ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ


অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ

যুক্তরাষ্ট্রে অবস্থানরত অস্থায়ী অভিবাসীদের দেশটি ত্যাগের নির্দেশ কার্যকর করা হয়েছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় (টিপিএস) থাকা অভিবাসীদের নিজেদের জন্য স্থায়ীভাবে বসবাসের উপায় খুঁজতে হবে অথবা তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হবেন।

এদিকে যারা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়তে ইচ্ছুক, তাদের জন্য বিমান ভাড়া এবং পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও এসেছে। এই তথ্যটি রয়টার্সের মাধ্যমে প্রকাশ হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে একটি সাক্ষাৎকারের সময় মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েন মুলিন এ সব মন্তব্য করেছেন। এটি উল্লেখ্য, গত সপ্তাহে দেশের সুপ্রিম কোর্ট অস্থায়ী সুরক্ষা মর্যাদায় থাকা অভিবাসীদের নিয়ে বিভক্ত একটি রায় প্রদান করে এবং ওই রায়ের পর থেকেই মার্কওয়েন মুলিনের এই বক্তব্য পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন: ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট, ম্যাক্রোঁর কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

বিভক্ত ওই রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে হাইতি ও সিরিয়ার হাজার হাজার অভিবাসীর মানবিক সুরক্ষা মর্যাদা বাতিলের অনুমতি দেয়। এই মর্যাদার কারণে এতদিন তারা সংঘাত ও চরম দারিদ্র্যপীড়িত নিজেদের দেশে ফিরে যাওয়ার থেকে সুরক্ষিত ছিলেন।

মার্কওয়েন মুলিন আরো বলেন, ‘আপনি প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে স্থায়ী বৈধ মর্যাদার আওতায় থাকার চেষ্টা করুন, নচেৎ আমরা আপনাকে আপনার দেশে ফিরে যেতে সহযোগিতা করব’। তিনি আরও যুক্ত করেন, ‘আমরা আপনাকে বিমান টিকিট দেব এবং আপনার দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার জন্য প্রায় ২ হাজার ১০০ ডলারও প্রদান করা হবে’। তবে আদালতের রায় এবং ওই কর্মসূচির নাম থেকেই স্পষ্ট, অস্থায়ী সুরক্ষা মর্যাদা কখনো স্থায়ী মর্যাদা নয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো সংকটের কারণে পালিয়ে আসা ব্যক্তিদের অস্থায়ীভাবে বৈধভাবে বসবাসের জন্য প্রশাসন অনুমতি প্রদান করতে পারে। তবে, এর আগে এই সুরক্ষা মর্যাদার মেয়াদ ধারাবাহিকভাবে নবায়ন করা হয়েছিল, আর এখন এটি বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এখনও হাইতি ও সিরিয়ায় ব্যাপক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকি নিয়ে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে আসছে।

২০১০ সালে ভয়াবহ ভূমিকম্পের পর প্রথম হাইতির নাগরিকদের জন্য এবং ২০১২ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর দেশটির নাগরিকদের জন্য অস্থায়ী সুরক্ষা মর্যাদা (টিপিএস) চালু করে যুক্তরাষ্ট্র। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প মিথ্যাভাবে অভিযোগ করেছিলেন যে, ওহাইওতে বসবাসরত হাইতির অভিবাসীরা অন্যদের পোষা প্রাণী খেয়ে ফেলছে।

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফখরুল ভাই আমার ওপর একটু মাইন্ড করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫৯ পি.এম


ফখরুল ভাই আমার ওপর একটু মাইন্ড করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমি কয়েক দিন আগে বলেছিলাম, ইসলামী ব্যাংকও ইসলাম নয়, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। ফখরুল ভাই আমার ওপর একটু মাইন্ড করেছেন।

এর জন্য আমি আজকে এটাকে নূরুল ইসলাম বলছি।’ রবিবার (২৮ জুন) রাতে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কালকে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বললেন, আজকাল ফতোয়া নেওয়ার জন্য হাটহাজারী, পটিয়া এবং লালবাগে যেতে হবে না। কোথায় যেতে হবে—সংসদে।

কার কাছে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কয় মুফতি-টুফতি আর লাগবে না, আরেকটা কী যেন বলেছেন, ডট ডট দিয়েও বলেছেন...। আমি তো কখনো বলি নাই, জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়। এটা আপনারা নিজেরা নিজেরা টেনে এনেছেন। তবে আপনারা কী রকম ইসলামী দল, সেটা একটু বলব।’

তিনি বলেন, ‘আমি বলেছিলাম জামায়াতে ইসলামী মানে ইসলাম নয়। ইসলাম ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনি কালকে বলেছেন, জামায়াতে ইসলামী ইসলামী দল এবং জামাআতে ইসলামীকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। মাননীয় স্পিকার, ঘাঁটাঘাঁটি করে দেখলাম জামাআতে ইসলামীর জন্মই হয়েছে ১৯৪১ সালের ২৬ আগস্ট মাওলানা সাইয়েদ আবুল আলা মওদুদী তখন ব্রিটিশ-ভারতের লাহোরে ইসলামিয়া পার্কে একটা সম্মেলনের মাধ্যমে এর জন্ম।

১০০ বছর তো নাই, এখন ৮৪ বছর। ১০০ বছর হতে হতে আমি বাঁচব বলে মনে হয় না।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১৯৪৭ সালে দেশভাগের পর জামায়াতে ইসলামী হিন্দ নামে একটা শাখা হয়েছিল। আপনাদেরটা তো অনেকটা আন্তর্জাতিক সংগঠনের মতো, জামায়াতে ইসলামী পাকিস্তান, জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী বাংলাদেশ—কয়েক দিন আগে আপনারা বাংলাদেশ শব্দটা আগে এনেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আপনারা তো ইতিহাস বলছে বলেছেন, ১৯৪৭-এর সময়ে আপনারা পাকিস্তান চাননি। এটা ঐতিহাসিকভাবে ভুল হতে পারে। এখন ১৯৭১-এ ফের আপনারা বাংলাদেশ চাননি। আবার ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমোদন করলে আপনারা আবার জামায়াতে ইসলামী বাংলাদেশ শাখা নামে শুরু করলেন.’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে এক বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১২:০৪ এম


ইতালিতে এক বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

ইতালির আগ্রিজেন্তো শহরে ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিককে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করেছে দেশটির আদালত।

এই দণ্ড দেয়া হয়েছে যৌন নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পাঁচ স্বদেশি যুবকের প্রতি এর অভিযোগ ওঠার পর।

প্রাথমিক শুনানিতে বিচারক মিশেল ডুবিনি রায় দেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি এলেত্রা কনসোলি অভিযুক্তের জন্য দ্রুত বিচার প্রক্রিয়ায় কমিয়ে ১২ বছর ৪ মাসের কারাদণ্ডের আবেদন করলেও আদালত আরো কঠোর হিসেবে ১৪ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করে।

রাষ্ট্রপক্ষের অভিযোগ দেখায় যে, অভিযুক্ত ব্যক্তি পরিবার-পরিজনকে ছেড়ে ইতালিতে আসা পাঁচ বাংলাদেশি যুবকের অসহায় অবস্থার সুযোগ গ্রহণ করে।

তারা সাহায্যের আশ্বাস দিয়ে প্রথমে নিজের বাসা বা আশপাশে আশ্রয় দিয়ে বিশ্বাস অর্জন করেন। এরপর, বিভিন্ন অজুহাতে তাদের ডাকেত নিয়ে সহিংসতা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে যৌন নিপীড়ন করেন।

অভিযোগে বলা হয়েছে, ঘটনাগুলো ২০২৪ সালের মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে ঘটে। ভুক্তভোগীদের উক্ত সময়ে বয়স ছিল ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। একটি ঘটনার মধ্যে অভিযুক্ত একজন ভুক্তভোগীকে আত্মরক্ষার সক্ষমতা কমানোর জন্য জোর করে মদ্যপান করানোর অভিযোগ রয়েছে।

রাষ্ট্রপক্ষ তথ্য প্রদানকারী এক ভুক্তভোগীকে, যাকে ২০২৫ সালের ২১ জানুয়ারি থানায় ডাকা হয়েছিল, তাকে ঘটনাটি গোপন রাখতে হুমকি দেন অভিযুক্ত।

অভিযোগে উল্লেখ রয়েছে যে, অভিযুক্ত ভুক্তভোগীকে ভয় দেখিয়ে কাউকে কিছু না বলার জন্য বলেন এবং সাক্ষ্য দিলে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলে ভয় দেখান।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সালভাতোরে পেনিকা আদালতে দাবী করেন যে, অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ নেই। তিনি খালাসের আবেদন জানিয়েছেন। বিকল্প হিসেবে গুরুতর অভিযোগগুলো বিবেচনায় না নিয়ে ইলেকট্রনিক নজরদারির আওতায় গৃহবন্দি রাখার আবেদনও করেন। তবে সেই আবেদন আদালত খারিজ করে দেয়।

বর্তমানে দণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশি ইতালির কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বানারীপাড়ার ইলুহারে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, ৫ ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

​হুমায়ুন কবির, বানারীপাড়া প্রতিনিধি:

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১২:০৬ এম


বানারীপাড়ার ইলুহারে বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙে খালে, ৫ ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে

বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ আয়রণ ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এর ফলে ওই অঞ্চলের ৫টি ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে 'এমভি রাইয়ান' নামের একটি বালুবাহী বাল্কহেড মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইলুহার ইউনিয়ন পরিষদ সংলগ্ন আয়রণ ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই এর লোহার পিলারে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কার প্রভাবে ব্রিজের মাঝের অংশ ভেঙে গিয়ে খালের মধ্যে পড়ে যায় এবং বাল্কহেডটি ভেঙে পড়া ব্রিজের নিচে আটকে যায়।

ঘটনার তাৎক্ষণিক পর দৃষ্টি আকর্ষণ করেন ইলুহার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব উদ্দিন। তিনি বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজিদুর রহমানকে মুঠোফোনে এই দুর্ঘটনার বিষয়টি অবহিত করেন। ইউএনও’র নির্দেশে এরপর বাল্কহেডটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের জিম্মায় আটকে রাখা হয়েছে। জানা গেছে, বাল্কহেডটির মালিক পিরোজপুরের স্বরূপকাঠীর নান্দুহার গ্রামের রাজিব নামের একজন ব্যক্তি। এর পরদিন রবিবার বিকেলে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান ভেঙে যাওয়া ব্রিজটি পরিদর্শন করেন।

জনগুরুত্বপূর্ণ এই ব্রিজটি ভেঙে পড়ায় বানারীপাড়া এলাকার ইলুহার এবং উদয়কাঠীসহ ৫টি ইউনিয়নের সাধারণ মানুষ চরম বিপাকের মধ্যে পড়েছেন। প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে মোটরসাইকেল, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে করে হাজার হাজার মানুষ পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলার বাজার, হাসপাতাল, ক্লিনিক এবং স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতেন। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে স্থানীয় বাসিন্দারা দ্রুত ভেঙে পড়া স্থানে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি করেছেন।

এ বিষয়ে এলজিইডির বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মোঃ মিজানুর রহমান জানান, এই ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় ২০২৪ সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। তিনি বলেন, "এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য ইতিপূর্বে ঢাকা অফিসে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি। তবে এখন যেহেতু বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি সম্পূর্ণ ভেঙে পড়েছে, তাই স্থানীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের মাধ্যমে আবারও নতুন করে প্রস্তাবনা পাঠানো হবে এবং দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।"

বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজিদুর রহমান জানান, ব্রিজটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এলজিইডির মাধ্যমে যত দ্রুত সম্ভব এখানে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১২:১১ এম


অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে ও কিনারে ঘটে যাওয়া ভয়াবহ দুর্নীতির তদন্ত পরিচালনা করার জন্য দুদককে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন যে, অন্তর্বর্তী সরকারের সময় সর্বাধিক দুর্নীতি সংঘটিত হয়েছিল। এই বিষয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, যা তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন শ্বেতপত্রের রিপোর্টের ভিত্তিতে এটা সম্ভব হতে পারে। আজ রবিবার রাতে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

এছাড়া, অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় তিনি বিগত সরকারের আমলে সংঘটিত প্রাতিষ্ঠানিক লুটপাট এবং অর্থ পাচারে সমালোচনা করেন। অর্ন্তর্বতীকালীন সরকারের ১৮ মাসের সময়কালীন কর্মকাণ্ডের তদন্ত করতে প্রধানমন্ত্রীকে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়ার অনুরোধ করেন তিনি। ওই তদন্ত প্রতিবেদন জাতির সামনে প্রকাশের প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জাতীয় নির্বাচন ও জাতীয় স্বার্থে সবাই মিলে একমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে। এরপর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে।’

গত কয়েক দিন আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বর্তমান সরকারের সময় সর্বাধিক দুর্নীতির বিষয়টি তুলে ধরা হয়েছে। যদিও ওই রিপোর্টটি এখন আমার কাছে নেই, তথাপি বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন। এই ১৮ মাসের অস্থির সময়ে কোথায় দুর্নীতি হয়েছে, কীভাবে হয়েছে এবং কারা এর পেছনে জড়িত, সেগুলো দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে খুঁজে বের করা উচিত।’ বর্তমান সরকারের ভিত্তি হলো স্বচ্ছতা, তাই যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

অতীত ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির একটি তুলনামূলক চিত্রও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, ‘২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে গণতান্ত্রিক জবাবদিহির অভাবে এক ধরনের লুটেরা অর্থনীতি ও ক্রনি ক্যাপিটালিজম গড়ে উঠেছিল। এই সময়কালীন প্রতি বছর গড় ১৬ বিলিয়ন মার্কিন ডলার এবং গত ১৫ বছরে মোট ২৯ থেকে ৩০ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ব্যাংকিং খাতে লোন স্ক্যাম, রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দখল এবং মেগাপ্রজেক্টের নামে ৭০ শতাংশ পর্যন্ত ব্যয় বাড়িয়ে বিপুল পরিমাণ জনগণের টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে আইনি মোড়কে দুর্নীতি বা লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন ছিল সবচেয়ে বিপজ্জনক, যার মাধ্যমে কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের মতো বিতর্কিত বিষয়গুলোকে ইনডেমনিটি দিয়ে আইনি বৈধতা দেওয়া হয়েছে।’ পাশাপাশি আদম ব্যবসার মাধ্যমে ১৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা বিদেশে পাচার এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ৭৩ শতাংশ বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় অপাত্রে দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘এই অবস্থার পর ৯ লক্ষ ৩৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেছে বর্তমান সরকার। বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার পতন ও ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেও একটি নতুন অর্থনৈতিক ব্যবস্থার বাজেট প্রণয়ন করা হয়েছে। যমুনার অভ্যন্তরে ও কিনারে যে বহুমুখী সংকট ছিল, সেই অস্থির সময় আমলে নিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করে জুলাই সনদে সমঝোতের মাধ্যমে স্বাক্ষর করতে হয়েছে। দেশের মানুষের কল্যাণে বর্তমান নেতৃত্ব সবসময় সময়ের চেয়ে এগিয়ে রয়েছে। প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদাসল ঋণ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এবারের বাজেটকে ‘এ বাজেট অফ নিউ ইকোনমিক অর্ডার’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘পুরাতন ধারণা থেকে বেরিয়ে এসে ফরাসি অর্থনীতিবিদ ফ্রেডরিক বাস্টিয়া কিংবা ব্রিটিশ অর্থমন্ত্রী উইলিয়াম ইওয়ার্ট গ্ল্যাডস্টোনের জনকল্যাণমুখী দর্শনের আলোকে এই বাজেট তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, টেকনাফের সীমান্তের একজন অসহায় বিধবা মহিলাও যেন এই বাজেটের সুফল পান, সেই লক্ষ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কোনো ধরনের ট্যাক্স বাড়ানো হয়নি। ফলে এবার বাজেট দেওয়ার আগে পরে কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি।’

মূল দর্শন হিসেবে উৎপাদনশীলতা বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং স্মার্ট রূপান্তরের কথা উল্লেখ করে সিঙ্গাপুরের লি কুয়ান ইউ এবং ড. গোহ-এর সম্পদের সর্বোচ্চ ব্যবহারের সফল মডেলের উদাহরণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, ‘নোবেলজয়ী জোসেফ স্টিগলিৎসের তত্ত্বের আলোকেই বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও মাল্টি-পোলার বিশ্বে বাংলাদেশকে নিজস্ব সামষ্টিক অর্থনৈতিক নীতি পুনর্বিন্যাস করতে হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতেহারের সাথে মিল রেখে এই বাজেটে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও ভঙ্গুর অর্থনীতির পুনরুদ্ধারের পাশাপাশি মামলা-মোকদ্দমার শিকার পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।’ এ সময় তিনি আশা প্রকাশ করেন যে, সকলের সহায়তায় এই বাজেট বাস্তবায়ন সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%