ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

চাপরতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল


চাপরতলা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন খান্দুরা গ্রামের পীর ও ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল। তিনি স্থানীয়ভাবে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত।

চেয়ারম্যান প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করতে সৈয়দ সোহেল আবদালের সঙ্গে ফোনে কথা হলে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সৈয়দ সোহেল আবদাল জানান, আগামী ১২ নভেম্বর সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে চাপরতলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐতিহ্যবাহী খান্দুরা হাবেলির মুরুব্বিয়ান, পীর-মাশায়েখ এবং ভাই-ভাতিজাদের সর্বসম্মতিক্রমে তাঁকে প্রার্থী হওয়ার জন্য সম্মতি দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনে চূড়ান্ত সফলতার জন্য যার যার অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

পোস্টে তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করলাম। আপনাদের সবার সার্বিক সহযোগিতা, দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।”

সৈয়দ সোহেল আবদাল নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের খান্দুরা গ্রামের বাসিন্দা। এর আগে তিনি খান্দুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে তাঁর চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে তাঁর প্রার্থিতা ও দলীয় মনোনয়নের বিষয়টি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট দল ও নির্বাচন-সংক্রান্ত প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত হবে।

আরও পড়ুন: বরিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‌্যালির মাধ্যমে উদযাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে দলিল লেখকদের সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে দলিল লেখকদের সমাবেশ

ফেনীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকগণ অংশগ্রহণ করেন।

ফেনী সদর দলিল লেখক সমিতির আহবায়ক মোহাম্মদ সোলেমান এর সভাপতিত্বে ও
ফেনী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন, মতিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি হানিফ মেম্বার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন হাজারী, ফেনী সদর কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সাহাব উদ্দিন ভূইয়া, এম এম রহমান দুলাল, দাগনভূঞা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, সহ-সভাপতি মো. শেখ ফরিদ, লেমুয়া সেক্রেটারি মনজুরুল ইসলাম, ছাগলনাইয়া সভাপতি আবু তৈয়ব টিপু, পরশুরামের সভাপতি কফিল উদ্দিন ও সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। এসময় ফেনী জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত বিপুল সংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়।
দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা তাদের পেশাগত অধিকার ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছেন। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে কঠোর কর্মসূচি নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে নর্দমায় গাড়ি পরে শিশুসহ ৮ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


ভারতে নর্দমায় গাড়ি পরে শিশুসহ ৮ নিহত

ভারতের মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলার নালখেদায় একটি গাড়ি নর্দমায় পড়ে যাওয়ার ফলে একই পরিবারের সাত সদস্য এবং গাড়ির চালকসহ মোট আটজনের মৃত্যু ঘটেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে দুজন নারী, দুজন পুরুষ এবং তিন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। তারা সবাই গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে উদ্ধারকারী দলের সদস্যরা গাড়িটি নর্দমা থেকে বের করে আনেন। চিকিৎসকরা গাড়ির ভেতরে থাকা আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আগর মালওয়ার পুলিশ সুপার দিলীপ সোনি জানিয়েছেন, পরিবারটি ওড়িশা থেকে উজ্জয়িনী যাচ্ছিল। নালখেদায় পৌঁছানোর জন্য তারা একটি ট্যাক্সি ভাড়া করেছিলেন। মন্দিরের কাছে নর্দমার পানির স্তর বেড়ে যাওয়ার কারণে গাড়িটি স্রোতে ভেসে যায়।

জেলা কালেক্টর শের সিং মিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ওই এলাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর ফলে মন্দিরের সামনে নর্দমার পানির স্তর বৃদ্ধি পায় এবং গাড়িটি ভেসে যায়। ঘটনার পর স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা নর্দমার ওপর একটি সেতু নির্মাণের পাশাপাশি এলাকার নিরাপত্তা ও উন্নয়নের দাবি জানান। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্যাস সংকট শিগগিরই কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


গ্যাস সংকট শিগগিরই কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে, শিগগিরই গ্যাস সংকট সমাধান হবে। তিনি উল্লেখ করেছেন, সরকার বিদেশের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হবে না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় তিতাস-২৮ নম্বর কূপের গ্যাস উৎপাদন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহমুদ, শ্যামল এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল আলম, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুল জলিল প্রামাণিকসহ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বিজিএফসিএলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে নেশাগ্রস্ত জামাইয়ের হাতে ঘুমন্ত স্ত্রী-শ্বশুড়-শ্বাশুড়ীসহ তিনজনকে কুপিয়ে জখম

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৫৯ পি.এম


বাকেরগঞ্জে নেশাগ্রস্ত জামাইয়ের হাতে ঘুমন্ত স্ত্রী-শ্বশুড়-শ্বাশুড়ীসহ তিনজনকে কুপিয়ে জখম

বরিশালের বাকেরগঞ্জে নেশাগ্রস্ত জামাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীসহ শ্বশুর পরিবারের তিনজনকে বটি দিয়ে কুপিয়ে জখম করেছে। আহতরা হলেন স্ত্রী রুমানা আক্তার (২১), শ্বশুড় মাহবুব আলম মিন্টু হাওলাদার (৫৮) ও শ্বাশুড়ি মাহমুদা বেগম (৫৫)। আহতরা মুমূর্ষ অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর রাত ৫ টার সময় উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রাম এ ঘটনা ঘটে।

হাসপাতাল সুত্রে জানা যায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নেশাগ্রস্ত অবস্থায় ইমরান হোসেন উজ্জ্বল শনিবার ভোর রাতে তার স্ত্রী রুমানা আক্তারকে ঘুমন্ত অবস্থায় ধারালো বটি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় আহত রুমানার ডাকচিৎকারে তার পিতা মাহবুব আলম মিন্টু হাওলাদার ও মা মাহমুদা বেগম বাঁচাতে গেলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়। পরবর্তীতে ঘরের দরজা বাহির থেকে লাগিয়ে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। আহতদের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ঘটনাকে ভিন্নখাতে নিতে জামাই ইমরান হোসেন উজ্জ্বল বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হলে বাকেরগঞ্জ থানা পুলিশ সকাল ১০ টার সময় অভিযুক্ত মোঃ ইমরান হোসেন উজ্জ্বলকে সেখান থেকে আটক করে।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নেশাগ্রস্থ জামাইর হাতে স্ত্রী-শ্বশুর-শাশুড়িরসহ তিনজন গুরুতর জখমের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্ত ইমরান হোসেন উজ্জ্বল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তবে কি কারণে হত্যা চেষ্টার মত এমন ঘটনা তদন্ত ছাড়া বলা যাবে না বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%