বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০৭ পি.এম
চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ পরিবারের ৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ৫ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নীচে । এ অগ্নিকাণ্ডের ঘটনায় পঞ্চাশ থেকে ষাট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ১নং ওয়ার্ড মাছুয়াখাল এলাকার জমাদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকাল সারে ৮টার দিকে বৈদ্যুতিক সটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে । মুহূর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন ছুটে এসে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনে। বাড়ির কিছু ঘর আগুনের হাত থেকে রক্ষা করতে সক্ষম হলেও ওই বাড়ির মানিক জমাদার, শিপন,শাহজালাল,সুফিয়ান,সেলিম জমাদারে ৪টি বসত ঘর ও ৪টি রান্নার ঘর আগুনে পুড়ে যায়। আগুন নিভানোর সময় ইউপি সদস্য শহীদ মিয়াজীসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছে । তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় ।
পরিবারের সদস্যরা এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় বিশ থেকে পচিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাগেছে ।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার , স্থানীয় ইউপি সদস্য শহীদ মিয়াজ, সংরক্ষিত মহিলা সদস্য জোহরা আক্কাস ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদত মিয়াজীর বড় ভাই জসিম মিয়াজী, আরেক চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সুলতানা আহমেদ । তারা ক্ষতিগ্রস্থ পরিবারের সহায়তার জন্য আশ্বস্ত্য করেন ।
ইউপি সদস্য শহীদ মেয়াদী বলেন আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে আমি এসে এলাকাবাসীর সহ আগুন নিভানোর চেষ্টা করি । এ সময় আমি সহ আরো বেশ কয়েকজন ।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন এই অগ্নিকাণ্ডের ফলে পাঁচটি পরিবারের সদস্যরা সবকিছু হারিয়েছে । তাদের সহযোগিতার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ।
ফায়ার স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি । বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে ।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইসমাম বলেন অগ্নিকান্ডের খবর আমি পেয়েছি । ঘটনাস্থল পরিদর্শনে আমি যাব ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের পশ্চিমবঙ্গের তিস্তা নদী থেকে একটি অত্যন্ত ক্লান্ত হাতিশাবক উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে বিরল মানবিকতার উদাহরণ স্থাপন করেছে স্থানীয় সাহসী মৎস্যজীবীদের একটি দল। পরে শাবকটি সুস্থভাবে তার মায়ের সঙ্গে গভীর জঙ্গলে ফিরে গেছে।
এই ঘটনা ঘটে ২১ সেপ্টেম্বর সকালে জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুর বনবিভাগের গাজলডোবা এলাকায়। খবরটি গাল্ফ নিউজের মাধ্যমে জানা যায়।
উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের কয়েকজন সদস্য তিস্তা ব্যারাজের কাছে নদীতে শাবকটিকে প্রথমে ভাসতে দেখেন। এরপর মৎস্যজীবী মিথু দাস, রাজেশ দাস, বিশ্বনাথ দাস, গোপাল দাস এবং বাবলু দাস নৌকা নিয়ে দ্রুত মাঝনদীতে চলে যান। তারা সবাই মিলে সাবধানে হাতিশাবকটিকে তাদের নৌকায় তুলে নিরাপদে নদীর তীরে নিয়ে আসেন।
তীরে নিয়ে আসার পর শাবকটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। নদীতে ভেসে থাকার কারণে শাবকটি বেশ ক্লান্ত হয়ে পড়লেও শারীরিকভাবে সুস্থ ছিল।
এদিকে কিছুক্ষণের মধ্যেই শাবকের খোঁজে তার মা নদীর তীরে চলে আসে। অবশেষে বন বিভাগের তত্ত্বাবধানে মা ও শাবকের একটি আবেগঘন পুনর্মিলন ঘটে এবং তারা নিরাপদে বনের ভেতরে চলে যায়।
উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার গাজলডোবা এলাকায় প্রায়ই বন্য হাতির দল যাতায়াত করে। স্থানীয় মৎস্যজীবীদের হাতিশাবকের প্রতি এমন মানবিক উদ্যোগ বন্যপ্রাণী রক্ষায় একটি দারুণ উদাহরণ স্থাপন করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় একটি ধর্ষণের মামলায় শহিদুল ইসলাম নামক এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে, তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক নিত্যানন্দ সরকার আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় আসামিকে এই সাজা প্রদান করা হয়।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী শিশুটি একটি প্রতিবন্ধী বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। দণ্ডপ্রাপ্ত শহিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট শহিদুল ইসলাম তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে মোবাইলে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে বাকপ্রতিবন্ধী শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন শহিদুল ইসলাম। ঘটনার পর শিশুটি বিবস্ত্র অবস্থায় দৌড়ে বাড়িতে ফিরে আসে। তার মা বিষয়টি জানতে চাইলে শিশুটি ইশারার মাধ্যমে শহিদুল ইসলামের নাম জানায়। পরে শিশুটির বাবা রশিদুল ইসলাম হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন।
রায়ের পর সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট লুৎফর রহমান মন্তব্য করেন, "এটি একটি আলোচিত ও ন্যক্কারজনক ঘটনা। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান মডেল থানা ও বনানী থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) তারিখে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ কর্তৃক স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য প্রকাশিত হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, ডিএমপির আবু জায়েদ মো. নাজমুন নুরকে গুলশান মডেল থানায় এবং মো. সালাউদ্দিনকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
একই আদেশে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
এর আগে, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের কারণে গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে ক্লোজড করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা নির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রম তুলে ধরেন।
আরো পড়ুন
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখনই দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী
মন্ত্রী মন্তব্য করেন, বড় শহরগুলোতে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাস্তায় মানুষের মূল্যবান সময় নষ্ট হয়, তাহলে তার বড় অর্থনৈতিক প্রভাব সৃষ্টি হয়। তাই নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করেছেন। ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রমকে আরো জোরদার করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে হবে।
মন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়ে বলেন, আজকের সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম উল্লেখ করেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রমকে আরো জোরদার করতে হবে।
আরো পড়ুন
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর তিনি গুরুত্ব দেন।
সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা নির্মাণে চলমান কার্যক্রম পর্যালোচনা করা হয়।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি দেখে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ