ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম বন্দরে ফের দুই জাহাজের সংঘর্ষ


চট্টগ্রাম বন্দরে ফের দুই জাহাজের সংঘর্ষ

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরেজে আবারো দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। জাহাজে পানি প্রবেশ কিংবা পরিবেশদূষণের ঘটনা ঘটেনি। ২১ জন ক্রু নিয়ে ২ জাহাজ নিরাপদে রয়েছে।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে প্রবল স্রোতের কারণে আলফা অ্যাংকরেজে প্রবেশের সময় বাল্ক ক্যারিয়ার ‘এমভি আনাসসা’ নোঙর করে থাকা ‘এমভি জাহাব জাহান’-এর সামনের অংশে সামান্য ধাক্কা দেয়। এমভি আনাসসায় স্ল্যাগ পরিবহন করা হচ্ছিল। উক্ত জাহাজটিতে ২১ জন ক্রু ছিলেন।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এ ঘটনায় দুই জাহাজের কোনো ক্রু আহত হননি। জাহাজ দুটিতে পানি প্রবেশ বা পরিবেশদূষণেরও কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই জাহাজ দুটি নিরাপদে আলাদা হয়ে পুনরায় নোঙর করে। বর্তমানে বন্দরের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে শুক্রবার (১৪ আগস্ট) চট্টগ্রাম বন্দরে নোঙর করে থাকা একটি বাল্ক ক্যারিয়ারের সঙ্গে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেলবাহী ‘এমটি সি স্পাইক’ ট্যাংকারের সংঘর্ষ ঘটে। এতে ট্যাংকারটির ইঞ্জিন রুমে ফাটল ধরে পানি প্রবেশ করে এবং সাময়িক বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। তবে কার্গো ট্যাংক অক্ষত থাকায় কোনো তেল পানিতে ছড়িয়ে পড়েনি।

আরও পড়ুন: স্বাধীনতার পরও পাকা হয়নি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

ইউক্রেন সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে অন্যতম বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় একটি প্রাণহানি ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছে, এ কথা নিশ্চিত করেছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

গভর্নর টেলিগ্রামে একটি বার্তায় বলেছেন, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। হামলার লক্ষ্যবস্তু হয়েছিল রাশিয়ার বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। এছাড়াও, মস্কোর প্রধান বিমানবন্দরের নিকটে অবস্থিত দোমোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ধারণা করা ভিডিওতে দেখা গেছে, ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, সামরিক সরঞ্জাম লেনদেনের জন্য ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল এবং এজন্য মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এর বিপরীতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবী করেছে যে, তারা তাদের আকাশসীমায় ইউক্রেনের প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে। তিনি উল্লেখ করেন, যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।

রবিবার দুপুরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। এরপর নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মৎস্য দিয়ে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বর্তমানে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অষ্টম স্থান ধারণ করছে এবং কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। তিনি আরও জানান, আগামী দিনে কয়েকটি সেক্টরের মধ্যে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে এগিয়ে যাবে। মন্ত্রী পূর্বাভাস দেন, এই জায়গা-জমি নিয়ে যুদ্ধ হবে না, বরং মিষ্টি পানি নিয়ে যুদ্ধ হবে। তিনি বলেন, বাংলাদেশে মিষ্টি পানি হচ্ছে সবচেয়ে বড় রিজার্ভার। পেট্রোলের চেয়ে এই মিষ্টি পানির দাম অনেক বেশি এবং আগামী দিনে আরও বেশি হবে। মন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি উল্লেখ করে জানান, পৃথিবীর ৭-৮টি দেশের মধ্যে এখনও নদীর পানি নিয়ে যুদ্ধ হয়।

তিনি আরো বলেন, রাজশাহীর আশেপাশের খাল বিলগুলো এবং মাছ চাষের উপযোগী করা হবে। রাজশাহীর চাষীরা মাছ চাষ করে সেই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। ভূমিমন্ত্রী রাজশাহীর চাষীদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশিদ এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দিলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বার্তা দিলেন কিম জং উন

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক আরো গভীর ও মজবুত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি এই অবস্থানের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বিশেষ বার্তায় জানান, যা রবিবার (১৬ আগস্ট) দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ দ্বারা নিশ্চিত করা হয়েছে।

কোরিয়া মুক্তি দিবসে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ইতিহাস স্মরণ করে পাঠানো পুতিনের অভিনন্দন বার্তার জবাবে কিম বলেন, দুই দেশের বর্তমান সম্পর্ক যৌথ সংগ্রাম ও মূল্যবান বন্ধুত্বের ঐতিহ্যের উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনা ও অস্ত্র সহায়তা দেওয়ায় মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ রূপ নিয়েছে। এই উদযাপনের অংশ হিসেবেই রুশ নৌবাহিনীর জাহাজ ‘পালাদা’ উত্তর কোরিয়ার ওনসান বন্দরে পৌঁছালে স্থানীয় কর্মকর্তা ও রুশ কূটনীতিকরা সেটিকে উষ্ণ অভ্যর্থনা জানান।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং মুক্তি দিবসের অনুষ্ঠানে দুই কোরিয়ার মধ্যে সংঘাত এড়াতে এবং ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির লক্ষ্যে একটি স্থায়ী শান্তি ব্যবস্থা ও আলোচনার প্রস্তাব দিয়েছেন।

তবে পিয়ংইয়ং সিউলের সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং একই সঙ্গে মার্কিন-দক্ষিণ কোরীয় যৌথ সামরিক মহড়াকে চরম উসকানিমূলক বলে তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়া।

পিয়ংইয়ং-মস্কো অক্ষ শক্তিশালী হওয়ার মধ্যেই জাপানের তোপের মুখে পড়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে দখল করা বিতর্কিত একটি দ্বীপ পরিদর্শনে গেলে টোকিও তীব্র নিন্দা জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


নিরাপদ খাদ্য আইনে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর লঙ্ঘনের কারণে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ৭টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) শনিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ৯ থেকে ১৫ আগস্টের মধ্যে, ঢাকা এবং অন্যান্য জেলায় এ অভিযানগুলি পরিচালিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা মহানগরে গত এক সপ্তাহে ৭টি প্রতিষ্ঠানে অভিযানের কার্যক্রম সম্পাদন করা হয়েছে। এর মধ্যে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৪ লাখ টাকা জরিমানা আরোপ করা হয় এবং তিনটির বিরুদ্ধে মামলা হয়।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ঢাকা এবং মানিকগঞ্জের চারটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় এবং সেখানে চারটি মামলা করা হয়। সব মিলিয়ে, রাজধানী এবং বিভিন্ন জেলা মিলে ৭টি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা এবং ৭টি মামলা দায়ের করা হয়েছে।

মোবাইল কোর্টের পাশাপাশি, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সারাদেশে ১৩০টি খাদ্যপ্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর ওপর তদারকি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৪ আগস্ট জয়পুরহাটে ‘খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধের লক্ষ্যে স্থানীয় অংশীজনদের ভূমিকা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন। তিনি এ সময় কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি ভ্যানের কার্যক্রম পরিদর্শন করেন।

জনসচেতনতা বৃদ্ধির জন্য গত এক সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনে ট্রান্সফ্যাট প্রথায় ১৪ মিনিট এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্যবিষয়ক তিনটি আলাদা বার্তা ৩৫ মিনিট প্রচার করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নিরাপদ খাদ্য নিয়ে ছবি, রিলস এবং ভিডিও প্রচার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম সাক্ষাৎকারে বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের একটি প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য অর্জনের জন্য আইন প্রয়োগ, নিয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট, গবেষণা এবং জনসচেতনতামূলক প্রচারণা একত্রে পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সরকার, ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। জনস্বার্থে ভবিষ্যতেও এমন কার্যক্রম আরও ব্যাপক ও কার্যকরভাবে পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%