ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মিস ইউনিভার্সের মঞ্চ পেরিয়ে গুগলের চাকরিতে ফিরলেন উমাঙ্গা কুমাওয়াত


মিস ইউনিভার্সের মঞ্চ পেরিয়ে গুগলের চাকরিতে ফিরলেন উমাঙ্গা কুমাওয়াত

মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চে আলো ঝলমলে র‍্যাম্প, ফটো শুট এবং মুকুটের লড়াইয়ের পর উমাঙ্গা কুমাওয়াত আবারও তাঁর পরিচিত জীবনে ফিরে এসেছেন। মডেলিংয়ের মঞ্চ থেকে সরাসরি বেঙ্গালুরুর গুগল অফিসে ফিরে তিনি ল্যাপটপ খুলে কাজে বসেছেন।

হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন এই তথ্য প্রকাশ করেছে।

মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৬’-এর সেরা ২০-তে স্থান অর্জন করেছিলেন উমাঙ্গা। প্রতিযোগিতা শেষ হওয়ার কিছু সপ্তাহ পর ১৪ সেপ্টেম্বর ইনস্টাগ্রামে তিনি নিজের কর্মদিবসের একটি ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে পোশাক বেছে নিয়ে ল্যাপটপ, ব্যাকপ্যাক এবং ইয়ারবাড নিয়ে গুগলের বেঙ্গালুরু ক্যাম্পাসের উদ্দেশ্যে বেরিয়ে আসছেন তিনি।

 

অফিসে পৌঁছানোর পর সরাসরি ডেস্কে বসেননি উমাঙ্গা। সকাল সাড়ে ১০টার দিকে তিনি প্রথমে কোম্পানির ওয়েলনেস সুবিধায় চলে যান। সেখানে ট্রেডমিলে হাঁটার পাশাপাশি স্ট্রেচিং এবং লেগ লিফট করতে দেখা যায় তাঁকে।

এরপর পোশাক ঠিক করে কাজে মনোনিবেশ করেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় তাঁর নিয়মিত অফিসের কাজ। ল্যাপটপে কাজ করার পাশাপাশি নোটবুক এবং বিভিন্ন নথি নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

 

দুপুর ২টা ১০ মিনিটে আসে লাঞ্চের সময়। গুগলের ক্যান্টিনে খাবারের বিশাল আয়োজনের মধ্যে বিরিয়ানি, ফল এবং ডেজার্ট ছিল। তবে উমাঙ্গা বেছে নেন সবজি দিয়ে তৈরি এক বাটি গরম নুডলস স্যুপ।

বিকেল ৩টার দিকে তিনি আবার ডেস্কে ফিরে কাজে বসেন। বিকেল সাড়ে ৪টার দিকে কাজের জায়গা বদলে ক্যাম্পাসের একটি শান্ত লাউঞ্জে চলে যান। বড় কাচের জানালার পাশে বসে সেখান থেকেই ল্যাপটপে কাজ চালিয়ে যান।

বিকেল সাড়ে ৫টার দিকে কফি বিরতির সময় আসে। গুগলের চা-কফি কর্নারে একটি ইন্টার‌্যাকটিভ কিয়স্ক ব্যবহার করে উমাঙ্গা গরম পানীয় গ্রহণ করেন।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

এরপর দিনের কাজ শেষ করে লিফটে করে অফিস থেকে বেরিয়ে যান তিনি। মিস ইউনিভার্স ইন্ডিয়ার মঞ্চের ঝলমলে পরিবেশের সঙ্গে তাঁর এই সাধারণ অফিসজীবনের পার্থক্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর কেড়েছে।

 

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে অংশগ্রহণের পাশাপাশি নিজ পেশাগত জীবনও সমানভাবে চালিয়ে যাওয়া যায়, উমাঙ্গার এই ভিডিওতে সেটিই প্রতিফলিত হয়েছে। মুকুটের লড়াই শেষ করে তিনি আবার ফিরে গেছেন নিজের পরিচিত জগতে—একজন ইঞ্জিনিয়ার হিসেবে গুগলের অফিসে।

আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ট্যাপেন্টাডল ও মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


রাজশাহীতে ট্যাপেন্টাডল ও মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

 

রাজশাহী মহানগরীর পৃথক দুই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নগরীর ভুগরইল মধ্যপাড়া এলাকা থেকে ইমন আলী (২৬) নামের এক যুবককে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি ওই এলাকার মোঃ হোসেন আলীর ছেলে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ট্যাপেন্টাডল ট্যাবলেট রাখার অভিযোগে ইমন আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, একই দিন বিকালে সোয়া ৩টার দিকে চন্দ্রিমা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। মেহেরচন্ডি মোড় এলাকায় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মোঃ রুবেল ইসলাম (২২) নামের এক যুবককে আটক করা হয়। তিনি মেহেরচন্ডি কড়াইতলা এলাকার মোঃ কেতাবুল ইসলামের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতে বুবেল ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

পদ্মা নদীর পানি বৃদ্ধিতে রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগের মধ্যে বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকায় নদীতীরে বসবাসকারী বন্যাদুর্গত পরিবারের মধ্যে তিনি নিজ হাতে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন। এ সময় তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। পদ্মার পানি বৃদ্ধিতে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট উপলব্ধি করে সিটি করপোরেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। বন্যাকবলিত পরিবারগুলোর পাশে সিটি করপোরেশনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও থাকবেন।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এক জরুরি সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ১০ সদস্যবিশিষ্ট এই উপজেলা নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ননী গোপাল মজুমদারকে সভাপতি এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বশিরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অনুপম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার এবং মহিলা বিষয়ক সম্পাদিকা অনিন্দিতা রানী। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মহিবুল্লাহ সিফাত এবং সাধারণ সদস্য হিসেবে সুমাইয়া শারমীন ও মোঃ মেহেদী হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যই স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) হিসেবে কর্মরত।
নবনির্বাচিত সভাপতি ননী গোপাল মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বশির জানান, মাঠ পর্যায়ে কৃষি উন্নয়ন, কৃষকের সেবা নিশ্চিতকরণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের পারস্পরিক ঐক্য ও পেশাগত স্বার্থ সুরক্ষায় এই কমিটি সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

হবিগঞ্জে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গেনের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লস্করপুর ইউনিয়ন ও মক্রমপুর ইউনিয়নের পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্য সচিব মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগের প্রশংসা করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%