০১:৪৮ পি.এম
সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় একটি নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক।
সোমবার (৬ জুলাই) বেলা ১১টায়, পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নির্মাণ করা নতুন ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। এ সীমান্ত এলাকাটির সুরক্ষা নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার প্রতিরোধ, এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যেই নতুন বিওপি স্থাপন করা হয়েছে। ফলে সীমান্তের নজরদারি আরও জোরদার হবে।
এ সময় বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন