০১:০৪ পি.এম
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করেও ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৩ লাখ ৮২ হাজার ২১ জন ইংরেজি ও আইসিটি বিষয়ে ফেল করেছেন।
ফল বিশ্লেষণ অনুযায়ী, এবারের ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন পাস করেছেন। আর ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে ইংরেজি বিষয়ে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন ফেল করেছেন।
আরও পড়ুন: বাকৃবির শাহজালাল হলে ‘শাহী ক্রিকেট টুর্নামেন্ট ২.০’-এর উদ্বোধন
এদিকে, ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এটি ২০০৪ সালের পর সবচেয়ে কম পাসের হার। ওই বছর এইচএসসিতে পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর থেকে পাসের হার আর কখনো এত নিচে নামেনি। এই হিসাবে, গত ২১ বছরের মধ্যে এবারের পাসের হার সবচেয়ে নিম্ন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সারাদেশে ফল প্রকাশের ঘোষণা দেন। সেখানে ফলাফলের সারসংক্ষেপও তুলে ধরা হয়।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ফেল করা পরীক্ষার্থীদের আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, যে শিক্ষার্থীরা যে কয়টি বিষয়ে ফেল করেছেন, তাদের সেই বিষয়গুলোতে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন