ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষাসৈনিক আব্দুল মতিনের স্ত্রীকে দেখতে গেলেন


সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ভাষাসৈনিক আব্দুল মতিনের স্ত্রীকে দেখতে গেলেন

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী গুলবদন নেছা মনিকার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে মোহাম্মদপুরের বাসায় গিয়েছেন। গুলবদন নেছা মনিকা ভাষাসৈনিক প্রয়াত আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী।

মন্ত্রী বুধবার (১৬ সেপ্টেম্বর) বাসায় গিয়ে গুলবদন নেছা মনিকার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি ভাষা আন্দোলনে ভাষাসৈনিক আব্দুল মতিনের অবদান, তার রাজনৈতিক জীবনের সংগ্রামের স্মৃতি এবং মাতৃভাষার জন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নিতাই রায় চৌধুরী মন্তব্য করেন, "ভাষাসৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।"

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

 

মন্ত্রী এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গুলবদন নেছা মনিকার চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তার হাতে তুলে দেন। তিনি পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে অনুমোদন পেল তিনটি মেট্রো রেল প্রকল্প

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


একনেকে অনুমোদন পেল তিনটি মেট্রো রেল প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রাজধানীর তিনটি মেট্রো রেল প্রকল্পের অনুমোদন প্রদান করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) একনেকের বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

 

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— মেট্রো রেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রো রেল লাইন-১ এবং মেট্রো রেল লাইন-৫ নর্দান রুট।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি মেট্রো রেল প্রকল্পের বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) দ্বারা অর্থায়িত এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্র জানাচ্ছে, একনেকের মূল এজেন্ডায় প্রথমে শুধুমাত্র এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপন করার পরিকল্পনা ছিল। তবে পরবর্তীতে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।

এছাড়া, ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশেদ খানের নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


রাশেদ খানের নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানের ওপর নির্যাতন এবং মাওলানা আলামিনকে অপহরণের পর হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। বর্তমানে রাশেদ খান প্রধান উপদেষ্টার রাজনৈতিক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চিফ প্রসিকিউটর কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ২০১৮ সালের ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অন্যতম প্রধান নেতা রাশেদ খানকে তুলে নিয়ে গিয়ে অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছিল। ট্রাইব্যুনালের ইনভেস্টিগেশন এজেন্সি ইতোমধ্যে রাশেদ খানের লিখিত অভিযোগ এবং জবানবন্দি গ্রহণ করেছে।

চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, তৎকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার কারণে রাশেদ খানের ওপর নির্যাতন চালানো হয়েছিল। তিনি জানান, ভিন্নমত দমনে পুলিশের একটি অংশের বিরুদ্ধে একই ধরনের দমন-পীড়নের অভিযোগ ছিল। ওই সময়ে অনেক আন্দোলনকারী নেতা ও সাধারণ মানুষকে গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও তিনি জানান।

তিনি আরও জানান, মাওলানা আলামিনকে অপহরণ, দীর্ঘদিন আটকে রাখা, পরে হত্যা এবং লাশ গুম করার ঘটনায় এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া গেছে। তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ইতোমধ্যে এই হত্যা মামলায় ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

প্রসিকিউশন দল মনে করছে, একাধিক ব্যক্তির ওপর একই পদ্ধতিতে পরিচালিত এই নির্যাতন ও হত্যাকাণ্ডগুলো অপরাধের ‘ওয়াইডস্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক’ (ব্যাপক ও পদ্ধতিগত) প্রকৃতির অংশ। ফলে এসব অপরাধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরাসরি এক্তিয়ারভুক্ত মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেয়েছে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ বেড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা যেন আবার সচল হয় এবং বাংলাদেশের অগ্রগতি যেন ধাবমান থাকে, সেটা নিশ্চিত করা।"

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের এক মাসের উল্লেখযোগ্য অগ্রগতি নিয়ে বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

তিনি জানান, "প্রধানমন্ত্রী সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ জন নেতৃবৃন্দ ও গণমাধ্যমের একাংশের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে তিনি গ্যাস সরবরাহের সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুততম সময়ে বাস্তবতার নিরিখে ফিরিয়ে আনা সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন বলে জানিয়েছেন।"

মাহ্দী আমিন আরও বলেন, "আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবতায় গতকাল থেকে শুরু হয়েছে, গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে। গ্যাসের যে দৃশ্যমান উন্নয়ন দেখেছি সামনের দিনে সে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।"

তিনি বলেন, "এক মাস ধরে সরকারের যে বহুমুখী কল্যাণকর কর্মযজ্ঞ বাস্তবায়িত হচ্ছে, তা কেবল একটি নির্দিষ্ট সময়সীমার সাফল্য নয়, বরং একটি সমৃদ্ধ মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার।"

মাহ্দী আমিন উল্লেখ করেন, "প্রথাগত শাসনপদ্ধতির ভেড়াজাল ভেঙে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের অনুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহির নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে দায়বদ্ধতা ও পরিকল্পনার পরিচয় দিয়ে যাচ্ছেন, তা দেশের গণ্ডি ফেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে।"

তিনি বলেন, "বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। মূল্যস্ফীতিও ইতিবাচক ধারায় যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং বিশ্বের অনেক দেশ, এমনকি আশপাশের দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দামও কম।"

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সরকারের বিভিন্ন অর্জন তুলে ধরে বলেন, "ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।"

তিনি জানান, "দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদবাগান কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার আইনও করা হয়েছে।"

মাহ্দী আমিন বলেন, "বর্তমান সরকার কক্সবাজারে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ ছাড়া কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতে দুপুরের মিল দেওয়ার প্রক্রিয়া চলমান। ২০২৭ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত এ কার্যক্রম প্রাথমিকভাবে চলমান থাকবে।"

এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি প্রাণি চিকিৎসক নিয়োগ এবং কাওরান বাজারের পাইকারি হাটকে গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরসহ আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির অবনতি আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


সেপ্টেম্বরসহ আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির অবনতি আশঙ্কা

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সেপ্টেম্বরসহ আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ ও ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কারণে সরকারের পক্ষ থেকে জনগণকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

 

প্রেস সচিব আরও জানান, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে পারে, যা সরকার কর্তৃক উদ্বেগের বিষয়। এজন্য এডিস মশার লার্ভা ধ্বংসের জন্য বাসার আশপাশের জমা পানি ফেলে দিয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার মাত্র ২১২ দিনের মধ্যে অনেক ইতিবাচক ফলাফল অর্জন করেছে। গ্যাস ও বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

সালেহ শিবলী উল্লেখ করেন, ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ২০২২ সালে তাদের স্কুল ও অফিসের সময় কমাতে হয়েছিল। তবে বর্তমান সরকার অল্প সময়ের মধ্যে জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে কাজ করছে।

প্রেস সচিব বিএনপি সরকারের প্রসঙ্গে বলেন, জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে পরিচিত। প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর রেখে যেকোনো সমস্যার দ্রুত সমাধান দিচ্ছেন।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ১৫০ টাকায় সাধারণ খাবার খাচ্ছেন—এটি বড় বিষয় নয়, বরং তার দৈনন্দিন কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা ভোগের জন্য নয়, বরং এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখছে যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%