ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহীর ১৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও বিপুল পরিমান মদ জব্দ


রাজশাহীর ১৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও বিপুল পরিমান মদ জব্দ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পৃথক সিআর মামলায় ১০ বছরের অধিক সাজাপ্রাপ্ত এবং ১৪টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ রবিউল ইসলামকে (৫২) ঢাকার রমনা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ও র‌্যাব-৩।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

র‌্যাব জানায়, গ্রেফতার রবিউল ইসলাম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ৪৪ দেবিসিংপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় সাজা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এর মধ্যে মহানগর দায়রা-৫৩/২৫, সিআর-১৫৪৮/২৩, সিআর সাজা রিসিভ নং-৪০১/২৬ এবং কোর্ট প্রসেস নং-৬৩/২৬ উল্লেখযোগ্য। এছাড়া একই ধারায় আরও ১৩টি সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করেছে র‌্যাব-৫।

বুধবার (২৬ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে শাহমখদুম থানাধীন নওদাপাড়া বাইপাস সড়কের পাশে অভিযান চালিয়ে মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ৫৩ দশমিক ১ লিটার দেশীয় চোলাই মদ করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

জব্দকৃত চোলাই মদ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে মহানগরীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

জিয়ানগরে ৭০ পিস ইয়াবাসহ লিজা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জিয়ানগর থানার পুলিশ। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জিয়ানগর থানার একটি পুলিশ দল লিজা আক্তারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইয়াবা বিক্রির অভিযোগে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে তার স্বামী মনির হাওলাদার ঘরের পেছন দিয়ে পালিয়ে যান। স্থানীয়দের অভিযোগ, লিজা আক্তার ও তার স্বামী মনির হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ইয়াবা কেনাবেচার অভিযোগ রয়েছে।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহাব্বত খান বলেন, “৭০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১২ পি.এম


প্রধানমন্ত্রী নির্বাচনী ওয়াদাগুলো একটি একটি পূরণ করছেন: মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি সরকারের জন্য ৬ মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম ৬ মাসের ভিতরে জনাব তারেক রহমান নির্বাচনী যেসব ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাগুলো একটি একটি করে পূরণ করছেন। আপনারা দেখেছেন, পলাশে দীর্ঘ ১৭ বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র ৬ মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। দুস্থ-দরিদ্র মানুষ থেকে শুরু করে এ দেশের রাস্তাঘাট, মসজিদ-মাদরাসার উন্নয়ন করেছি।

বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশে যে কাজগুলো করে যাচ্ছেন, সেগুলো কিন্তু তিনি ইসলামের আদর্শকে ধারণ করেই করছেন। এই যে কৃষক কার্ড বলছি, ফ্যামিলি কার্ড বলছি, যার মাধ্যমে এ দেশের দরিদ্র মানুষের কিছু সহায়তা দেওয়ার জন্য, এই যে নতুন কিছু ধ্যান-ধারণার সৃষ্টি এবং প্রচলন প্রধানমন্ত্রী তারেক রহমান করেছে বাংলাদেশে, সেটা কিন্তু রাসুলে করিমের শিক্ষা থেকে এসেছে। কাজেই আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে সঠিক পথে হাঁটছি।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আব্দুল মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার প্রমুখ।

এর আগে দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে পিতা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মাতা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন ড. আব্দুল মঈন খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জিয়ানগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল

পিরোজপুরের জিয়ানগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অ: দ:) মো. ওলিউর রহমান রুবেল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবন, কর্ম, চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি, শান্তি ও সম্প্রীতির আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও শিক্ষা মানবতার মুক্তি, শান্তি, ন্যায়বিচার ও কল্যাণের পথ দেখায়। বক্তারা আরও বলেন, ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা একাডেমি সুপারভাইজার অশোক রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা আরো বলেন, মহানবী (সা.) মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সাম্য, সহমর্মিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

আলোচনা সভা শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি ও কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি, মানুষের সুখ-শান্তি এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আন্তরিকতা ও যথাযোগ্য মর্যাদায় আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষক আরিফুলের হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


শিক্ষক আরিফুলের হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাটে মাদক ও ক্যাসিনোর প্রতিবাদ করে হামলার শিকার চিকিৎসাধীন অবস্থায় নিহত কলেজ শিক্ষক আরিফুল ইসলামের বাড়িতে এসে নগদ অর্থ সহোযোগীতা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে আদিতমারি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার নিহত শিক্ষক আরিফুলের বাড়িতে এসে একথা বলেন তিনি। আরিফুল লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

এ সময় মন্ত্রী বলেন, যারা সামান্য ঘটনাকে বিশাল আকার তৈরি করছে, তারা সমাজের শত্রু, দেশের শত্রু। আমাদের সরকার কোনোভাবে কাউকে ছাড় দেবে না। এতে যে গোষ্ঠীরই হোক, যে রাজনৈতিক মতাদর্শেরই হোক, যে প্রভাবশালী ব্যক্তিই হোক—তাকে গ্রেপ্তার করে শাস্তিমূলক ব্যবস্থার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে এই ছোট্ট আরেকটি ঘটনা ঘটেছিল—ছোট্ট একটি মেয়ে, নন্দিনী তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ছয় কার্যদিবসে এই বিচারকার্য সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। অল্প সময়ের ভেতরে এই তদন্ত কাজ শেষ করে দ্রুত সময়ের মধ্যে চার্জশিট প্রদান করা হবে এবং বিচারকার্যের মাধ্যমে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%