ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ (২৭ জুন ২০২৬)


দেশে যত টাকায় স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ (২৭ জুন ২০২৬)

দেশের বাজারে সর্বশেষ সমন্বয়ের মাধ্যমে স্বর্ণ ও রুপার দাম আরেকদফা কমানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শনিবার, ২৭ জুন, মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।

সর্বশেষ গত ২৫ জুন সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা ও ৩৫০ টাকা কমানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য নেমে এসেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়। সেদিন সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে: সাদিক কায়েম

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্ববর্তী নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে, সবশেষ গত ২৪ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা ছিল। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

আরও পড়ুন: পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪০ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের সঙ্গে দেশের বাজারে রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৩৫০ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৭৪১ টাকায় বেচাকেনা হচ্ছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৪৯ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। যেখানে দাম ২৪ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৫ দফা। আর ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। যার মধ্যে বেড়েছিল ১০ বার, আর কমেছিল মাত্র ৩ বার।

আরও পড়ুন: ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি, হাসিনার গুণগানে সরব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগদ নেবে ইঞ্জিনিয়ার, সপ্তাহে ছুটি ২ দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫১ এম


নগদ নেবে ইঞ্জিনিয়ার, সপ্তাহে ছুটি ২ দিন

ডাক বিভাগের মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান, নগদ। এই প্রতিষ্ঠানটি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি গত ২৪ জুন থেকে আবেদন গ্রহণ করা শুরু করেছে। এবং আবেদন করার শেষ তারিখ আগামী ৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে সক্ষম হবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

নগদের নিয়োগ বিজ্ঞপ্তির প্রধান তথ্যাবলী:

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার

বিভাগ: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: সিএসই, আইসিটি, আইটি বা সমমানের বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট ৩৬৫ প্রশাসন ও সহায়তা। হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশুটিংয়ের উপর ভালো জ্ঞান থাকা প্রয়োজন।

অভিজ্ঞতা: প্রার্থীদের কমপক্ষে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষ।

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে দেওয়া লিংকে ক্লিক করতে হবে।

আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫২ এম


নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চমক দেখানো কেপ ভার্দে

কেপ ভার্দে, যাদের জনসংখ্যা পাঁচ লাখেরও কম, প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। ফুটবলের সেরা দলের এই মহাযজ্ঞে অংশগ্রহণ করা দ্বীপরাষ্ট্রটির জন্য একটি বিশাল ঘটনা, বিশেষভাবে যখন তাদের গ্রুপে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ে, আর গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো সৌদি আরবও। ফলে, কেপ ভার্দে গ্রুপ পর্বে কত গোল খাবে সেটিই ছিল দেখার বিষয়। কিন্তু বিশ্বকাপে প্রথমবার খেলতে এসে তারা চমক সৃষ্টি করেছে। কেপ ভার্দে এখন নকআউট পর্বে প্রবেশ করেছে।

শনিবার (২৭ জুন) হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে নবাগত কেপ ভার্দে। এই ড্রয়ের মাধ্যমে পশ্চিম আফ্রিকার দলটি ইতিহাস সৃষ্টি করেছে। তারা টানা তিনটি ড্রয়ের মাধ্যমে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে পিছনে ফেলে শেষ ৩২–এ জায়গা করে নিয়েছে। দিনের অপর ম্যাচে স্পেন ১-০ গোলে উরুগুকে পরাজিত করে গ্রুপ পর্ব থেকে বিদায় দিয়েছে।

স্পেন ও উরুগুয়ের বিপরীতে সৌদি আরবের সঙ্গে ড্র করে কেপ ভার্দে ৩ পয়েন্ট অর্জন করেছে, যা যথেষ্ট ছিল ২ পয়েন্ট পাওয়া উরুগুয়েকে টপকাতে এবং বিশ্বকাপের নকআউট পর্বে স্থান অর্জন করতে। শেষ ম্যাচে স্পেনের জয় নিশ্চিত হয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

গ্রুপ এইচে রানার্স আপ হিসেবে কেপ ভার্দে এখন রাউন্ড অব ৩২–এ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে।

অন্যদিকে গ্রুপ জে'তে এখনও একটি রাউন্ড বাকি থাকলেও, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। টুর্নামেন্টের সূচি অনুযায়ী, তারা এইচ গ্রুপের রানার্স আপের সঙ্গে মুখোমুখি হবে গ্রুপ জে'র চ্যাম্পিয়ন দলের। সেই হিসেবে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ কেপ ভার্দেকে পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন।

স্পেনের গ্রুপ চাম্পিয়ন হওয়ার পর তাদের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যেকোনো এক দল। আগামীকাল (২৮ জুন) এই দুই দলের মধ্যে লড়াই হবে এবং যারা রানার্স আপ হবে, সেই দলই হবে স্পেনের প্রতিপক্ষ। অন্যদিকে গ্রুপ পর্বে শতভাগ জয় নিশ্চিত করতে আর্জেন্টিনা জর্ডানের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৫৭ এম


ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু

ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু ঘটেছে। রাজধানী ঢাকার নবাবগঞ্জ থানার মামলায় কারাবন্দি মো. আব্দুল মান্নান (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার বালুখণ্ড গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

শনিবার ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরও জানান, সকালে অসুস্থ অবস্থায় মো. আব্দুল মান্নানকে কারারক্ষী বিপ্লবসহ কয়েকজন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সকাল পৌনে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। চিকিৎসকরা তাকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মো. ফারুক বলেন, নবাবগঞ্জ থানার চলতি বছরের একটি মামলায় কারাবন্দি ছিলেন মান্নান। মামলাটি এখন বিচারাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:০৩ এম


রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে উন্নীত করার প্রত্যাশা করছে। সরকার পরিচালিত ‘মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতি ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯’ শীর্ষক অর্থনৈতিক পর্যালোচনায় এ প্রক্ষেপণ ও আশাবাদ তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অন্যতম প্রধান চ্যালেঞ্জ এবং জরুরি পূর্বশর্ত হচ্ছে উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা ধরে রাখতে রাজস্ব আহরণ বৃদ্ধি। এ লক্ষ্য অর্জনের লক্ষ্যে আগামী কয়েক বছরে রাজস্ব-জিডিপি অনুপাত ধাপে ধাপে বাড়বে।

অর্থনৈতিক নীতি বিবৃতিতে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবছরে মোট রাজস্ব জিডিপির ৮.৩ শতাংশ থাকলেও সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে তা কিছুটা কমে ৮ শতাংশে নেমে এসেছে। বাংলাদেশের রাজস্ব-জিডিপি অনুপাত এখনও সমপর্যায়ের অন্যান্য অর্থনীতির তুলনায় নিম্ন পর্যায়ে রয়েছে।

কর আহরণে কাঠামোগত দুর্বলতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর অব্যাহতি এবং বৈশ্বিক পরিস্থিতির কারণে আমদানি-সংশ্লিষ্ট রাজস্ব প্রাপ্তি কমে যাওয়াকে এই সাময়িক হ্রাসের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে সরকারী প্রক্ষেপণে আশা প্রকাশ করা হয়েছে, মধ্যমেয়াদে এ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে। প্রক্ষেপণ অনুযায়ী, সামগ্রিক রাজস্ব-জিডিপি অনুপাত ২০২৬-২৭ অর্থবছরে ১০.২ শতাংশ, ২০২৭-২৮ অর্থবছরে ১০.৫ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে ১০.৭ শতাংশে উন্নীত হতে পারে।

এনবিআর-এর নিজস্ব কর রাজস্ব আহরণ ২০২৪-২৫ অর্থবছরের জিডিপির ৬.৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬-২৭ অর্থবছরে ৮.৮ শতাংশ, ২০২৭-২৮ অর্থবছরে ৯.১ শতাংশ এবং ২০২৮-২৯ অর্থবছরে ৯.৩ শতাংশে পৌঁছাবে, এ বিষয়ে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে এনবিআর-বহির্ভূত কর রাজস্ব জিডিপির প্রায় শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৪ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে মধ্যমেয়াদে দেশের কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে এবং দীর্ঘমেয়াদে ২০৩৫ সালের মধ্যে তা ১৫ শতাংশে নিয়ে যাওয়া।

মন্ত্রীর বাজেট বক্তৃতায় একটি ন্যায্য, প্রযুক্তিনির্ভর, সর্বজনীন ও পূর্বানুমানযোগ্য রাজস্ব কাঠামো গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি জানান, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, ভোগ এবং কর আদায়ের চক্রকে আরও গতিশীল করতে বদ্ধপরিকর। এজন্য কর ব্যবস্থার পূর্ণ ডিজিটালাইজেশন এবং করদাতাদের মধ্যে আস্থা পুনর্গঠনের মাধ্যমে একটি আধুনিক ও স্বচ্ছ রাজস্ব প্রশাসন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।

মধ্যমেয়াদি নীতি বিবৃতি প্রতিবেদনে আরও উল্লেখ হয়েছে, দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মূল্যের স্থিতিশীলতা এবং সামষ্টিক অর্থনৈতিক সহনশীলতা বজায় রাখতে উপযুক্ত মাত্রার সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখার পাশাপাশি লক্ষ্যভিত্তিক সরবরাহ ব্যবস্থা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণ বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

অর্থ বিভাগের এই মধ্যমেয়াদি বিশ্লেষণে সামগ্রিক রাজস্ব খাতের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরার পাশাপাশি জানানো হয়েছে, মোট রাজস্বের হিসাবের মধ্যে আন্তর্জাতিক অনুদানও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%