০৯:১৪ এম
আজ শনিবার (৩ অক্টোবর) বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ঢাকাও পিছিয়ে নেই, তৃতীয় স্থানে অবস্থান করছে।
আজ সকালে লাহোরের বায়ুমান সূচক বা একিউআই– ২০৪। বাংলাদেশের রাজধানী ঢাকা তালিকায় ১৬৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। এই একিউআই মানের কারণে বাতাসকে 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইটে সকাল সাড়ে ৮টার হালনাগাদ তথ্যে এ তথ্য প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: সরকার পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে কাজ করছে: মীর শাহে আলম
তালিকার দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা রয়েছে, যার স্কোর ১৭৩। ঢাকার (১৬৯) ঠিক পরেই চতুর্থ স্থানে ভারতের দিল্লি, স্কোর ১৬৮ নিয়ে অবস্থান করছে। পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, স্কোর ১৬৫।
আইকিউ এয়ার বিভিন্ন শহরের বাতাসের মান রিয়েল টাইমে প্রকাশ করে। তাদের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান ০ থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত সহনীয়। ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত সবার জন্যই অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর। আর ৩০০ ছাড়িয়ে গেলে সেটাকে দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন