০১:১২ এম
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি বর্তমানে বন্ধ রয়েছে। এ পথে যে কোনো ধরনের নৌযান চলাচল আইআরজিসির নৌবাহিনীর সমন্বয় ও অনুমতির ভিত্তিতে করাই সম্ভব হবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনী একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে বলেছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মিথ্যা দাবি করছে বলেছে, হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল স্বাভাবিকভাবে চলছে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এসকর্টের মাধ্যমে শিপিং কোম্পানিগুলো কোনো সমস্যা ছাড়াই প্রণালিটি অতিক্রম করতে পারছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বাস্তবে হরমুজ প্রণালি বন্ধ রয়েছে এবং যেকোনো ধরনের যাতায়াত কেবল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর সমন্বয়ের মাধ্যমেই সম্ভব হবে।
আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ
এদিকে, পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি ঘোষণায় উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের কারণে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল করা সম্ভব নয়।
সংস্থা আরও জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে জমা পড়া সব আবেদন পর্যায়ক্রমে পর্যালোচনা করা হবে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচলের অনুমতি দেওয়া যাবে।
সূত্র: প্রেসটিভি
আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্ক, চাপের মুখে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন