ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

৪২ পেরিয়েও থিয়াগো সিলভার অবসরের ভাবনা নেই, ফ্লুমিনেন্সের সঙ্গে নতুন চুক্তি


৪২ পেরিয়েও থিয়াগো সিলভার অবসরের ভাবনা নেই, ফ্লুমিনেন্সের সঙ্গে নতুন চুক্তি

ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা ফুটবলকে বিদায় জানানোর পরিকল্পনা করছেন না। ৪২ বছর বয়সে পৌঁছেও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গতকাল (২৭ নভেম্বর) শুক্রবার, থিয়াগো সিলভা ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তির অধীনে, তিনি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ক্লাবটিতে থাকবেন।

সমর্থকদের অনুরোধের প্রেক্ষিতে আরো একটি মৌসুম খেলার সিদ্ধান্ত নিয়েছেন থিয়াগো সিলভা। ফ্লুমিনেন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে, দলের অধিনায়ক নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন: নেইমারকে আনতে গিয়ে জে এদুয়ার্দোকে নিয়ে ফিরলেন প্রেজিওসি

থিয়াগো সিলভা ফ্লুমিনেন্সের হয়ে তিন দফায় খেলেছেন। ক্লাবটির জার্সিতে তিনি ২২৯ ম্যাচে ১৯ গোল করেছেন। ২০০৭ সালে ফ্লুমিনেন্সের হয়ে কোপা দো ব্রাজিল জয়ী দলের সদস্য ছিলেন। ২০০৮ সালে কোপা লিবার্তাদোরেসের ফাইনালে দলটিকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২৭ সাল পর্যন্ত ফ্লুমিনেন্সে থাকবেন থিয়াগো সিলভা। ছবি: শাহনুর রুমেন

থিয়াগো সিলভা ফুটবলে বেড়ে ওঠেন ফ্লুমিনেন্সের একাডেমিতে। ব্রাজিলের জেরেম এলাকার এই একাডেমিতে তিনি ১১ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত ছিলেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রথমবার ক্লাবটির মূল দলে খেলেছেন। এরপর ইউরোপের ফুটবলে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেন।

ইতালির এসি মিলান, ফ্রান্সের পিএসজি এবং ইংল্যান্ডের চেলসির মতো বড় ক্লাবে খেলেছেন এই ব্রাজিলিয়ান। চেলসির হয়ে ২০২১ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করার কৃতিত্বও তার রয়েছে।

আরও পড়ুন: ‘অবসরে না গেলে রোনালদোর আগেই ১,০০০ গোল করতাম’—আগুয়েরো

২০২৪ সালে আবারও ফ্লুমিনেন্সে ফেরেন থিয়াগো সিলভা। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপে তার নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছায় দলটি। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় ইউরোপের শক্তিশালী ক্লাবগুলোর বিপক্ষে তারা দারুণ পারফর্ম করে।

ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ থিয়াগো সিলভা। ২০০৭ সালে ব্রাজিলিয়ান লিগের বোলা দে প্রাতা এবং ২০০৮ সালে ব্রাজিলিয়ান লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নেন এই ডিফেন্ডার।

ব্রাজিল জাতীয় দলের হয়ে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন থিয়াগো সিলভা। তিনি চারটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২) অংশগ্রহণ করেছেন। ২০১৩ সালে ফিফা কনফেডারেশনস কাপ এবং ২০১৯ সালে কোপা আমেরিকা জয়ের নেতৃত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ৩৮ বছর বয়সে মারা গেলেন রেসলিং তারকা ব্রনসন রিড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেইমারকে আনতে গিয়ে জে এদুয়ার্দোকে নিয়ে ফিরলেন প্রেজিওসি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ এম


নেইমারকে আনতে গিয়ে জে এদুয়ার্দোকে নিয়ে ফিরলেন প্রেজিওসি

নেইমারকে দলে ভেড়ানোর লক্ষ্যে ইতালিয়ান ক্লাব জেনোয়ার সাবেক প্রেসিডেন্ট এনরিকো প্রেজিওসি ব্রাজিল সফর করেছিলেন। তবে, তিনি সান্তোসের আরেক ফরোয়ার্ড জে এদুয়ার্দোকে দলে ভিড়িয়ে ইতালিতে ফিরে আসেন। প্রেজিওসি এখন সেই সিদ্ধান্তকে তাঁর প্রেসিডেন্সির সবচেয়ে বড় দলবদল-ভুল হিসেবে মনে করছেন।

২০১১ সালের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে ২৭ নভেম্বর প্রকাশিত লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেজিওসি জানান, নেইমার এবং জে এদুয়ার্দোর এজেন্ট ছিলেন একই ব্যক্তি। নেইমারকে নেওয়ার সুযোগ থাকলেও ওই এজেন্ট তাঁকে বোঝান যে, নেইমারের চেয়ে জে এদুয়ার্দোই ভালো সম্ভাবনাময় খেলোয়াড়। শেষ পর্যন্ত এজেন্টের পরামর্শে রাজি হয়ে তিনি প্রায় ৪০ লাখ ইউরো এবং বড় অঙ্কের কমিশন দিয়ে জে এদুয়ার্দোকে দলে নেন।

প্রেজিওসি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে বলেন, ‘আমি নেইমারকে সই করানোর জন্য ব্রাজিল গিয়েছিলাম, কিন্তু ফিরে এসেছিলাম জে এদুয়ার্দোকে নিয়ে। তাদের এজেন্ট একই ছিল। সে আমাকে বলেছিল, নেইমারকে নিতে চাইলে কোনো সমস্যা নেই, তবে জে লাভ নেইমারের চেয়েও ভালো। সে আমাকে ৪০ লাখ ইউরো এবং বিশাল অঙ্কের কমিশন দিতে বাধ্য করেছিল। আমার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ব্যর্থ চুক্তি ছিল এটি।’

জে এদুয়ার্দো, যিনি ‘জে লাভ’ নামেও পরিচিত, ২০১১ সালে সান্তোস থেকে জেনোয়ায় যোগ দেন। সান্তোসে তিনি নেইমারের সঙ্গে খেলেছিলেন। কিন্তু ইতালির সিরি ‘আ’-তে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। চোট এবং প্রত্যাশার তুলনায় হতাশাজনক পারফরম্যান্সের কারণে জেনোয়ায় তাঁর প্রভাব ছিল সীমিত।

প্রেজিওসি আরও স্মরণ করেন, জে এদুয়ার্দোকে পরে এসি মিলানে নেওয়ার চেষ্টা করা হলেও কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে মুগ্ধ করতে পারেননি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। অন্যদিকে, নেইমার নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ক্রমেই বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকায় পরিণত হন। ২০১৩ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে ঘটনাটিকে ২০১৩ সালের বলে উল্লেখ করা হলেও প্রকৃত দলবদলটি হয়েছিল ২০১১ সালে। অর্থাৎ নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়ার আগেই জে এদুয়ার্দোকে দলে নিয়েছিল জেনোয়া।

একটি সম্ভাবনাময় দলবদল কীভাবে ব্যয়বহুল হতাশায় পরিণত হতে পারে, প্রেজিওসির এই স্মৃতিচারণ তারই উদাহরণ। নেইমারকে দলে পাওয়ার সুযোগ থাকলেও এজেন্টের পরামর্শে অন্য খেলোয়াড়কে বেছে নেওয়ার সেই সিদ্ধান্ত এক দশকেরও বেশি সময় পরও জেনোয়ার সাবেক প্রেসিডেন্টের মনে রয়ে গেছে বড় আক্ষেপ হয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%