ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভাণ্ডারিয়ায় মাদক ও মিষ্টির কারখানায় অভিযান যুবকের কারাদণ্ড, কারখানা মালিককে জরিমানা


ভাণ্ডারিয়ায় মাদক ও মিষ্টির কারখানায় অভিযান যুবকের কারাদণ্ড, কারখানা মালিককে জরিমানা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান ও ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান। পৃথক দুই অভিযানে গাঁজাসহ এক যুবককে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের দায়ে এক কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) উপজেলার পূর্ব ভাণ্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অনিক দাস (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন। এ সময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অনিক দাস পূর্ব ভাণ্ডারিয়া এলাকার সুজন দাসের ছেলে।

অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার আদি ইসলামীয়া মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালানো হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, দধি এবং মিষ্টিতে অননুমোদিত রং ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোস্তফা হাওলাদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মোস্তফা হাওলাদার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের দাদন আলী হাওলাদারের ছেলে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির জন্য রাখা ছানা জব্দ করা হয়। পরে জব্দ করা ছানা আইন অনুযায়ী ধ্বংস করা হয়।

আরও পড়ুন: মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক আব্দুল্লাহ শেখের প্রাণ গেল

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যে অননুমোদিত রং ব্যবহারের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

ময়মনসিংহের নান্দাইলে শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. সামছুদ্দিন এই রায় ঘোষণা করেন।

এজাহার অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের কারণে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি নান্দাইল থানার চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাটের পূর্বপাড়ে ছফির উদ্দিনের কাপড়ের দোকানে শফিকুল ইসলাম সবিরকে কুপিয়ে হত্যা করা হয়।

এই ঘটনায় দায়ের করা মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তিন সহোদর—মোজাম্মেল হক স্বপন, মো. আপন মিয়া ও রিপন মিয়া ওরফে জিবুকে (পলাতক) মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এছাড়া, মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল (পলাতক)।

আদালত যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করার নির্দেশ দিয়েছেন, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মতিউর রহমান সাগর বললেন ‘আলহামদুলিল্লাহ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মতিউর রহমান সাগর বললেন ‘আলহামদুলিল্লাহ’

শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় সব পদ ও দায়িত্বসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ উঠেছে, যার মধ্যে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং ক্ষমতার অপব্যবহার।

বহিষ্কারের পর মতিউর রহমান সাগর তার ফেসবুক আইডিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে একটি স্ট্যাটাস প্রকাশ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এই বহিষ্কারাদেশ জারি করা হয়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে যে, মতিউর রহমান সাগরের বিরুদ্ধে একাধিকবার গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহার অন্তর্ভুক্ত। এসব অভিযোগের ভিত্তিতে গত ২৮ জুলাই তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। সম্প্রতি তার বিরুদ্ধে একের পর এক অপকর্মের অভিযোগ সামনে আসার পর এবং বারবার দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কারণে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। এই পরিস্থিতিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তাকে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারাদেশের অনুলিপি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, বহিষ্কৃত হওয়ার পর মতিউর রহমান সাগর তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, ‘যে দলের জন্য জীবন-যৌবন শেষ করলাম, সেই দল আমাকে বহিষ্কার করল আলহামদুলিল্লাহ।’

এর আগে, গত কয়েক মাসে নড়িয়ায় মতিউর রহমান সাগরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনী বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় অর্ণবের চাচা আব্দুস সালামকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে সাগরের বিরুদ্ধে।

এছাড়া, বিভিন্ন সময়ে সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট ভুক্তভোগীরা এসব ঘটনায় পৃথকভাবে থানায় অন্তত ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নাসুম ৮, মেহেদী ৯ নম্বরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নাসুম ৮, মেহেদী ৯ নম্বরে

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করার পর টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে উঠে এসেছেন শ্রেয়াস আইয়ার। বোলারদের তালিকায় নাসুম আহমেদ অষ্টম এবং শেখ মেহেদী হাসান নবম অবস্থানে রয়েছেন।

শ্রেয়াস আইয়ার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লক্ষ্ণৌতে ১০২ রানের ইনিংস খেলার পর এই উন্নতি অর্জন করেন। তিনি প্রথমবারের মতো শীর্ষ দশে প্রবেশ করেছেন। বর্তমানে শীর্ষ দশে ভারতের চারজন ব্যাটার রয়েছে—ঈশান কিষাণ প্রথম, অভিষেক শর্মা দ্বিতীয় এবং তিলক ভার্মা দশম স্থানে অবস্থান করছেন।

ওয়েস্ট ইন্ডিজের শেরফানে রাদারফোর্ডও ব্যাটারদের তালিকায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন। তিনি ১০ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে পৌঁছেছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে এশিয়ান গেমসের পর আবরার আহমেদের রেটিং কমে যাওয়ার ফলে আফগানিস্তানের রশিদ খান শীর্ষস্থানে উঠে এসেছেন। শীর্ষ দশে নতুন তিনজনের অন্তর্ভুক্তি হয়েছে, যাদের মধ্যে দুজন বাংলাদেশি। নাসুম আহমেদ তিন ধাপ উন্নতি করে অষ্টম এবং শেখ মেহেদী হাসান ১০ ধাপ এগিয়ে নবম স্থানে রয়েছেন। ভারতের অক্ষর প্যাটেল ১৬ ধাপ উন্নতি করে সপ্তম স্থানে পৌঁছেছেন।

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন দেখা দিয়েছে। গোয়াহাটিতে ২২৩ রানের ইনিংস খেলে ভারতের অধিনায়ক শুবমান গিল শীর্ষস্থান আরও মজবুত করেছেন। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ১৬২ রানের দুর্দান্ত ইনিংসের পর ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমার শীর্ষ দশে স্থান পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এগুলো না হলে পূজার আনন্দের অর্থ কী: মধুমিতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


এগুলো না হলে পূজার আনন্দের অর্থ কী: মধুমিতা

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া অথবা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠাকুর দেখা— বিনোদন জগতের তারকাদের কাছে এসব ব্যাপার স্বপ্নের মতো মনে হয়। যদিও সাধারণ মানুষ হিসেবে রাস্তায় দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে মজা করা সম্ভব নয়, তবে টালিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী আছেন যিনি সহজেই কলকাতার রাস্তায় বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। তিনি হলেন মধুমিতা সরকার।

চলতি বছর দুর্গাপূজা মধুমিতা সরকারের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ বিয়ের পর এটি তার প্রথম পূজা। তবে স্বামীর সঙ্গে প্যান্ডেল হপিংয়ের চেয়ে বেশি তিনি আনন্দ পান বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখতে। কিন্তু একজন তারকা হওয়ার কারণে, সাধারণ মানুষের নজর থেকে নিজেকে লুকিয়ে রাখা তার জন্য সহজ নয়। কলকাতার রাস্তায় ভিড়ের মধ্যে নিজেকে গোপন রাখার একটি উপায় শিখিয়ে দিয়েছেন মধুমিতা সরকার।

সম্প্রতি দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘আমি ভিড়ের মধ্যে খুব সহজে মিশে যেতে পারি। আমি মানুষের চোখের দিকে তাকাই না। একদম মাটির দিকে তাকিয়ে এগিয়ে যাই। ঠাকুর দেখেই আবার চট করে বেরিয়ে যাই। পূজার সময় সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাই চট করে কেউ নজর দেয় না।’

মধুমিতা সরকার আরও বলেন, ‘অনেক সময় এমন হয়েছে— একটি জায়গায় গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা বেরিয়ে গেছি। আবার বাসে করে ফিরেছি যেখানে গাড়ি রাখা আছে। বন্ধুরা প্রথমে কিছু বলে না; কিন্তু ঠিক যখন বাস থেকে নামতে যাব, তখন ওদের মধ্যে কেউ একজন বলে দেয়— ওটা পাখি না! বাসের অন্য যাত্রীরা কিছু বোঝার আগেই বন্ধুরা আমার হাত ধরে নামিয়ে নিয়ে চলে যায়। এগুলো না হলে আর পূজার আনন্দ কি!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%