ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর


দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর

সাতক্ষীরা চার আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম ইসলামের আত্মহত্যা প্ররোচনা মামলায় প্রধান আসামি গাজী নজরুলের জামিন ফের নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলবিরুনী মীর তার জামিন নামঞ্জুর করে আদেশ প্রদান করেন। জামিন শুনানির দিন গাজী নজরুল আদালতে হাজির ছিলেন না। তিনি কারাগারে অবস্থান করছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজী নজরুলের পক্ষে তার আইনজীবী আসামির বয়স ও অসুস্থতার বিষয়টি উল্লেখ করে জামিনের আবেদন করেন।

আরও পড়ুন: উখিয়ায় হুমায়ুন হত্যা মামলার পলাতক আসামি আলী আহমদ গ্রেফতার

অপরপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতকে জানান, ভিকটিম অতি অল্প বয়সী এবং তাকে মানসিকভাবে পীড়া দেওয়া হয়েছে। এই কারণে জামিনের আবেদন অযোগ্য। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

এর আগে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে পুলিশ হেফাজতে নেয়। রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা এস এম মাসুম বিল্লাহ। পরদিন শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকারের আবেদনে গাজী নজরুল ইসলামের চার দিন ও মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন রাতেই মামলার তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রিমান্ড শেষে মাকছুদা বেগমকে ২২ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয়। গাজী নজরুল ইসলামকে চার দিন করে দুই দফায় আট দিনের রিমান্ডে নেওয়া হয়। এছাড়াও মাকছুদা বেগমকে জামিন দেওয়া হয়। এই মামলার তৃতীয় আসামী মরিয়মের মামা ওবায়দুর রহমানকে ঢাকার বাইরে থেকে গ্রেফতার করে এসআরবি-২। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রিমান্ড শেষে তিনি কারাগারে আছেন।

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অক্টোবরের প্রথম ১০ দিনে ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


অক্টোবরের প্রথম ১০ দিনে ১২ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স এসেছে

চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা দেশে ৯৯ কোটি ডলার পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায়, প্রতি ডলার ১২৩ টাকা ধরে, এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১২ হাজার ১৭৭ কোটি টাকা। রবিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের প্রথম দিন থেকে শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত দেশে ৯৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত তিনদিনে ২১ কোটি ৭০ লাখ ডলার এসেছে। গত বছরের একই সময়ে প্রবাসীরা দেশে ৯৪ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ৯৫৮ কোটি ১০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে দেশে ৮৫৩ কোটি ডলার এসেছিল। এই হিসাব অনুযায়ী, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১২ দশমিক ৩ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জ জেলায় ৫৫৭ মণ্ডপে কঠোর নিরাপত্তায় পালিত হবে দুর্গাপূঁজা

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


সিরাজগঞ্জ জেলায় ৫৫৭ মণ্ডপে কঠোর নিরাপত্তায় পালিত হবে দুর্গাপূঁজা

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে রং-তুলরি অপরূপ সৌন্দর্যের আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কারিগররা। সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাৎসব। দুর্গাপুঁজা সুন্দর সুষ্ট ও মনোরম পরিবেশে পালন করতে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তায় র্যাব পুলিশ ও গোয়েন্দা বাহিনীর কঠোর নজরদারি রাখবে বলে জানালেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন।


দেবীকে দৃষ্টিনন্দন রূপ দিতে দিন রাত রং তুলির মাধ্যমে হাতের নিখুঁত কারুকার্যের কাজ করে যাচ্ছেন মৃৎ শিল্পরা।
কাদামাটি, খড়,বাঁশ, কাঠ ও সুতলি, দিয়ে দেবী দুর্গার নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন প্রতিমা।

ইতিমধ্যে সিরাজগঞ্জের প্রতিমা তৈরীর অবকাঠামোর কাজ প্রায় শেষ।
এখন দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে দিনরাত রং তুলির কাজ করে যাচ্ছেন কারিগররা। দুর্গা,স্বরসতী,লক্ষী,কার্তিক,গনেশ ও অসুরকে রুপ চর্চায় সাজিয়ে তুলছেন কারিগররা।

তবে দেবী দুর্গাকে নানা রঙ্গে রাঙ্গাতে প্রতিমা তৈরীর উপকরণ এর দাম বেড়ে যাওয়ায় ব্যবসায় ন্যায্য মুনাফা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানালেন প্রতিমা তৈরীর কারিগর সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের গারদহ পোদ্দার পাড়া গ্রামের শ্রী সুশীল পোদ্দার এর ছেলে শ্রী কানাই পোদ্দাদ।


তিনি আরো জানান, ইতিমধ্যে মধ্যে ১২ টি প্রতিবার অর্ডার পেয়েছি সেই কাজ বর্তমান চলমান রয়েছে। প্রতিটি প্রতিমা সেট নিম্নে ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়। বছরে একবার প্রতিমা তৈরি করে যে লাভ হয় তাই দিয়ে আমাদের সংসার চলে। লাভ লস এর মধ্য দিয়েও বাপ দাদার ব্যবসা ধরে রাখার চেষ্টা করছি। তবে গতবার ১০ টি প্রতিমার অর্ডার ছিল কিন্তু এবারে প্রতিমার অর্ডার পেয়েছি ১২ টির। মাটি. বাঁশ. খর. সুতলী রং তুলির দাম বেড়ে যাওয়ায় তুলনামুলকভাবে লাভ কম।

জেলার ৯টি উপজলোর প্রায় ৫৫৭ টি পূঁজামণ্ডপে শারদীয়
দুর্গাৎসব পালন করা হবে বলে জানিয়েছেন জেলা পূঁজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সঞ্জয় সাহা ।

 

তিনি বলেন-আগামী ১৬ অক্টোবর সষ্টমী ১৭ ও ১৮ দুইদিন সপ্তমী ১৯ অক্টোবর অষ্টমী ২০ অক্টোবর নবমী ও ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যবনিকা হবে ৩ দিনব্যাপী এই উৎসবের আমেজ চলবে।


পুঁজার আনন্দ উপভোগ করতে শহরের এসএস রোড. মুজিব সড়ক.গোশালা রোড. বাহিরগোলা রোডসহ বিভিন্ন সড়কে আলোক সজ্জায় সজ্জিত করা হয়েছে মন্ডপের রাস্তার চারিপাশে।

 

দেশের শারদীয় দুর্গোৎসব পালনে রাজনৈতিক, সামাজিক, র‌্যাব, প্রশাসন, রাজনৈতিক সামাজিক ও সাংবাদিকসহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ সর্বস্তরের শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সমন্বয়ে শারদীয় দুর্গোৎসব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা।


পুঁজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু বলেন - আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুঁজা উদযাপনে শান্তি শৃঙ্খলা রক্ষায় সকল ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি। শান্তিপূর্ণভাবে পূঁজা উদযাপনে হিন্দু, মুসলিম ভাইদের সৌহার্দ্য ভালবাসায় ঐক্যমত গড়ে তুলে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় গতবারের চেয়ে এবারে আনন্দঘন পরিবেশে পূঁজা উদযাপন সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) জানান, পুঁজায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে । প্রতিটি পূঁজা মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় স্থানীয় প্রশাসন, র‌্যাব ও পুলিশ গোয়েন্দা সংস্থা আনসার বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও মোবাইল টিম সার্বক্ষণিক পূঁজা মন্ডপে নজরদারি রাখবে। পাশাপাশি সবকটি পূঁজা মন্ডপে আইনশৃঙ্খলার বাহিনীর নজরে থাকবে বলে তিনি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে ১১ ঘণ্টা পর দুই দিনের জন্য সড়ক অবরোধ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


সাজেকে ১১ ঘণ্টা পর দুই দিনের জন্য সড়ক অবরোধ প্রত্যাহার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে আয়োজকরা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনকে দুই দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে সাজেক-দীঘিনালা সড়কের বিভিন্ন স্থানে পর্যটক ও যানবাহন আটকা পড়ে। অবরোধ প্রত্যাহার করার ফলে প্রায় ১১ ঘণ্টা পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হয়। আটকে পড়া পর্যটকেরা তাদের গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অবরোধকারীরা কিছু শর্ত দিয়েছেন এবং প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেছেন।

এর আগে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য এ অবরোধ শুরু হয়। সড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ার ফলে সাজেক ও খাগড়াছড়ির দুই দিক থেকে আসা পর্যটক ও যানবাহন আটকা পড়ে।

প্রতিদিন সাধারণত দুই দফায় সেনাবাহিনীর এসকর্টের মাধ্যমে খাগড়াছড়ি থেকে সাজেকে পর্যটকদের যাতায়াতের ব্যবস্থা করা হয়। তবে অবরোধের কারণে রবিবার একবার এসকর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছিল। খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে যাওয়া পর্যটকরা বাঘাইহাটের গঙ্গারাম উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা তাদের আটকে দেন। অন্যদিকে সাজেক থেকে বের হওয়ার সময় পর্যটকরা মাচালং এলাকায় আটকা পড়েন।

পরে প্রশাসনের সঙ্গে আলোচনা ও আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করা হয়। এরপর উভয় পাশে আটকে থাকা পর্যটকেরা সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সহায়তায় গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করেন।

গত ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় এক সমাবেশ থেকে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল সংগঠন দুটি। দাবিগুলো পূরণ না হওয়ায় শনিবার (১০ অক্টোবর) সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমার যৌথ বিবৃতিতে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস—সন্তু গ্রুপ) নামে একটি সশস্ত্র গোষ্ঠী সাজেকে অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, ওই গোষ্ঠীকে এলাকা থেকে সরিয়ে নেওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে অবরোধের ডাক দেওয়া হয়।

বিবৃতিতে গত ২৯ সেপ্টেম্বর সাজেকের চাইল্যাতলী এলাকায় গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামের এক শিশু আহত হওয়ার ঘটনাও উল্লেখ করা হয়।

অবরোধ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার হলেও আগামী দুই দিনের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা হয় কি না, সেদিকেই এখন নজর থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


ভারতজুড়ে আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ভারতের রাজধানী উত্তাল হয়ে উঠেছে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে। আন্দোলনকারীরা পুলিশি বাধা ও গণগ্রেফতারের পরও পিছু হটতে রাজি নয়। জেল থেকে মুক্তি পাওয়ার পর তারা ঘোষণা করেছেন, আন্দোলন থামবে না বরং তা সারা ভারতে ছড়িয়ে দেওয়া হবে।

ভোটার তালিকা সংক্রান্ত অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনার সূত্রপাত ঘটে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল।

কিন্তু শনিবার আন্দোলনের শুরুতেই পুলিশ কঠোর অবস্থান নেয়। প্রায় ৩ থেকে ৭ হাজার আন্দোলনকারীকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় এবং আড়াইশ ট্রেন বাতিল করা হয়। এমনকি আন্দোলনরত তিন প্রধান নেতা—অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে দিল্লি পুলিশ।

রোববার (১১ অক্টোবর) সকালে আদালত তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়। আদালতের শর্ত ছিল, আগামী এক বছর তারা শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে পারবেন না। তবে জেল থেকে বের হওয়ার পর সিজেপি প্রধান অভিজিৎ দীপ জানান, তারা এমন কোনো মুচলেকায় সই করেননি যা আন্দোলন করতে বাধা দেয়। তিনি বলেন, "শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো দেশের প্রতিটি মানুষের সাংবিধানিক অধিকার। আমাদের আন্দোলন স্থগিত করার প্রশ্নই ওঠে না।"

সংগঠনের নেতারা সরকারের এই পদক্ষেপকে ১৯৭৫ সালের ভারতের ‘জরুরি অবস্থা’র সাথে তুলনা করেছেন। তাদের অভিযোগ, পুলিশ তরুণদের ভয় দেখাচ্ছে এবং তাদের পরিবারকে হুমকি দিচ্ছে।

অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি সরকার এই ঘটনার জন্য রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে। তাদের দাবি, বিরোধীদের উসকানিতে দেশে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "গণতন্ত্রে প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু তার নামে দেশে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।"

তবে সরকারের এই কড়া হুঁশিয়ারি সত্ত্বেও রাজপথ ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। তাদের স্পষ্ট বক্তব্য—দাবির সমাধান না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%