ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন


বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

পদ্মা নদীর পানি বৃদ্ধিতে রাজশাহী মহানগরীর নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগের মধ্যে বন্যাদুর্গত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকায় নদীতীরে বসবাসকারী বন্যাদুর্গত পরিবারের মধ্যে তিনি নিজ হাতে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেন। এ সময় তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। পদ্মার পানি বৃদ্ধিতে যারা দুর্ভোগে পড়েছেন, তাদের কষ্ট উপলব্ধি করে সিটি করপোরেশনের পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলে বসবাসরত মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। বন্যাকবলিত পরিবারগুলোর পাশে সিটি করপোরেশনের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও থাকবেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবসে সঠিক নিয়মে হাত ধোয়ার প্রদর্শনী

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুনসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি আসলাম সরকার, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কাঁঠালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠিত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ (ডিকেআইবি)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এক জরুরি সাধারণ সভার সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ১০ সদস্যবিশিষ্ট এই উপজেলা নির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ননী গোপাল মজুমদারকে সভাপতি এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বশিরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক অনুপম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার এবং মহিলা বিষয়ক সম্পাদিকা অনিন্দিতা রানী। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মহিবুল্লাহ সিফাত এবং সাধারণ সদস্য হিসেবে সুমাইয়া শারমীন ও মোঃ মেহেদী হাসানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যই স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) হিসেবে কর্মরত।
নবনির্বাচিত সভাপতি ননী গোপাল মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম বশির জানান, মাঠ পর্যায়ে কৃষি উন্নয়ন, কৃষকের সেবা নিশ্চিতকরণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের পারস্পরিক ঐক্য ও পেশাগত স্বার্থ সুরক্ষায় এই কমিটি সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী হবিগঞ্জ থেকে

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


হবিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

হবিগঞ্জে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল ও নদী ভাঙ্গেনের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে লস্করপুর ইউনিয়ন ও মক্রমপুর ইউনিয়নের পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্য সচিব মো. আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুসা এবং রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগের প্রশংসা করেন। তিনি ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সকলকে এগিয়ে আসার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দীঘিনালায় আবাসিক হোটেলে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি)

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


দীঘিনালায় আবাসিক হোটেলে অভিযান, মাদকসহ গ্রেপ্তার ৩

খাগড়াছড়ির দীঘিনালায় আবাসিক হোটেলের একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই কক্ষ থেকে ভদকা, গলিত ইয়াবার অবশিষ্টাংশসহ ফয়েল পেপার, বোতলের সিপি, মাদক সেবনের পাইপ, লাইটার ও একটি পাঁচ টাকার নোট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে দীঘিনালা থানাধীন বোয়ালখালী বাজারের ‘হোটেল একতা ইন’-এর তৃতীয় তলার ৩০৭ নম্বর কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এতে দীঘিনালা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দীঘিনালার বড় মেরুং এলাকার মো. বাবুল মিয়া ওরফে বাবলু (৩৩), উত্তর মিলনপুর এলাকার আব্দুর রহিম (২৪) এবং বাঁচা মেরুং এলাকার মো. শরীফুল ইসলাম ওরফে শরীফুল আলম (৩৩)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অভিযানকালে ৩৭৫ মিলিলিটারের একটি স্বচ্ছ কাচের বোতলে আনুমানিক ১০ মিলিলিটার ভদকা উদ্ধার করা হয়। বোতলের গায়ে ‘Magic Moment’ লেখা ছিল এবং এতে ৪২ দশমিক ৮ শতাংশ অ্যালকোহল রয়েছে বলে উল্লেখ ছিল।

এ ছাড়া গলিত ইয়াবাসহ চারটি ফয়েল পেপার, গলিত ইয়াবাসহ বিভিন্ন রঙের ১০টি বোতলের সিপি, মাদক সেবনের তিনটি পাইপ, পাঁচটি লাইটার এবং মাদক সেবনে ব্যবহৃত একটি পাঁচ টাকার নোট উদ্ধার করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ওই কক্ষে ইয়াবা ও অ্যালকোহল সেবনের কথা স্বীকার করেন।

পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের মোবাইল কোর্ট বিবিধ মামলা নম্বর-৮০-এর আদেশের ভিত্তিতে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুযায়ী দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ ও ২৫ নম্বর টেবিলের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।


দীঘিনালা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদকবিরোধী অভিযান ও আইনগত ব্যবস্থা নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমাজকল্যাণ কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত প্রতিনিধিদের মধ্যে রয়েছেন আলফাডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় প্রকৃত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবার চিহ্নিত করা, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই এবং তাঁদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে উপজেলা সমাজকল্যাণ কমিটি কাজ করবে।

কমিটির কার্যক্রমে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে সমাজের নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলো যাতে বাদ না পড়ে এবং প্রকৃত প্রাপ্য ব্যক্তিরাই সুবিধা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসিব বলেন, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের মাধ্যমে প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো যাতে সরকারি সহায়তা পায়, তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখে মানুষের কল্যাণে কাজ করতে চাই।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হবে। উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সরকারি সহায়তা সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এ কমিটির অন্যতম প্রধান লক্ষ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%