০৭:৩০ পি.এম
গত মাসে জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় সংঘটিত ভয়াবহ বন্দুক হামলার জন্য তিনজন ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। এই রায়টি রোববার (১৫ নভেম্বর) ঘোষণা করা হয়।
গত ২৩ অক্টোবর, জর্ডানের কারাক প্রদেশের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় অনুষ্ঠিত একটি অন্ত্যেষ্টিক্রিয়ার সময় বন্দুকধারীরা সশস্ত্র হামলা চালায়। ওই হামলায় ৯ জন নিহত হন এবং ২৫ জনেরও বেশি ব্যক্তি আহত হন।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হামলাকারীরা দুই সহোদর এবং তাদের এক বৈবাহিক আত্মীয়, যারা জর্ডানের নাগরিক। হামলার পর তারা পালিয়ে গেলেও তিন দিন পর নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন।
আরও পড়ুন: মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান
জর্ডানের সেনাবাহিনী রোববার এক বিবৃতিতে জানায়, গ্রিক অর্থোডক্স গির্জায় সন্ত্রাসী হামলা পরিচালনাকারী তিন অপরাধীকে রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন।
আদালত তাদের বিরুদ্ধে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা, অবৈধ অস্ত্র সংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এই দণ্ড প্রদান করেন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ। শান্তিপ্রিয় এই দেশে এমন নৃশংস হামলা জনমনে গভীর শোক ও স্তব্ধতা সৃষ্টি করেছে।
আরও পড়ুন: কক্সবাজারে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন