০৮:২৪ পি.এম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদুর রহমান জানিয়েছেন, "১৮০ দিনে আমাদের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচারিত হয়েছে।" তিনি উল্লেখ করেছেন, এই অপতথ্যের মধ্যে ১৫৭টি সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ছিল।
মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের বিরুদ্ধে যতগুলো অপতথ্য প্রচারিত হয়েছে, তার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে, তার অবস্থানও বেশ উপরের দিকে রয়েছে। রবিবার (৩০ আগস্ট) সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা আরও বলেন, "আমি এটা বলতে চাইছি, এই সরকার মতপ্রকাশের ব্যাপারে আসলে খুবই উদার আছে, উদার থাকবে।" তিনি উল্লেখ করেছেন, গণতান্ত্রিক সরকারের জন্য মতপ্রকাশের উদার থাকা স্বাভাবিক।
আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়
তিনি বলেন, "মতপ্রকাশ বন্ধ করে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার- যেটা ভবিষ্যতে আরেকটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় তার কোনো লাভ নেই।"
জাহেদুর রহমান বলেন, প্রধানমন্ত্রী যখন সম্পাদকদের সঙ্গে বসেছিলেন, তখন তিনি বলেছিলেন যে, সংবাদপত্র বা মিডিয়ার সঙ্গে সংঘাত গেয়ে সরকারের কোনো বেনিফিট নেই। "এটা আসলে নাই!" তিনি বলেন, স্বৈরাচারী সরকারগুলো সবসময় মতপ্রকাশকে সংকীর্ণ করার চেষ্টা করে, যা সালামের জীবনীতে দেখা যায় এবং তাকে এক ধরনের অ্যাক্টিভিজম করতে হয়েছে।
তিনি আরও বলেন, "ভবিষ্যৎ বাংলাদেশে আমরা সালামকে স্মরণ করব এবং একই সঙ্গে একটা কথা বলতে চাই- আমি ৫ আগস্টের একটা অনুষ্ঠানে এই কথা বলছিলাম, বাংলাদেশে আরেকটা এরকম গণঅভ্যুত্থান হোক, এটা আমরা কেউ চাই না।"
জাহেদুর রহমান বলেন, "বাংলাদেশে আর একজন সাইদ, একজন মুগ্ধ, একজন ওয়াসিম তৈরি হোক- আমরা সম্মান করি, কিন্তু আর চাই না।" তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশের ভবিষ্যৎ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে টিকে থাকুক, যেখানে নির্বাচনের মাধ্যমে যেকোনো সরকার পরিবর্তিত হবে।
আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ
তিনি বলেন, "আমাদের সরকার সব কিছু ভালো করবে না। অনেক সময় অনেক কিছু সমালোচনা আছে, যৌক্তিক সমালোচনা আছে, আমাদের ব্যর্থতা আছে, আমাদের ভুল আছে।" তিনি জানান, "সো, কোনো না কোনো ফর্মে অন্য কোনো দল বা অন্য কেউ আসবেন, যারা নির্বাচিত হবেন।"
জাহেদুর রহমান বলেন, "আমরা চাই না অনাকাঙ্ক্ষিত উপায়ে সরকার পরিবর্তন হোক এবং সেটার জন্য প্রয়োজনীয় দক্ষতা যেন আমরা তৈরি করতে পারি।" তিনি পিআইবির বর্তমান ডিজির ভূমিকাকে বিশেষভাবে উল্লেখ করেন এবং বলেন, "সো, এই জিনিসগুলো যেন কন্টিনিউ করে।"
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন