প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এসেছে একটি ই-মেইল বার্তার মাধ্যমে।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টিপিক্যাল চাইনিজ ম্যান’ (TypicalChineseman) নামক একটি মেইল অ্যাকাউন্ট থেকে এই হুমকি প্রদান করা হয়।
ওই মেইলে উল্লেখ করা হয়েছে, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা ঘটানো হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই হুমকির বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার্তাটি ফরোয়ার্ড করে আইনগত সহযোগিতা চাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেইলে এই হুমকি পাওয়ার পরপরই ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করে এবং মেইলটি ফরোয়ার্ড করে পাঠায়। খবর পেয়ে একাধিক গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্তে নেমেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন