ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে বাবা ও ছেলেকে অপহরণ, গ্রেফতার ৩ জন


রাজধানীতে বাবা ও ছেলেকে অপহরণ, গ্রেফতার ৩ জন

রাজধানীর কল্যাণপুরে বাবা ও ছেলেকে অপহরণ করে চিলেকোঠার একটি ঘরে আটকে রেখে নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

রোববার (১৯ জুলাই) সকালে র‍্যাব-৪ এক ব্রিফিংয়ের মাধ্যমে জানায়, বিকাশ এজেন্টের দোকান থেকে মুক্তিপণের টাকা ওঠানোর সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্তকে শনাক্ত করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

বিকাশ লেনদেনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তারা মামলার মূল আসামি বিল্লালের অবস্থান খুঁজে পায়। যে চিলেকোঠার ঘরে বাবা ও ছেলেকে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল, সেখান থেকেই বিল্লালকে গ্রেফতার করে র‍্যাব কর্তারা।

আরও পড়ুন: টাঙ্গাইলে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: বিচারিক কার্যক্রমে সহযোগিতা জোরদার

অভিযোগ থেকে জানা যায়, গেল ২ জুলাই মধ্যরাতে ব্যবসায়ী মাহফুজুর রহমান এবং তার সন্তনকে রাজধানীর কল্যাণপুর থেকে অপহরণ করে নেয় অপহরণকারী গোষ্ঠী। তাদের ওপর চালানো হয় নৃশংস নির্যাতন। মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। পরে প্রাণনাশের ভয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা অপহরণকারীদের বিকাশে ৫০ হাজার টাকা পাঠান।

এসব তথ্য ফলো করে অভিযান চালিয়ে শনিবার রাজধানী কল্যাণপুর থেকে র‍্যাব মূল অভিযুক্ত বিল্লালকে গ্রেফতার করে। একই ঘটনায় সহযোগী দুইজন জুম্মন এবং ফয়সালকেও গ্রেফতার করা হয়। ঘটনার স্থান থেকে অপহরণ ও নির্যাতনের বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেলেন প্রায় ১ লাখ ৪০ হাজার কারাবন্দি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১৩ পি.এম


লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা পেলেন প্রায় ১ লাখ ৪০ হাজার কারাবন্দি

 জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে মোট ১ লাখ ৩৯ হাজার ৯৮৫ জন কারাবন্দিকে আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এ তথ্য প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে একটি প্রতিবেদনের মাধ্যমে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রমের বিস্তারিত চিত্র এতে তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে সরকারি খরচের মাধ্যমে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড অফিসের যোগসূত্রে ৩০ হাজার ৬৯৬ জন আইনি সহায়তা গ্রহণ করেছেন। দেশের ৬৪ জেলা থেকে লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মোট ১২ লাখ ২০ হাজার ৪৪ জন সহায়তা লাভ করেছেন। এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ২২০ জনকে বিশেষ সেবা দেওয়া হয়েছে।

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বর (১৬৬৯৯)-এর মাধ্যমে ২ লাখ ৬ হাজার ৭০৩ জন সেবা পেয়েছেন। সর্বশেষ হিসাবে, সব মিলিয়ে লিগ্যাল এইডের মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা পাওয়া উপকারভোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৭ হাজার ৬৬৩ জন।

‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে, যা আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করতে প্রণীত হয়েছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রী এর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ১৭ বছর ধরে বিএনপি যে আন্দোলন করে আসছিল, জুলাই বিপ্লবের মাধ্যমে সেই আন্দোলন পূর্ণতা পেয়েছে।

তিনি রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বসে এ কথা বলেন।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার প্রকৃত গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করেছেন, জুলাইয়ে সবার অংশগ্রহণের মাধ্যমে তা সফল হয়েছে।

তিনিও বলেছেন, জনগণ যেন স্বস্তি পায়, এই লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার। হার্টের রিংয়ের উপর ভ্যাট বাতিল করা হয়েছে। এর ফলে দাম কমেছে। সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।

এই বিএনপি নেতা জানান, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে আয় ও ব্যয়ের হিসাব দিয়েছে বিএনপি।

স্থানীয় নির্বাচনে দলীয় বা জোটবদ্ধভাবে প্রার্থী বাছাই করা হবে, সেটা এখনও ঠিক করা হয়নি বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


গাজায় ইসরাইলি হামলায় তিন শিশুসহ নিহত ১১: স্বাস্থ্য কর্মকর্তারা

 গাজা উপত্যকায় শনিবার ইসরাইলি হামলায় তিন শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই তিন শিশুর বাবা-মাও রয়েছেন। গাজার সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় সহিংসতা থেমে নেই। যুদ্ধের স্থায়ী অবসান ঘটাতে একটি দীর্ঘমেয়াদি চুক্তির প্রচেষ্টা এখনও থমকে আছে।

গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।

হামাস পরিচালিত উদ্ধার সংস্থা গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরাইলি হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু এবং তাদের বাবা-মা রয়েছেন।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল এএফপিকে বলেন, ‘পরিবারটির একমাত্র জীবিত সদস্য একটি শিশু। হামলার সময় সে বাড়ির ভেতরে ছিল না।’

গাজার আল-শিফা হাসপাতাল পাঁচটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানান যে, শনিবার গাজা সিটিতে হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তিনি আরও বলেন, হামলার ফলাফল এখনও মূল্যায়ন করা হচ্ছে।

গাজার বাসিন্দা মুসা আল-আইমাউই বলেন, হামলার আগে कोई সতর্কবার্তা দেওয়া হয়নি। তিনি এএফপিকে জানিয়েছেন, হঠাৎ একটি ক্ষেপণাস্ত্র ভবনটিতে আঘাত হানে এবং কেউ কিছু জানত না। এসময় কোনো সতর্কবার্তা ছিল না।

তিনি আরও বলেন, ‘তারা কোনো পরোয়া না করেই হামলা চালিয়েছে। সেখানে বেসামরিক মানুষ, শিশু, নারী ও মেয়েরা ছিল।’

একই ভবনের বাসিন্দা মোহাম্মদ কালি জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখেছেন। তিনি বলেন, মাটিতে মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল, নিহতদের মধ্যে নারী ও শিশু বয়স্কও ছিল।

ঘটনাস্থলের এএফপির ভিডিওতে দেখা যায়, ভবনটির সামনের অংশটির বড় অংশ ধসে গেছে এবং উদ্ধারকর্মীরা আহতদের সরিয়ে নিচ্ছেন।

এসময় উপস্থিত লোকজন ধ্বংসস্তূপে ছড়িয়ে থাকা কংক্রিটের টুকরা ও বাঁকানো লোহার মধ্যে উদ্ধারযোগ্য জিনিসপত্র খুঁজছিলেন।

সিভিল ডিফেন্স জানাচ্ছে, গাজা সিটির জেইতুন এলাকায় বেসামরিক লোকজনের একটি দলের ওপর ইসরাইলি বিমান হামলায় আরও তিনজন নিহত হয়েছেন।

আল-শিফা হাসপাতাল তিনটি মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

কয়েক ঘণ্টা পর বাসসাল জানান, জেইতুন এলাকার পূর্বে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল একটি তাঁবুতে ইসরাইলি গোলাবর্ষণে এক নারী নিহত হয়েছেন।

গাজার আল-আহলি হাসপাতাল জানাচ্ছে, নিহত ওই নারীর মরদেহের পাশাপাশি কয়েকজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে তার মেয়েও রয়েছে।

বাসসাল বলেছেন, হামলার ওই এলাকায় আরও কয়েকজন আহত এবং তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজার অন্য এলাকাগুলোতে ইসরাইলি হামলায় আরও দুইজন নিহত হয়েছেন।

এসব হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সহিংসতা অব্যাহত রয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবারের হতাহতের আগে, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ এ মন্ত্রণালয়ের তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করে।

ইসরাইলি সেনাবাহিনী জানাচ্ছে, একই সময়ে গাজায় পাঁচজন সেনাসদস্য এবং একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি জিংইয়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০১:১৭ পি.এম


ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি জিংইয়ের

 ব্রিটিশ স্টিলকে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার পর চীনের জিংইয়ে স্টিল যুক্তরাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। একই সঙ্গে তারা এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। ২০২০ সালে জিংইয়ে ব্রিটিশ স্টিল কিনেছিল। কিন্তু সংকটে পড়া এই প্রতিষ্ঠানে যুক্তরাজ্য সরকারের হস্তক্ষেপের ফলে গত বছর কোম্পানিটি এর নিয়ন্ত্রণ হারায়। বেইজিং থেকে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। উত্তর ইংল্যান্ডের স্কানথর্পের অবস্থিত ব্রিটেনের শেষ ইস্পাত কারখানাটি, যেখানে আকরিক থেকে সরাসরি ইস্পাত উৎপাদন করা সম্ভব, বন্ধ হওয়ার মুখে পড়ে। জিংইয়ে জানায়, কারখানাটি আর আর্থিকভাবে টেকসই নয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাজ্য সরকার কারখানাটির নিয়ন্ত্রণ নেয়। পরে বৃহস্পতিবার সরকার ঘোষণা দেয় যে, ব্রিটিশ স্টিলকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। তবে রোববার নিজেদের সরকারি উইচ্যাট অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে জিংইয়ে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। তারা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক বিনিয়োগ বিধি লঙ্ঘন’ এবং ‘প্রকাশ্য ডাকাতির’ অভিযোগ তোলে। একই সঙ্গে তারা দাবি করে বিনিয়োগজনিত ক্ষতিপূরণ আদায় করবে। বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘জিংইয়ে তার সব আইনি অধিকার সংরক্ষণ করছে। আমরা আমাদের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করব এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যন্ত পূর্ণ ক্ষতিপূরণ আদায় করব।’ যুক্তরাজ্য সরকার বৃহস্পতিবার জানিয়েছে, জিংইয়ের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাজ্যে ইস্পাত উৎপাদনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতেই ব্রিটিশ স্টিলকে পুরোপুরি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ পদক্ষেপের বিরোধিতা করে। তারা অভিযোগ করেছে, ‘জাতীয় নিরাপত্তার অজুহাতে’ যুক্তরাজ্য সরকার কোম্পানিটির নিয়ন্ত্রণ ‘জোরপূর্বক’ দখল করে নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%