসিসিআই’র প্রতিনিধিদল স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২টায় শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শিবগঞ্জ প্রেসক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র প্রতিনিধিদলের সদস্য মো. আরিফ উদ্দিন ইতি, যিনি সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক।

সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বারিউল ইসলাম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা মো. শরিফুল ইসলাম। সভায় অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবুল হাসনাত দুরুল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নুর আমিন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, পরিচালক জাকির হোসেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোনা, সাবেক সভাপতি মামুনুর রশিদ, গৌড় প্রেসক্লাবের সভাপতি ফরহাদ হোসেন, সিনিয়র সাংবাদিক মো. জালাল উদ্দিন, মো. সফিকুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আরিফ উদ্দিন ইতি তার বক্তব্যে উল্লেখ করেন, সফরের সময় দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। প্রতিনিধিদল মাদ্রিদ, মালাগা, জেনেভা এবং প্যারিসের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোতে একাধিক বৈঠক ও সেমিনারে অংশগ্রহণ করেছে।

তিনি বলেন, মাদ্রিদ চেম্বার অব কমার্স আয়োজিত সেমিনারে এফবিসিসিআই বাংলাদেশে ইউরোপীয় ব্যবসায়ীদের বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা তুলে ধরেছে। প্যারিসে ফরাসি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের বাইরেও অন্যান্য পণ্যের বৈচিত্র্যকরণ এবং নতুন শিল্প সংযোগ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বাংলাদেশের উদীয়মান অর্থনৈতিক বাজারকে ইউরোপীয় বাজারের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করাই ছিল এই আলোচনার মূল লক্ষ্য। সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের ব্যবসা বাণিজ্য প্রসারসহ বিভিন্ন উন্নয়নমুখী বিষয় নিয়ে আলোচনা করেছে। বিশেষ করে বাংলাদেশের পোশাক শিল্প, পাটের তৈরি বিভিন্ন পণ্য, আম এবং আম থেকে উৎপাদিত পণ্য বাজারজাতকরণের বিষয়ে স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীনগরে বী. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


শ্রীনগরে বী. চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিকল্পধারা বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

৫ অক্টোবর সোমবার জোহরের নামাজের পর শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর-দয়হাটায় গ্রামে তার নিজ এলাকা থেকে বিকল্পধারা বাংলাদেশ এই দোয়া মাহফিলের আয়োজন করে। এই অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সময় মরহুম অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলের পর একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব ওবায়দুর রহমান মৃধা, ওয়াসিমুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য উপাধ্যক্ষ মো. আসাদুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় নেতা ডা. আবু নোমান মো. আব্দুর রহিম, মোস্তফা সারোয়ার, গাজী শহীদুল্লাহ কামাল, সাইফুল ইসলাম মিন্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এই সময় অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে অবৈধ ড্রেজার দিয়ে জলাশয় ভরাট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে অবৈধ ড্রেজার দিয়ে জলাশয় ভরাট

মুন্সীগঞ্জের ঐতিহাসিক জলাভূমি আড়িয়ল বিলকে রক্ষার লক্ষ্যে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও প্রশাসনের কঠোর সতর্কতা সত্ত্বেও জলাশয় ভরাটের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রভাবশালীদের সহযোগিতায় রাতের অন্ধকারে অবৈধ ড্রেজার ব্যবহার করে নির্বিচারে ভরাট করা হচ্ছে আড়িয়ল বিলের প্রাকৃতিক জলাশয় এবং কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়া হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শ্রীনগর উপজেলার পশ্চিম বাড়ৈখালী এলাকায় একটি বড় জলাশয় ভরাটের কাজ চলছে। উপজেলা ভূমি অফিস একবার অভিযান চালিয়ে ড্রেজারের কিছু পাইপ নষ্ট করলেও ভরাটকারী চক্রের কার্যক্রম থামেনি।

আড়িয়ল বিলের উত্তর পশ্চিম প্রান্তে বাড়ৈখালি এলাকার ১ একর ৭ শতক আয়তনের গভীর জলাশয়ের প্রায় অর্ধেক ভরাট হয়ে গেছে। বাকী অংশ ভরাটের কাজ চলছে দেদারছে। প্রতিরাতে বলগেটে বালু এনে সারারাত এখানে তা ফেলা হয় নির্বিঘ্নে। স্থানীয় বাসিন্দারা জানান, ড্রেজারের শব্দে রাতে ঘুমানো কঠিন হয়ে পড়েছে।

জলাশয়টি ভরাটের কাজ করছেন মোঃ রমজান নামে এক ব্যক্তি। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী আজাদ দেওয়ান ও বালু ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন। আজাদ দেওয়ান জানান, "আমাদেরকে বলা হয়েছিল ভূমি অফিস থেকে ভরাটের অনুমতি রয়েছে। কিন্তু ভূমি অফিস ড্রেজারের পাইপ উচ্ছেদ করার পর থেকে আমি আর এই কাজের সাথে নেই। এটা এখন মোঃ মকবুল করছে।"

মকবুল হোসেন জানান, "টাকার বিনিময়ে আমি রাতে ভরাট হওয়া মাটির ঘনফুট মেপে দিই মাত্র। এর বাইরে আমার কোন সম্পৃক্ততা নেই।"

বাড়ৈখালী ব্রিজ সংলগ্ন এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "রাতে একদিকে ড্রেজারে বালু ভরাট হচ্ছে, অপরদিকে কৃষি জমির মাটি কেটে ট্রলারে করে সিরাজদিখান উপজেলার বিভিন্ন ইট ভাটায় নিয়ে যাওয়া হচ্ছে।"

সেখানে উপস্থিত এক কলেজ ছাত্র জানান, "কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হলেও মাঠপর্যায়ে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে।"

অবৈধভাবে বালু ভরাটকারী মোঃ রমজান বলেন, "আমি ভরাটের অনুমোদনের জন্য উপজেলায় আবেদন করেছি। কিন্তু তারা এখনো অনুমতি দেননি।" এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর দেননি।

বাড়ৈখালী ইউনিয়ন ভূমি উপ সহকারী মোঃ নাসির উদ্দিন খান জানান, "একবার এখানে অভিযান চালানো হয়েছিল। এখন যেহেতু আবার চালু হয়েছে, বিষয়টি আমি ঊর্ধ্বতন অফিসারকে জানাবো। তারা যে সিদ্ধান্ত দেয় তা বাস্তবায়ন করবো।"

এই বিষয়ে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%