ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

কক্সবাজারে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন


কক্সবাজারে ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন

কক্সবাজার, ১৫ নভেম্বর, ২০২৬ : ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল ব্যবস্থাপনা সিস্টেমের (এলএআরএমএস) পাইলটিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে, যা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় প্রস্তুত করা হয়েছে।

আজ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

আরও পড়ুন: নাগেশ্বরীতে নামাজ পড়ার সুযোগে দোকানের টাকার ড্রয়ারের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা চুরি

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, "ভূমি অধিগ্রহণ ও হুকুম দখল প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা, অনিয়ম এবং জনভোগান্তি দূর করতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।" তিনি আরও জানান, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় তৈরি ‘এলএআরএমএস’ সফটওয়্যারটি চালু হওয়ায় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত আবেদন, যাচাই-বাছাই, ক্ষতিপূরণ নির্ধারণ ও অর্থ পরিশোধের প্রতিটি ধাপ সম্পূর্ণ স্বচ্ছ, দ্রুত ও জবাবদিহিমূলক হবে।

তিনি উল্লেখ করেন, "প্রাথমিকভাবে কক্সবাজার ও সিলেট জেলায় এই সিস্টেমের পাইলটিং কার্যক্রম শুরু করা হলো।" এই দুই জেলার অভিজ্ঞতা ও কারিগরি ফলাফল বিশ্লেষণ করে খুব শীঘ্রই সারাদেশে সিস্টেমটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে জমির প্রকৃত মালিকগণ কোনো প্রকার মধ্যস্বত্বভোগী বা হয়রানি ছাড়াই ঘরে বসেই অনলাইনে তাদের ন্যায্য ক্ষতিপূরণের অর্থ ও সেবার সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. পারভেজ হাসান।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার ও সিলেট জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভূমি অধিগ্রহণ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের তদন্ত প্রতিবেদন সোমবার প্রকাশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন সোমবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই তথ্যটি তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল সোমবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তিনি বলেন, ঘটনার সময় প্রাথমিকভাবে পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি এবং শর্ট সার্কিটের সম্ভাবনা ছিল। বৃহস্পতিবার তিনি এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করেননি। ফোনে হুমকির বিষয়ে নুসরাত তাবাসসুম কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছেন। সবকিছুকে তদন্তের আওতায় আনা হবে।

এদিন তিনি সংসদে নুসরাত তাবাসসুমের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তদন্তকে প্রভাবিত করবে’ এই বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানানো হয়। তবে স্পিকার সেই আহ্বান প্রত্যাখ্যান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমান সুযোগের আহ্বান চসিক প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সমান সুযোগের আহ্বান চসিক প্রশাসকের

চট্টগ্রাম, ১৫ নভেম্বর, ২০২৬ : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন নারী ও তরুণদের নেতৃত্ব বিকাশে সামাজিক প্রতিবন্ধকতা দূর করে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি মন্তব্য করেন, ‘নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে এগিয়ে আসার সুযোগ পেলে নিজ যোগ্যতাতেই প্রতিষ্ঠিত হতে পারেন। নেতৃত্ব প্রতিষ্ঠায় রাজনৈতিক পরিচয়ের চেয়ে ব্যক্তিগত মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রম বেশি গুরুত্বপূর্ণ।’

আজ চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজিত ‘নেতৃত্বে নারী ও তরুণ : বাঁধা কোথায় ?’ শীর্ষক সংলাপ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী নেতৃত্বের প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বেগম রোকেয়া, বেগম সুফিয়া কামাল ও মালালা ইউসুফজাই নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও কাজের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পথ অনুসরণ করে নারীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং নেতৃত্বে এগিয়ে আসতে হবে। নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সমর্থন কিংবা পরিচয় অপরিহার্য নয়।’

নারী উদ্যোক্তাদের সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও পণ্য প্রদর্শনের জন্য বিভিন্ন স্থানে মেলার আয়োজন করতে গিয়ে একাধিক দপ্তরের অনুমতি নিতে হয়। এতে তাঁদের নানা জটিলতার মুখোমুখি হতে হয়। কার্যকর নগর সরকার প্রতিষ্ঠিত হলে এ ধরনের উদ্যোগে আরও সহজে সহযোগিতা করা সম্ভব হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান। তিনি বলেন, ‘তরুণরা সমাজের অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাঁদের অংশগ্রহণ এখনো সীমিত। সমাজের যেকোনো অবস্থান থেকেই মানুষের সেবা করা যায়, তবে রাজনীতিতে সেই সুযোগ বেশি। কিন্তু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সবকিছু অর্জনের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। রাজনীতিতে অংশগ্রহণের আগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে।’

নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত সংলাপ ও কর্মশালায় প্যানেল আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, রাঙামাটি জেলা জজ কোর্টের অ্যাডভোকেট ও মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা, চট্টগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি অশোক সাহা, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাগুফতা বুশরা মিশমা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, তরুণ রাজনীতিবিদ, নারী নেতৃত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তরুণ অংশগ্রহণকারীরা নারী নেতৃত্ব, রাজনৈতিক ক্ষমতায়ন ও পার্বত্য অঞ্চলের মানুষের পরিচয়সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। বক্তারা এসব প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


মুফতি আমির হামজাকে ঘিরে সংসদে উত্তেজনা, স্পিকারের সদস্যদের প্রতি আহ্বান

জাতীয় সংসদের অধিবেশনে মুফতি আমির হামজাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি ও হট্টগোলের প্রেক্ষিতে সংসদ সদস্যদের প্রতি পরমতসহিষ্ণুতা প্রদর্শন এবং সংসদের মর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন স্পিকার। রোববার (১৫ নভেম্বর) সংসদের অধিবেশনে এক সংসদ সদস্যের পয়েন্ট অব অর্ডারে উত্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এই রুলিং ও নির্দেশনা প্রদান করেন।

অধিবেশন চলাকালে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং সংসদ সদস্য আমির হামজার নাম উল্লেখ করে কয়েকজন সদস্যের মন্তব্য এবং অধিবেশন কক্ষে শব্দ করার বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, প্রশ্নোত্তর পর্বে যখন একজন সদস্য আমির হামজার নাম নিয়ে প্রশ্ন করছিলেন, তখন কিছু সংখ্যক সংসদ সদস্য যেভাবে তার নাম উচ্চারণ করেছেন এবং হাউজে শব্দ করেছেন, তা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার ক্ষুণ্ণ করে। এ বিষয়ে সংসদের অভিভাবক হিসেবে স্পিকারের কাছে রুলিং দাবি করেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর জবাবে সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, দীর্ঘ ১৫ বছরের দুঃসময় ও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের প্রতি সাধারণ মানুষের অনেক আস্থা ও প্রত্যাশা রয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন সাধারণ মানুষ সংসদের কার্যক্রম অনেক বেশি দেখছেন এবং সংসদ সদস্যদের আচরণের ওপর ভিত্তি করেই জনগণ এই সংসদ সম্পর্কে ধারণা গঠন করবে।

অতীতের সংসদগুলোর তিক্ত অভিজ্ঞতা এবং অশ্রাব্য বাক্যবিনিময়ের সংস্কৃতি পেছনে ফেলে আসার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, আমরা এমন একটি সংসদ গড়তে চাই, যাকে নিয়ে জনগণ গর্ব করতে পারে। এর জন্য ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ এবং স্বতন্ত্র সদস্য—সবারই সমান দায়িত্ব রয়েছে।

স্পিকার আরো স্পষ্ট করেন, যদি কোনো সদস্য বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করেন, তবে তা কার্যবিবরণী থেকে বাদ (এক্সপঞ্জ) দেওয়া হবে এবং প্রয়োজনবোধে অন্য সদস্যদের উত্তর দেওয়ার সুযোগও দেওয়া হবে।

বক্তব্যের শেষে স্পিকার সংসদ সদস্যদের ধৈর্য ধরে অন্যের বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের মধ্যে আরো অনেক পরমতসহিষ্ণুতা প্রদর্শন করা প্রয়োজন। বাকস্বাধীনতা নিয়ে আমরা সবাই গর্ব করি। অনুগ্রহ করে কোনো সদস্যের মান-সম্মান বিনষ্ট হয়, এমন আচরণ আপনারা কেউ করবেন না বলে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%