০২:৩৯ পি.এম
নির্মাতা এবং সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অস্ট্রেলিয়া সফরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাপের প্রায়শ্চিত্ত’ প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার এই ফেসবুক পোস্টের পর বিভিন্ন মহলে আলোচনা এবং নতুন বিতর্ক আবার শুরু হয়েছে।
রোববার (৭ জুন) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাসে ক্ষোভ ব্যক্ত করেন। তিনি জানান, প্রত্যেকটা ভালো কাজের জন্য একটি কাফফারা ( ইসলামি শরিয়তে কাফফারা অর্থ পাপের প্রায়শ্চিত্ত, ক্ষতিপূরণ বা জরিমানা) দিতে হয় এবং সেটিই তিনি এখন দিচ্ছেন।
নির্মাতা আরও ক্ষোভ প্রকাশ করে জানান, অপ্রাসঙ্গিক ও সিলেবাসের বাইরে থাকা কিছু মানুষের মতো কথা বলছে। তিনি উল্লেখ করেন যে, সে প্রসঙ্গ এবং প্রশ্নের উত্তর দেওয়াই তার কাছে ‘কাফফারা’ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৬ জন আটক
ফারুকী পোস্টের শেষে জানান, মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের সময় তিনি সবসময় মানুষের পক্ষেই ছিলেন।
সময়ের পাঠকের জন্য ফারুকীর সে পোস্ট তুলে ধরা হলো-
“প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু এটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়ে এমন ধরনের মানুষজন কথা বলছে, যাদের উত্তর দিলে আমাদের ইজ্জত থাকে না।
উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোকালেই আমাদের সিলেবাসেও ছিল না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কখনো একবারও উচ্চারণ করেনি। এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করেন, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী?
আরও পড়ুন: শাহজালালের রানওয়ে-অ্যাপ্রোন এলাকায় যানবাহনের অবাধ চলাচল
বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হবে আমাকে? এটাই কাফফারা!
যাই হোক, তাদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটি ঠিকমতো করতে পারছি। মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন