শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৩৩ এম
ক্যানসারের চিকিৎসায় রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে রক্তভিত্তিক বিভিন্ন পরীক্ষা এখন ক্যানসার-সংশ্লিষ্ট শারীরবৃত্তীয় পরিবর্তন শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষায়িত কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে শরীরে ক্যানসারের সম্ভাব্য উপস্থিতির ইঙ্গিত পাওয়া যায়, যা পরবর্তী সময়ে আরও নির্দিষ্ট পরীক্ষা ও দ্রুত চিকিৎসার পথ তৈরি করে।
রক্ত পরীক্ষায় কি ক্যানসার ধরা পড়ে?
চিকিৎসকরা জানাচ্ছেন, ক্যানসার হলো অস্বাভাবিক কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি, যা শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে পারে অথবা কিছু ক্ষেত্রে টিউমার তৈরি করতে পারে। কিছু রক্ত পরীক্ষায় রক্তকণিকার অস্বাভাবিক মাত্রা, নির্দিষ্ট প্রোটিনের পরিমাণ বেড়ে যাওয়া কিংবা রক্তে থাকা ক্যানসার-সংশ্লিষ্ট জেনেটিক উপাদান শনাক্ত করা সম্ভব।
ক্যানসার নির্ণয়ে যেসব রক্ত পরীক্ষা করা হয়
কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি): এই পরীক্ষায় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও প্লেটলেটের মাত্রা পরিমাপ করা হয়। এসবের অস্বাভাবিকতা লিউকেমিয়ার মতো রক্তের ক্যানসারের ইঙ্গিত দিতে পারে। আবার কোনো টিউমার অস্থিমজ্জার স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেললেও রক্তের বিভিন্ন উপাদানের মাত্রায় পরিবর্তন দেখা দিতে পারে।
টিউমার মার্কার পরীক্ষা: কিছু ক্যানসারের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটিন বা অন্যান্য পদার্থ শরীরে বেশি পরিমাণে তৈরি হতে পারে। রক্ত পরীক্ষার মাধ্যমে এসব উপাদানের মাত্রা পরিমাপ করা হয়। প্রোস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন (পিএসএ), সিএ-১২৫ এবং কার্সিনোএমব্রায়োনিক অ্যান্টিজেন (সিইএ) এর উল্লেখযোগ্য উদাহরণ। তবে শুধুমাত্র টিউমার মার্কারের ফলাফলের ভিত্তিতে ক্যানসার নিশ্চিত করা যায় না। সাধারণত অন্যান্য পরীক্ষার ফলাফলের সঙ্গে মিলিয়ে চিকিৎসকরা এগুলো মূল্যায়ন করেন।
লিকুইড বায়োপসি: এটি তুলনামূলকভাবে আধুনিক ও উন্নত রক্ত পরীক্ষা। এর মাধ্যমে রক্তে থাকা ক্যানসার কোষ থেকে নিঃসৃত ক্ষুদ্র জেনেটিক উপাদান বা সার্কুলেটিং টিউমার ডিএনএ (সিটিডিনএ) শনাক্ত করা যায়। এতে টিউমারের জেনেটিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং চিকিৎসার পরিকল্পনা নির্ধারণে সহায়তা করতে পারে।
যেসব উপসর্গে সতর্ক হওয়া জরুরি
শুধু পরীক্ষার ফল নয়, শরীরে দেখা দেওয়া উপসর্গও ক্যানসারের সম্ভাবনা মূল্যায়নে গুরুত্বপূর্ণ। যদিও এসব লক্ষণের অনেকগুলো সাধারণ বা ক্যানসারবহির্ভূত কারণেও হতে পারে, তবে দীর্ঘদিন ধরে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
১. পর্যাপ্ত বিশ্রাম বা ঘুমের পরও দীর্ঘস্থায়ী ক্লান্তি।
২. খাদ্যাভ্যাস বা শারীরিক পরিশ্রমে পরিবর্তন না থাকলেও অস্বাভাবিক ওজন কমে যাওয়া।
৩. বারবার জ্বর, কাঁপুনি বা অতিরিক্ত রাতে ঘাম হওয়া।
৪. শরীরে নতুন কোনো চাকা, ফোলা বা দীর্ঘস্থায়ী ব্যথা দেখা দেওয়া।
৫. কয়েক সপ্তাহ ধরে পায়খানা বা প্রস্রাবের স্বাভাবিক অভ্যাসে পরিবর্তন থাকা।
৬. কোনো স্পষ্ট কারণ ছাড়াই অস্বাভাবিক কালশিটে দাগ বা রক্তপাত হওয়া।
বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, রক্ত পরীক্ষা, শারীরিক পরীক্ষা বা ইমেজিংয়ের ফলাফলে ক্যানসারের সম্ভাবনা দেখা দিলে সাধারণত বায়োপসি করা হয়। এ পদ্ধতিতে শরীরের সন্দেহজনক স্থান থেকে অল্প পরিমাণ টিস্যু সংগ্রহ করে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা হয়। এর মাধ্যমে ক্যানসার কোষের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ক্যানসারের ধরন ও রোগের পর্যায় নির্ধারণে সহায়তা পাওয়া যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইমানের পর ইসলামের সবচেয়ে তাৎপর্যপূর্ণ আমল হলো সালাত বা নামাজ। নামাজ ইসলামের প্রাণ। মুমিন এবং কাফেরের মাঝে বড় পার্থক্য হলো নামাজ।
ফরজ নামাজের পাঁচ ওয়াক্ত ছাড়াও ইসলামী শরিয়তে নফল নামাজ পড়ার বিধান রয়েছে। নামাজ মানুষের জন্য দুনিয়ার সব খারাপ ও অন্যায় কাজ থেকে রক্ষা করে।
ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি নিচে তুলে ধরা হলো।
ফজর: ভোর ৪:২৬ মিনিট
জোহর: দুপুর ১২:০১ মিনিট
আসর: দুপুর ৪:২৬ মিনিট
মাগরিব সন্ধ্যা ৬:১৭ মিনিট
ইশা: রাত ৭:৩৩ মিনিট
নামাজ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয় যে, জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামবে ম্যানসিটি।
ক্রিকেট
গেম ডেভেলপমেন্ট ট্রফি
সরাসরি, সকাল ৯ টা ৩০ মি.
টি স্পোর্টস
নারী এশিয়া কাপ
ভারত-পাকিস্তান
সরাসরি, রাত ৮ টা ৩০ মি.
টি স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানসিটি - কভেন্ট্রি
সরাসরি, রাত ৮ টা , সরাসরি
হালসিটি-অ্যাস্টন ভিলা
সরাসরি, রাত ১০ টা ৩০ মি.
স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
ভিয়ারিয়াল-দেপোর্তিভো
সরাসরি, রাত ১ টা,
টি স্পোর্টস
টেনিস
ইউএস ওপেন
সরাসরি, রাত ৯ টা থেকে
স্টার স্পোর্টস ১ ও ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লা সার্কিট হাউসে বরাদ্দকৃত কক্ষে উইপোকা দেখে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের রাগে ক্ষোভে সেখানে রাত যাপন না করে অন্যত্র চলে গেছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান। তিনি জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) লংমার্চ কর্মসূচি পালনের উদ্দেশ্যে ডা. তাহের কুমিল্লায় আসেন।
মাহবুবর রহমান আরও জানান, ১১ দলীয় জোটের লং মার্চ উপলক্ষে শুক্রবার রাতে ঢাকা থেকে কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছান কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার রাত্রিযাপনের জন্য সার্কিট হাউসের ‘রাধাচূড়া-২০২’ কক্ষটি বুকিং করা হয়। রাত ১০টার দিকে যখন তিনি ওই কক্ষে বিশ্রাম নিতে যান, তখন কক্ষজুড়ে প্রচুর উইপোকা দেখতে পান।
এ সময় তিনি পুরো কক্ষ, ব্যবহৃত আসবাবপত্র ও কম্বলেও উইপোকা দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্মচারীকে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করতে বলেন। তিনি একটি কম্বলও চান। কিন্তু তাৎক্ষণিকভাবে কক্ষ পরিবর্তনের ব্যবস্থা করা হয়নি। পরে এমপির এপিএস আরিফুর রহমান বিষয়টি মোবাইলে কুমিল্লার এনডিসিকে অবহিত করেন। এরপরও কার্যকর ব্যবস্থা না হওয়ায় বিরোধীদলীয় এ উপনেতা সার্কিট হাউস ত্যাগের সিদ্ধান্ত নেন।
এদিকে, কক্ষ জুড়ে উইপোকা সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবর রহমান মন্তব্য করেন, কুমিল্লা সার্কিট হাউজ একটি আধুনিক মানের ভবন, যা সুসজ্জিত। এখানে দেখভালের জন্য সরকারি জনবলও রয়েছে। কিন্তু ভিআইপি অতিথিদের আবাসনের ব্যবস্থা অত্যন্ত নাজুক।
তিনি বলেন, "সেখানে উইপোকা বেশ দাপট দেখাচ্ছে। তাই অপেক্ষা করেও বিকল্প কক্ষ না পেয়ে আমাদের নেতা (ডা. তাহের) সার্কিট হাউজ ছেড়ে অন্যত্র রাত যাপন করছেন।"
এ বিষয়ে বক্তব্য জানতে রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা নেজারত ডেপুটি কালেক্টরের (এনডিসি) সরকারি নম্বরে কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য জানা যায়নি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের একজন কর্মকর্তা জানান, নতুন সার্কিট হাউজে আরও কক্ষ খালি ছিল। তবে অন্য একটি কক্ষের চাবি আনতে দেরি হওয়ায় বিরোধীদলীয় উপনেতা চলে গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্বিতীয় দফায় এসে জোসে মরিনিও যেন রিয়াল মাদ্রিদকে রীতিমতো অপ্রতিরোধ্য করে তুলেছিলেন। লা লিগার মিশন শুরু হয়েছিল হ্যাটট্রিক জয়ে। তবে চতুর্থ ম্যাচে এসে যে ঘুড়ি গোত্তা খেল, তা হলো কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের পর রিয়াল মাদ্রিদ ১-০ গোলে হেরেছে, এবং এই হার এসেছে রিয়াল বেতিসের কাছে, যারা লেভান্তের কাছে ৫ গোল খেয়ে হেরেছিল।
শুক্রবার রাতের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ অনেক সুযোগ তৈরি করেছে, কিন্তু গোলের দেখা পায়নি। ভিনিসিয়ুসের শট পোস্টে লেগে ফিরে আসে। বিরতির আগে এমবাপ্পে দুটি বড় সুযোগ নষ্ট করেন। তার প্রথম শট নাতানের গায়ে লাগে। এরপর মার্ক বার্ত্রা দারুণ একটি ব্লক করেন। বিরতির পর ভালেস জুড বেলিংহামের শট ঠেকিয়ে দেন।
খেলা শুরু হওয়ার পরপরই এমবাপ্পের একটি শট বারের সামান্য পাশ দিয়ে চলে যায়। দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে।
ম্যাচ শেষ হতে দশ মিনিটেরও কম সময় বাকি থাকতে গোলের সুযোগ আসে স্বাগতিক বেতিসের সামনে। নেলসন দেওসার হেড কোর্তোয়ার হাতে লাগে, কিন্তু তিনি বলটি ধরে রাখতে পারেননি। বলটি প্যারটের কাছে যায় এবং তিনি সহজেই গোল করেন। এই ক্লাবে যোগ দেওয়ার পর এটি তার প্রথম গোল। গ্রীষ্মে তিনি এজেড আলকমার থেকে এই ক্লাবে আসেন।
খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এমবাপ্পে প্রায় সমতা ফেরাতে সক্ষম হয়েছিলেন। তার একটি শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটু পর বদলি খেলোয়াড় কার্লোস এসপি জালে বল জড়িয়েও ফেলেছিলেন। কিন্তু বাধ সাধে ভিএআর, পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায়।
সময় ফুরিয়ে আসছিল। মাদ্রিদ পিছিয়ে ছিল ১ গোলে। তাই গোলের জন্য হন্যে হয়ে ঘুরছিল দলটা। ঠিক সেই সময়ে বেতিস ডিফেন্ডার নাতান সুযোগটা তুলেই দিয়েছিলেন রিয়ালের হাতে। ভিনিসিয়ুসকে ফাউল করেন তিনি এবং রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
কিন্তু এমবাপ্পের শট খুব দুর্বল ছিল। স্বাগতিক গোলরক্ষক ভালেস ঝাঁপিয়ে পড়ে বলটি ঠেকিয়ে দেন। রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাতটি পেনাল্টি গোল করার ধারা এখানেই থেমে যায় এমবাপ্পের।
মাদ্রিদ চেয়েছিল পেনাল্টিটি আবার নেওয়া হোক। তাদের দাবি ছিল, মার্ক বার্ত্রা লাইনের আগে এগিয়ে এসেছিলেন। কিন্তু রেফারিরা এই দাবি মানেননি। শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট নিয়ে যায় বেতিস।
এর ফলে ২০১৪-১৫ মৌসুমের পর এই প্রথম মাদ্রিদ লিগের প্রথম চার ম্যাচের মধ্যে একটিতে হারল। আগামীকাল রোববার বার্সেলোনা ভ্যালেন্সিয়ায় মাঠে খেলবে। এই ম্যাচ জিতলে তারা মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ