০৬:০৭ পি.এম
ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ধানমন্ডিতে ২৪ জুলাই আন্দোলনের সময় আবদুল মোতালিব (১৪) নামে এক কিশোরের হত্যার মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের তৃতীয় দফায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পাঁচ দিনের রিমান্ড শেষে আজ সাঈদ খোকনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১৭ নভেম্বর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে এসআরবি। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। একই দিনে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন: ‘সাহস থাকলে গোপালগঞ্জে আসেন’, নয়নকে ছাত্রলীগ নেতার চ্যালেঞ্জ
গত ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি থানা এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করেন আবদুল মোতালিব। আন্দোলনের সময় তার বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান।
ওই ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত পরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। সাঈদ খোকন এই মামলায় ২৯ নম্বর আসামি।
আরও পড়ুন: ফেনীতে রেললাইনে নাশকতার প্রস্তুতিকালে চার কলেজ শিক্ষার্থী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন