ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা


কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনের জন্য দলীয় প্রার্থী মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের-১৬৪ কিশোরগঞ্জ-৩ নির্বাচনি এলাকার শূন্য আসনের জন্য দলের প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় মনোনয়ন ফরম উত্তোলন করতে হবে। একই স্থানে ২ ডিসেম্বর বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।

আরও পড়ুন: যবিপ্রবিতে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল

এদিকে, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুক পদত্যাগ করার পর গত ২৫ নভেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনি তফশিল প্রকাশ করা হয়। তফশিল অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি ২০২৭ এ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীদের মূল্যায়ন হবে মেধা-যোগ্যতার ভিত্তিতে: আমিনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


শিক্ষার্থীদের মূল্যায়ন হবে মেধা-যোগ্যতার ভিত্তিতে: আমিনুল হক

সরকার শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, কৃত্রিমভাবে পাসের হার বাড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে অর্জনের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডকে যুক্ত করে নতুন ধারার শিক্ষা প্রবর্তনের পরিকল্পনা রয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে মিরপুর সায়েন্স কলেজের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক উল্লেখ করেন, সরকার শিক্ষাকে নতুনভাবে সাজাতে চায়। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডিতে আটকে না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘শিক্ষাকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন কালচারাল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা একটি নতুন শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করতে যাচ্ছি। ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য খেলাধুলার বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের ফলাফল মূল্যায়নের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে প্রকৃত মেধা ও যোগ্যতার মূল্যায়নের পরিবর্তে পাসের হার বাড়ানোর প্রবণতা দেখা গেছে। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের প্রকৃত অর্জনকে গুরুত্ব দিতে চায়। কোনো কৃত্রিম ফলাফল তৈরি না করে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তাদের মূল্যায়ন করা হবে।

মিরপুর সায়েন্স কলেজের শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে আমিনুল হক বলেন, শিক্ষা ও ফলাফলের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি যে সুনাম অর্জন করেছে, তা ধরে রাখতে হবে। তবে শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে।

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সময়ে তরুণেরা নানা ধরনের সামাজিক অবক্ষয় ও বিপথগামিতার ঝুঁকিতে রয়েছে। এ অবস্থা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আমিনুল হক বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরেই বাংলাদেশকে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষার্থীদের বাংলাদেশের সঠিক ইতিহাস জানাতে হবে। তাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের আয়োজনে বিশেষ নৈশভোজে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দুই দেশের সংসদীয় সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে ইসলামাবাদে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। শনিবার (২৮ নভেম্বর) পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় নৈশভোজের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পিকার সরদার আয়াজ সাদিকের বার্তায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের স্পিকারের এই ঐতিহাসিক সফর দুই দেশের আইনসভাগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং পারস্পরিক বোঝাপড়ার নতুন দিগন্ত উন্মোচন করবে। এছাড়া, সংসদীয় কূটনীতির মাধ্যমে ঢাকা ও ইসলামাবাদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

এটি উল্লেখযোগ্য যে, পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বর্তমানে পাকিস্তান সফর করছেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের এটি প্রথম পাকিস্তান সফর হওয়ায়, ইসলামাবাদ এই বিষয়টিকে দুই দেশের সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে, সতর্ক সাইমন সেবাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


ইসরাইল অভ্যন্তরীণ বিভাজনে ভেঙে পড়ার ঝুঁকিতে, সতর্ক সাইমন সেবাগ

বিশ্বের অন্যতম শীর্ষ মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং ইতিহাসবিদ সাইমন সেবাগ মন্টেফিওরি সতর্ক করেছেন যে, ইসরাইল বর্তমানে এক অত্যন্ত বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। সিএনএনের আউটফ্রন্ট অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন যে, ইসরাইল এখন এমন এক সংকটের সম্মুখীন, যা দেশটির রাষ্ট্রীয় সংহতি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলতে পারে।

মন্টেফিওরি তার নতুন বই দ্য ক্যালড্রন: দ্য মেকিং অব দ্য মডার্ন মিডল ইস্ট নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থাপক বলেন, জেরুজালেমের ইতিহাস নিয়ে লেখা মন্টেফিওরির বিশ্লেষণে ইসরাইল সম্পর্কে তার একটি মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মন্টেফিওরির মতে, ইসরাইল একদিকে আত্মবিশ্বাসী এবং অন্যদিকে নিরাপত্তাহীন, উচ্চাভিলাষী কিন্তু প্রস্তুতির ঘাটতিতে ভুগছে।

বিশেষ করে সিরিয়ার মতো ইসরাইলও অভ্যন্তরীণ বিভাজনের কারণে ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে—এমন আশঙ্কা আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এ বিষয়ে মন্টেফিওরি বলেন, যেসব দেশ একসময় প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় সীমানা নিয়ে টিকে ছিল, সেগুলোর অনেকগুলোই শেষ পর্যন্ত ভেঙে পড়েছে। ইসরাইলের ক্ষেত্রে সংকট আরো জটিল, কারণ দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানা এখনো নির্ধারিত নয়।

তিনি উল্লেখ করেন, গাজা যুদ্ধের পর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্ভাব্য বিদ্রোহ বা নতুন ইন্তিফাদার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংস কর্মকাণ্ড পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

মন্টেফিওরির অভিযোগ, এসব সহিংসতা দমনে সেনাবাহিনী মোতায়েন করা হলেও কিছু সেনা রেজিমেন্ট কখনো কখনো বসতি স্থাপনকারীদের পক্ষ নিয়েছে। এতে রাষ্ট্রীয় শৃঙ্খলা ও সেনাবাহিনীর আনুগত্য নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

তার মতে, যখন কোনো রাষ্ট্রের ক্ষমতা ক্রমশ সশস্ত্র গোষ্ঠী বা মিলিশিয়াদের হাতে চলে যেতে থাকে, তখন সেই রাষ্ট্রের ভাঙন অনিবার্য হয়ে উঠতে পারে। লেবাননের মতো দেশে এমন পরিস্থিতি দেখা গেলেও ইসরাইলের মতো একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের প্রবণতা বিশেষভাবে উদ্বেগজনক।

তবে তিনি মনে করেন, নতুন সরকার গঠিত হলে পরিস্থিতির দ্রুত পরিবর্তন সম্ভব। আইজেনকোটের নেতৃত্বে একটি স্থিতিশীল সরকার গঠিত হলে তা ইসরাইলের অভ্যন্তরীণ সংকট, ফিলিস্তিনিদের সঙ্গে আলোচনা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: সিএনএন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


যবিপ্রবিতে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল

সারাদেশে উদ্ভূত উদ্বেগজনক পরিস্থিতি এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাবলির প্রেক্ষিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) মানববন্ধন ও মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।

শান্তিপূর্ণ প্রতিবাদ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনের পরে অনুষ্ঠিত মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক দিয়ে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবন প্রদিক্ষণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান উপস্থিত থেকে এ শান্তিপূর্ণ প্রতিবাদ ও সচেতনতামূলক কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

মৌন মিছিল শেষে যবিপ্রবি উপাচার্য দেশে বিরাজমান অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক পরিস্থিতি নিরসনে সকলকে ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানান এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%