ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি: রিজভী


টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি: রিজভী

ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ জানান, রাষ্ট্রীয় সংস্কার, সাংবিধানিক সংশোধন বা নতুন আইন প্রণয়ন এককভাবে কখনো টেকসই গণতন্ত্র নিশ্চিত করতে পারবেনা, যদি রাজনৈতিক নেতাদের মানসিকতায় মৌলিক পরিবর্তন না আসেং।

তিনি উল্লেখ করেন, আপনি জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারবেন, নতুন আইন প্রণয়ন করতে পারবেন, রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারবেন- কিন্তু যদি রাজনৈতিক নেতৃত্বের মানসিকতা ও মনস্তত্ত্ব না বদলায়, তবে সবকিছু আবার স্বৈরতন্ত্রের দিকে ফিরে যেতে পারে।

রিজভী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকারের পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতের টেন্ডারে দুর্নীতি বরদাস্ত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ইউট্যাব) যৌথভাবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারটি আয়োজন করে।

রাজনৈতিক ভণ্ডামির উদাহরণ হিসেবে রিজভী স্মরণ করিয়ে দেন, শেখ হাসিনা একসময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য তীব্র আন্দোলন করেছিলেন, কিন্তু পরে সংসদীয় কমিটির সদস্যদের সুপারিশ উপেক্ষা করে একতরফাভাবে এটি সংবিধান থেকে বাদ দেন।

সাম্প্রতিক কিছু রাজনৈতিক ঘটনার প্রতি উদ্বেগ প্রকাশ করে রিজভী আরো বলেন, জামায়াত আমীরের বাসায় আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ, ৭ মার্চের ভাষণ ও জুলাই অভ্যুত্থানের ছবি থাকলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো ছবি বা উল্লেখ ছিল না। তিনি এটিকে ‘গভীর তাৎপর্যপূর্ণ ও রহস্যজনক’ বলে অভিহিত করেন।

বিএনপি নেতা ভারতকে তীব্র সমালোচনা করে বলেন, তারা একজন পলাতক ফ্যাসিস্ট ব্যক্তিকে দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণের প্রস্তাব ইউনেস্কোর

তিনি প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বভৌম পররাষ্ট্রনীতি উদ্যোগ- যেমন তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান, চীন সফর এবং প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর সম্পর্কে কি ‘হাসিনা কার্ড’ খেলা হচ্ছে।

রিজভী প্রধানমন্ত্রী কর্তৃক সাম্প্রতিক উন্নয়ন ও সমাজকল্যাণমূলক কর্মসূচি যেমন- ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রবর্তন, খাল খনন অভিযান এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে অবহেলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্রকারীরা কৃত্রিম সংকট ও অস্থিরতা সৃষ্টি করে এই নির্বিঘ্ন শাসন ব্যাহত করার চেষ্টা করছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বার্থে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন : হুমায়ুন কবীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসায় পড়তে অনীহা, ছয়তলা ভবনের কার্নিশে পা ঝুলিয়ে বসে শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


মাদরাসায় পড়তে অনীহা, ছয়তলা ভবনের কার্নিশে পা ঝুলিয়ে বসে শিশু

ফেনীর পাগলা মিয়া সড়কের একটি বহুতল ভবনের ছয়তলার কার্নিশ থেকে ফায়ার সার্ভিস একটি শিশু শিক্ষার্থীকে উদ্ধার করেছে।

এটি ঘটেছে শনিবার (৮ আগস্ট) সকালে ‘মা ভিলা’ নামের একটি ভবনে। শিশুটির দাবি, বাবা-মা তাকে জোর করে মাদরাসায় রেখে যাওয়ায় সে এমন কাজটি করেছিল।

উদ্ধার হওয়া শিশুটির নাম ইয়াসমিন আক্তার (১০)। সে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা।

ইয়াসমিন ওই ভবনের চতুর্থ থেকে ষষ্ঠ তলা পর্যন্ত পরিচালিত ‘দারুন নাজাত মহিলা মাদরাসা’র চতুর্থ শ্রেণির আবাসিক শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানায়, সকালে শিশুটি ভবনের বাইরের অংশে জানালার কার্নিশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসে ছিল। তাকে ওই অবস্থায় দেখার মুহূর্তে উৎসুক জনতা ভিড় করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্ল্যাটফর্ম ব্যবহার করে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

স্থানীয়দের অনেকের মতে, শিশুটির কোনোরকম ক্ষয়ক্ষতি না হওয়া একটি ‘অলৌকিক’ ঘটনা।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু ইয়াসমিন বলেছে, মাদরাসায় পড়াশোনা করতে তার ভালো লাগে না। আজ সকালেও তার বাবা-মা জোর করে তাকে রেখে গেছেন। মাদরাসা থেকে বের হওয়ার কিংবা বাড়িতে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না, তাই সে এই পথটি বেছে নিয়েছিল।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ হারুন পাশা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। শিশুটিকে কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে নিচে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, শিশুটিকে তার পরিবারের জিম্মায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রহমতপুর কেঞ্জাতলী বাজারের ময়লার স্তূপে দুর্ভোগ, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ, সন্দ্বীপ চট্টগ্রাম প্রতিনিধি

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


রহমতপুর কেঞ্জাতলী বাজারের ময়লার স্তূপে দুর্ভোগ, চরম ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা

রহমতপুর ইউনিয়ন, সন্দ্বীপ উপজেলা: রহমতপুর কেঞ্জাতলী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার স্তূপ স্থানীয় জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্থানে প্রতিদিনের ফেলা বর্জ্য জমতে জমতে বিশাল স্তূপে রূপ নিয়েছে। এই স্তূপ থেকে অসহনীয় দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজার কমিটি বা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বর্জ্য অপসারণের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় এই সমস্যা ক্রমেই প্রকট আকার ধারণ করছে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন এই পথ ব্যবহারকারী সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা। প্রতিদিন স্কুল-কলেজে যাতায়াতের সময় নাক-মুখ চেপে ধরে এই এলাকা পার হতে বাধ্য হচ্ছেন তারা। ময়লার স্তূপ রাস্তার একাংশ দখল করে থাকায় যানবাহন ও পথচারী চলাচলেও দেখা দিচ্ছে বিঘ্ন।

এলাকাবাসীর অভিযোগ, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই ময়লা পানির সঙ্গে মিশে সৃষ্টি করে দুর্বিষহ পরিস্থিতি, যা এলাকার সার্বিক পরিবেশকে আরও বিপর্যস্ত করে তোলে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে জমে থাকা এই ময়লা থেকে মশা-মাছির উপদ্রব বেড়ে ডায়রিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষত শিশু, বৃদ্ধ ও শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

এ ব্যাপারে এলাকাবাসী অবিলম্বে ময়লার স্তূপ অপসারণ করে বাজারে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা আর না ঘটে, সে লক্ষ্যে স্থায়ী ও পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সাধারণ মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মহোদয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ঝালকাঠি জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মহোদয়ের বদলীজনিত বিদায় সংবর্ধনা

অদ্য ০৮ আগস্ট ২০২৬ খ্রিঃ পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়ের কার্যালয়ে ঝালকাঠি জেলার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মাছুম বিল্লাহ এর বদলীজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেন জনাব মামুন আল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত দায়িত্বে, পুলিশ সুপার, ঝালকাঠি মহোদয়। তিনি বিদায়ী কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।

এ-সময় জনাব এস.এম. বায়জীদ ইবনে আকবর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ঝালকাঠি মহোদয়সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্তান জন্মের পর তার নামে দুটি করে গাছ লাগানোর আহ্বান আমানউল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সন্তান জন্মের পর তার নামে দুটি করে গাছ লাগানোর আহ্বান আমানউল্লাহর

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, সন্তান জন্মের পর তার নামে দুটি করে গাছ লাগানো উচিত। তিনি দাবি করেন, গাছ মানুষ ও পরিবেশের জন্য অপরিহার্য এবং গাছ হচ্ছে আমাদের পরম বন্ধু।

শনিবার (৮ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের (ঢাকা-২ আসন) বটতলী থেকে ভাকুর্তা বাজার ও বুড়িগঙ্গা তীরবর্তী সড়কের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমানউল্লাহ আমান আরও বলেন, গাছ লাগানোর মাধ্যমে তা বড় হয়ে একদিন পরিবারের জন্য আর্থিক সহায়তার উৎস হতে পারে। তাই পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে প্রত্যেকের বেশি করে গাছ লাগানো উচিত।

তিনি এটি উল্লেখ করে যে, গাছ আমাদের অক্সিজেন প্রদান করে এবং মানবজীবনের জন্য ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। গাছকে শুধু অক্সিজেনের উৎস হিসেবেই নয়, ঘরের আসবাবপত্রসহ নানা প্রয়োজনীয় সামগ্রী গাছ থেকে পাওয়া যায়। ফল, ফুল, ছায়া ও প্রাকৃতিক সৌন্দর্য—এসবের সব স্তরের পেছনে গাছের অবদান রয়েছে।

এই সংসদ সদস্য আরো উল্লেখ করেন, দেশের উন্নয়ন ও পরিবেশ রক্ষায় সরকারের নানা কর্মসূচির সঙ্গে সবাইকে সহযোগিতা করা উচিত। কিন্তু কিছু মানুষ কিছু কিছু বিষয়ে সরকারকে সহযোগিতা না করে অসহযোগিতা করে। এ ধরনের কর্মকাণ্ড দেশের এবং দেশের মানুষের স্বার্থের পরিপন্থী।

অনুষ্ঠানে ইউনাইটেড ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ফর কো-অপারেশন (ওফেক)-এর সভাপতির দায়িত্ব পালন করেন মো. আমান উল্যাহ। সেখানে কেরাণীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা হাজী তাইজুদ্দিন, বটতলী সিরাজ নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম প্রমুখও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%