ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান


হাউস অব লর্ডসের সদস্য হলেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান

লন্ডনের মেয়র স্যার সাদিক খান আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে শপথ গ্রহণ করেছেন। এই শপথের মাধ্যমে তিনি ‘লর্ড খান অব টুটিং’ উপাধি লাভ করেন। তিনি উচ্চকক্ষ থেকে লন্ডনের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বর্তমানে সাদিক খান লন্ডনের মেয়রের তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি লেবার পার্টির নতুন সদস্য লর্ড রবার্তো নেরির সঙ্গে শপথ গ্রহণ করেন। ঐতিহ্যবাহী এই শপথ গ্রহণের সময় তার পরিবারের সদস্য ও কয়েকজন লেবার এমপি উপস্থিত ছিলেন।

সাদিক খান টুটিং এলাকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানে ১১ বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি মানবাধিকার আইন নিয়ে কাজ করতেন এবং পরে গর্ডন ব্রাউনের সরকারের মন্ত্রী ও পরিবহন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি

২০১৬ সালে তিনি প্রথমবার লন্ডনের মেয়র নির্বাচিত হন এবং ২০০০ সালে বর্তমান মেয়র ব্যবস্থা চালুর পর থেকে তিনিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে এই পদে রয়েছেন। তিনি লন্ডনের প্রথম মুসলিম মেয়র এবং করোনা মহামারি ও সন্ত্রাসী হামলার মতো কঠিন সময়ে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি নাইট উপাধিও লাভ করেন।

সাদিক খান পিয়ার উপাধি পাওয়াকে নিজের জন্য একটি বড় সম্মান হিসেবে বিবেচনা করছেন। তিনি বলেন, "এই দেশ ও রাজধানী আমাকে সাধারণ এক জীবন থেকে লন্ডনের মেয়র হওয়ার সুযোগ করে দিয়েছে।"

মেয়র হিসেবে তিনি প্রাথমিক স্কুলের সব শিশুর জন্য বিনামূল্যে খাবার নিশ্চিত করা, শহরের বাতাস পরিষ্কার করা, গণপরিবহন উন্নত করা এবং তরুণদের জন্য সুযোগ তৈরির মতো কাজগুলো উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সবার জন্য একটি সুন্দর, নিরাপদ ও সবুজ শহর গড়ার কাজ তিনি চালিয়ে যাবেন।

এটি উল্লেখযোগ্য যে, হাউস অব লর্ডসের সদস্য হওয়ার পরও সাদিক খানকে লন্ডনের মেয়রের পদ ছাড়তে হচ্ছে না। নিয়ম অনুযায়ী, তিনি একই সঙ্গে মেয়র ও লর্ড হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। তার বর্তমান মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত চলবে। তবে তিনি চতুর্থ মেয়াদে এই পদে লড়বেন কিনা, সে বিষয়ে এখনও কিছু জানাননি।

আরও পড়ুন: নুডুলস খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অতীতে তিনি হাউস অব লর্ডস প্রথা তুলে দেওয়ার পক্ষে কথা বললেও বর্তমানে নিজেই এই পদে আসীন হওয়ায় বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন। তবে, ব্রিটিশ রাজনীতিতে নিজের প্রভাব ধরে রাখতে এই উপাধি তাকে একটি দারুণ সুযোগ প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে তিনজনের দুই মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে তিনজনের দুই মাসের কারাদণ্ড

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধনগর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানটি পরিচালিত হয়। এই অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মাধনগর এলাকার মৃত দুলাল মন্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩), সাইদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫) এবং মৃত আহাদ আলীর ছেলে সিরাজুল ইসলামকে গাঁজা সেবন এবং হেরোইন রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শামীম হোসেন জানিয়েছেন, নলডাঙ্গায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হ'ত্যা'র চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


জায়গা লিখে না দেওয়ায় দ্বিতীয় স্ত্রী ও সৎ মেয়েকে হ
নাটোরের সিংড়ায় জায়গা লিখে না দেওয়ায় ২য় স্ত্রী ও সৎ মেয়েকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল লতিফ নামের এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ উপজেলার ১১নং ছাটারদিঘী ইউনিয়নের দামকুড়ি পশ্চিম পাড়া গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে। এই ঘটনায় সোমবার (১৪ই সেপ্টেম্বর) আব্দুল লতিফ সহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী রুখশানা খাতুন। অন্যান্য অভিযুক্তরা হলেন, লতিফের প্রথম স্ত্রী সেলিনা বেগম, প্রথম পক্ষের মেয়ে সোহাগী খাতুন ও ছেলে সজিব হোসেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, প্রথম স্বামী মারা যাওয়ার পর ৮ বছরের মেয়েকে নিয়ে সিংড়া খামারু পাড়া এলাকায় বাসা ভারা নিয়ে থাকতেন রুখশানা৷ রেষ্ট্রী অফিসে চাকরি করে তিনি তার সংসার চালাতেন। এসময় পরিচয় হয় অভিযুক্ত আব্দুল লতিফের সাথে। পরিচয় থেকে বিয়ে। বিয়ের পর রুখশানা লতিফকে ১ লক্ষ টাকা দেন ব্যবসার জন্য। হঠাৎ জানতে পারেন গ্রামে লতিফের স্ত্রী ও কলেজ পড়ুয়া ১টি ছেলে ও একটি মেয়ে রয়েছে। শুরু হয় মনোমালিন্য। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়। পরবর্তীতে সম্পর্কের বিভিন্ন অজুহাত দিয়ে ২য় বার কাবিন করে পুনরায় রুখশানাকে বিয়ে করেন লতিফ। শর্ত পারিবারিক ভাবে রুখশানাকে স্বীকৃতি দিবে। বিয়ের কিছু দিন পর লতিফ রুখশানাকে জানায় তার নামে সিংড়া পৌর এলাকায় ১২ লক্ষ টাকা মূল্যের যে ৩ শতক জায়গা আছে তাকে দলীল করে দিলে তার প্রথম পক্ষের স্ত্রী সন্তান রুখশানাকে মেনে নিবে এবং স্বীকৃতি দিবে। লতিফের এমন প্রস্তাবে রাজি না হওয়ায় শুরু হয় রুখশানার উপর মানুষিক নির্যাতন। এক পর্যায়ে উক্ত জায়গা মেয়ের নামে লিখে দেওয়ার পরিকল্পনা করেন রুখশানা। জানতে পেরে স্ত্রী ও সৎ মেয়েকে মারধর করেন লতিফ এবং রুখশানাকে হুমকি দেয় যদি মেয়ের নামে জায়গা লিখে দেয় তাহলে তাকে তালাক দিবে, তার কর্মস্থল রেষ্ট্রী অফিস থেকে তাকে তারাবে, এমনকি মা মেয়েকে এলাকা ছাড়া করবে। হুমকি উপেক্ষা করে গোপনে  মেয়েকে জায়গাটি লিখে দেন রুখশানা। বিষয়টি জানতে পেরে মোবাইলে মা মেয়েকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন লতিফ। উত্তেজিত হয়ে রেষ্ট্রী অফিসের কেরানীর মাধ্যেমে পাঠিয়ে দেয় তালাকের কাগজ। শুরু করেন বিভিন্ন জায়গার স্লীনতাহানী। তারই ধারাবাহিকতায়,
 
গত শনিবার (১২ই সেপ্টেম্বর) হাতে ধারালো অস্ত্র (চাপাতি) নিয়ে মা মেয়েকে জিম্মি করে টর্চার সহ হত্যা চেষ্টা করেন লতিফ। ব্যর্থ হয়ে উক্ত জায়গা তার নামে লিখে দেওয়ার জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দেন। সেই সাথে ৭২ ঘন্টা পেরিয়ে গেলে স্কুলে যাওয়ার পথে মেয়েকে কিডন্যাপ ও প্রানে মেরে ফেলার হুমকি দেন।
 
ভুক্তভোগী রুখশানা খাতুন বলেন, লতিফের ভয়ে আমরা মা মেয়ে কঠিন সময় পার পরছি। আমরা নিরাপত্তা চাই। তাই নিরাপত্তা চেয়ে থানা পুলিশের আশ্রয় নিয়েছি এবং অভিযোগটি তদন্ত সাপেক্ষে থানায় সাধারন ডায়েরী হিসেবে গ্রহনের আবেদন করেছি।
 
বিষয়টি নিয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন অভিযোগটির তদন্ত চলছে, প্রমান সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষাসৈনিক আব্দুল মতিনের স্ত্রীকে দেখতে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষাসৈনিক আব্দুল মতিনের স্ত্রীকে দেখতে গেলেন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মোহাম্মদপুরের বাসায় গিয়েছেন। গুলবদন নেছা মনিকা ভাষাসৈনিক প্রয়াত আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী।

মন্ত্রী বুধবার (১৬ সেপ্টেম্বর) বাসায় গিয়ে গুলবদন নেছা মনিকার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি ভাষা আন্দোলনে ভাষাসৈনিক আব্দুল মতিনের অবদান, তার রাজনৈতিক জীবনের সংগ্রামের স্মৃতি এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিতাই রায় চৌধুরী মন্তব্য করেন, "ভাষাসৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।"

 

মন্ত্রী এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গুলবদন নেছা মনিকার চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তার হাতে তুলে দেন। তিনি পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে অনুমোদন পেল তিনটি মেট্রো রেল প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


একনেকে অনুমোদন পেল তিনটি মেট্রো রেল প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রাজধানীর তিনটি মেট্রো রেল প্রকল্পের অনুমোদন প্রদান করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি মেট্রো রেল প্রকল্পের বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) দ্বারা অর্থায়িত এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানাচ্ছে, একনেকের মূল এজেন্ডায় প্রথমে শুধুমাত্র এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

এছাড়া, ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%